কুয়াকাটা সৈকতে লাল কম্বলে মোড়ানো অজ্ঞাত লাশ উদ্ধার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পটুয়াখালীর কুয়াকাটা সমুদ্রসৈকতের গঙ্গামতি এলাকায় লাল কম্বলে মোড়ানো এক অজ্ঞাত ব্যক্তির (বয়স আনুমানিক ৩৫) মরদেহ উদ্ধার করেছে নৌ-পুলিশ। শনিবার (২৩ আগস্ট) সকালে স্থানীয়রা মরদেহটি ভেসে আসতে দেখে পুলিশে খবর দেন।

খবর পেয়ে কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির এসআই মনিরুজ্জামান ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করেন। তিনি জানান, “সকাল সাড়ে ৮টার দিকে সৈকতের সূর্যোদয় পয়েন্ট সংলগ্ন স্থান থেকে মরদেহটি উদ্ধার করা হয়েছে। এখনও পরিচয় শনাক্ত সম্ভব হয়নি। লাশটির গায়ে লাল কম্বল জড়ানো ছিল।”

স্থানীয় শফিকুল ইসলাম বলেন, “আমরা সকালে বেড়াতে এসে সৈকতে লাশটি দেখতে পাই। ধারণা করছি এটি ডুবে যাওয়া কোনো মাছ ধরা ট্রলারের জেলের মরদেহ হতে পারে।”

অন্য প্রত্যক্ষদর্শী আব্দুর রহিম জানান, “প্রথমে লাল কাপড় মোড়ানো কিছু ভাসতে দেখি। কাছে গিয়ে বুঝি এটি একজন মানুষের মরদেহ। পরে আমরা পুলিশকে খবর দেই।”

কুয়াকাটা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ বিকাশ মণ্ডল বলেন, “লাশটি থানায় আনা হয়েছে। পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। ময়নাতদন্তের জন্য মরদেহ মর্গে পাঠানো হবে।”

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অন্তর্বাসে সোনা লেপে দেশে ফিরছিলেন দুবাই প্রবাসী

ডেস্ক রিপোর্ট: দুবাই থেকে দেশে ফিরছিলেন আলীম উদ্দিন (৪০)। বিমানে ওঠার আগেই পরে নিয়েছিলেন দুটি অন্তর্বাস, দুটি গেঞ্জি, একটি প্যান্ট ও শার্ট। সবকিছু ঠিকঠাক থাকলেও

শেখ হাসিনাকে ফ্যাসিস্ট হতে সবচেয়ে বেশি সহযোগিতা করেছে ভারত: সাদিক কায়েম

নিজস্ব প্রতিবেদক: ডাকসু ভিপি আবু সাদিক কায়েম বলেছেন, গত ৫৪ বছরের ভারতীয় দালালরা দেশে বিভিন্ন ষড়যন্ত্র-চক্রান্ত করেছে। বিশেষ করে গত ১৬ বছরে দেশ ছিলো ভারতের সাপ্লাই

যুক্তরাষ্ট্রে আখতার হোসেনের ওপর ডিম নিক্ষেপ, আওয়ামী লীগ কর্মী আটক

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সদস্য সচিব আখতার হোসেনের ওপর হামলার ঘটনায় এক আওয়ামী লীগ কর্মীকে আটক করেছে নিউইয়র্ক পুলিশ। সোমবার (২২ সেপ্টেম্বর)

চার বছরে ১,৪০০ সড়ক দুর্ঘটনা, ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাড়ছে ঈদযাত্রার ঝুঁকি

নিজস্ব প্রতিবেদক: ঈদের ছুটি শুরু হওয়ায় রাজধানী থেকে গ্রামে ফেরা মানুষের চাপ বেড়েছে মুন্সিগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ে ও ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের গজারিয়া অংশে। তবে অতিরিক্ত গতি, বেপরোয়া ওভারটেকিং,

পাকিস্তানের ধাওয়া খেয়ে চাকরি হারালেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান

নিজস্ব প্রতিবেদক: অধিকৃত কাশ্মীরে টহলরত ৪ রাফায়েল যুদ্ধবিমান পাকিস্তান বিমানবাহিনীর ধাওয়া খাওয়ার পর চাকরি হারিয়েছেন ভারতের বিমান বাহিনীর উপপ্রধান সুজিত পুষ্পকর ধরকার। বৃহস্পতিবার পাকিস্তান ট্রিবিউন

ব্রিকস দেশগুলোর ওপর ১০% শুল্কের হুমকি ট্রাম্পের

অনলাইন ডেস্ক: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ব্রিকস জোটের সহযোগী দেশগুলোর ওপর অতিরিক্ত ১০ শতাংশ শুল্ক আরোপের হুমকি দিয়েছেন। সোমবার (৭ জুলাই) ওয়াশিংটনে দেওয়া এক ঘোষণায়