কুরআন অবমাননার দায়ে ইসলামী আন্দোলনের ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ

ডেস্ক রিপোর্ট: পবিত্র কুরআন নিয়ে অবমাননাকর মন্তব্যের মাধ্যমে দ্বীনি অনুভূতিতে আঘাতের দায়ে ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির মুফতি সৈয়দ মুহাম্মদ ফয়জুল করিমকে লিগ্যাল নোটিশ পাঠানো হয়েছে।

দৈনিক আল ইহসান পত্রিকার প্রতিবেদক মুহম্মদ আরিফুর রহমানের পক্ষে বৃহস্পতিবার (৯ অক্টোবর) সুপ্রিম কোর্টের আইনজীবী অ্যাডভোকেট শেখ ওমর রেজিস্টার্ড ডাকযোগে এ নোটিশ পাঠান। নোটিশ প্রেরণকারী আইনজীবী নিজেই বিষয়টি জাগো নিউজকে নিশ্চিত করেছেন।,

লিগ্যাল নোটিশে বলা হয়, গত ৬ অক্টোবর ইউটিউবে ‘চরমোনাই দর্পণ’ চ্যানেলে পোস্ট করা একটি ভিডিও ক্লিপে দেখা যায়, ইসলামী আন্দোলন বাংলাদেশের নায়েবে আমির সৈয়দ ফয়জুল করিম পবিত্র কুরআন নিয়ে আপত্তিকর মন্তব্য করেন। সেই বক্তব্যে ফয়জুল করিম বলেছিলেন, ‘শুধু কুরআন কিচ্ছু না’ এবং ‘শুধু কুরআন কুরআন, এর মধ্যে শুভঙ্করের ফাঁকি’।

নোটিশে বলা হয়, ফয়জুল করিমের এসব মন্তব্য পবিত্র কুরআনুল কারীমের মর্যাদা ও পবিত্রতার পরিপন্থি এবং মুসলমানদের ধর্মীয় অনুভূতিতে আঘাত হানে। কুরআন একটি পূর্ণাঙ্গ ও স্বয়ংসম্পূর্ণ দিকনির্দেশনামূলক গ্রন্থ, যার প্রতি অবমাননাকর মন্তব্য করা বাংলাদেশের সংবিধান ও দণ্ডবিধি অনুযায়ী দণ্ডনীয় অপরাধ।,

নোটিশে আরও বলা হয়, নোটিশ পাওয়ার তিনদিনের মধ্যে ফয়জুল করিমকে সুস্পষ্ট বিবৃতি দিয়ে তার উল্লেখিত মন্তব্যগুলো প্রত্যাহার করতে হবে এবং নিঃশর্ত ক্ষমা চাইতে হবে। ভবিষ্যতে ধর্ম অবমাননামূলক মন্তব্য আর করবেন না—এমন প্রতিশ্রুতি দিতেও আহ্বান জানানো হয়েছে। অন্যথায় আইনের আশ্রয় নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প

অনলাইন ডেস্ক: রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ভূমিকম্প অনুভূত হয়েছে। শুক্রবার বিকাল ৪টা ৫৫ মিনিটে ভূমিকম্পটি অনুভূত হয়।তাৎক্ষণিকভাবে কোনো ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।ভূমিকম্প নিয়ে অনেককে

স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি, শাহবাগে জাতীয় ছাত্রশক্তির বিক্ষোভ ও কুশপুত্তলিকা দাহ

নিজস্ব প্রতিবেদক: স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলমের পদত্যাগের দাবিতে রাজধানীর শাহবাগে বিক্ষোভ সমাবেশ ও মিছিল করেছে জাতীয় ছাত্রশক্তি। রাতের মধ্যে পদত্যাগ কার্যকর না হলে প্রধান উপদেষ্টা অধ্যাপক

শাহজাদপুরে ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরামের” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত 

বাবুল হোসাইন শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি: রতনকান্দি গ্রামের সার্বিক উন্নয়ন সমস্যা সমাধানের করণীয় ‘রতনকান্দি গ্রাম উন্নয়ন ফোরাম” আলোচনা ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে শুক্রবার সকাল ৯টায়

তরুণরাই দেশকে জ্ঞানভিত্তিক ভবিষ্যতের পথে এগিয়ে নেবে: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের তরুণ প্রজন্মই জাতীয় রাজনীতি ও প্রতিষ্ঠানগুলোকে নতুনভাবে গড়ে তুলবে এবং দেশকে অতীতের বিভাজন থেকে সরিয়ে গঠনমূলক ও জ্ঞানভিত্তিক ভবিষ্যতের দিকে এগিয়ে নেবে

ফ্যাসিস্টরা এত অত্যাচারের পরও আমরা কোনো প্রতিশোধ নিচ্ছি না : শামীম সাঈদী

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-২ আসনে জামায়াতে ইসলামী মনোনীত প্রার্থী মো. শামীম সাঈদী বলেছেন, ‘ফ্যাসিস্টরা মিথ্যা ও সাজানো মামলা দিয়ে জামায়াতে ইসলামীর নেতাদের অন্যায়ভাবে একের পর এক

বিএনপিতে একক প্রার্থী চূড়ান্তের প্রক্রিয়া: বিদ্রোহ ঠেকাতে কঠোর নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে আসনভিত্তিক একক প্রার্থী চূড়ান্তের কাজে ব্যস্ত বিএনপি। ইতোমধ্যে ২০০টিরও বেশি আসনে প্রার্থীদের বাছাই প্রক্রিয়া শেষের পথে। শিগগিরই তাদের