কুয়াকাটায় ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’সহ চার যুবক গ্রেপ্তার

কুয়াকাটা (পটুয়াখালী) প্রতিনিধি: পর্যটন শহর কুয়াকাটাকে ঘিরে গড়ে ওঠা মাদক সিন্ডিকেটের বিরুদ্ধে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ভয়ঙ্কর মাদক ‘ক্রিস্টাল আইচ’ এবং ইয়াবাসহ চার যুবককে আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) পটুয়াখালী।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ৮টার দিকে এই অভিযানের বিস্তারিত তুলে ধরতে কুয়াকাটা প্রেসক্লাবের হলরুমে এক জরুরি প্রেস ব্রিফিং করেন জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপ-পরিচালক মোহাম্মদ হামিমুর রহমান।

তিনি জানান, “গোপন তথ্যের ভিত্তিতে আমরা অভিযান চালিয়ে ৫০ গ্রাম ক্রিস্টাল আইচ এবং ৫০ পিস ইয়াবাসহ চার যুবককে হাতেনাতে গ্রেপ্তার করেছি। এটি শুধু সাধারণ ইয়াবা নয়—ক্রিস্টাল আইচ অত্যন্ত বিপজ্জনক এক মাদক, যা সম্প্রতি দেশের মাদকবাজারে ছড়িয়ে পড়ছে।”

আটককৃতরা হলেন, রাসেল মল্লিক (৩২), পিতা: মতিন মল্লিক, আব্দুর রহমান (৩০), পিতা: নুরুল হক

,রাকিব (২৯), মেহেদী হাসান (২৫)

এদের সবার বাড়ি মহিপুর থানার বিভিন্ন এলাকায়। প্রাপ্ত তথ্য অনুযায়ী, রাকিব কুয়াকাটার একটি আবাসিক হোটেলে বয়ের চাকরি করতেন। এই হোটেলকেই তারা মাদক লেনদেনের নিরাপদ জায়গা হিসেবে ব্যবহার করত।

ডিএনসির এই কর্মকর্তা জানান, প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে—পর্যটকদের ফাঁদে ফেলে মাদক সরবরাহই ছিল তাদের মূল লক্ষ্য। আটক যুবকদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করে মহিপুর থানা পুলিশের মাধ্যমে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

তিনি আরও বলেন, “পর্যটন এলাকায় মাদকসেবী ও সরবরাহকারীদের কোনোভাবেই ছাড় দেওয়া হবে না। কুয়াকাটাকে মাদকমুক্ত রাখতে আমাদের অভিযান চলমান থাকবে।”

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

চট্টগ্রামের ছোট সাজ্জাদের স্ত্রী তামান্না গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামের আলোচিত সন্ত্রাসী ছোট সাজ্জাদের স্ত্রী শারমিন আক্তার তামান্নাকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (১0 মে) সন্ধ্যায় নগরীর বহদ্দারহাট বারইপাড়া এলাকা থেকে গোপন সংবাদের

জমির মূল্য না দিয়ে গোপনে রেজিস্ট্রি, বিচার না পেয়ে ভুক্তভোগী দ্বারে দ্বারে ঘুরছে

নজরুল ইসলাম: সম্পর্কের জেড়ে সুকৌশলে চাচার কাছ থেকে জমির মূল্য পরিশোধ না করে গোপনে দলিল রেজিস্ট্রি করে নেওয়ার অভিযোগ উঠেছে ভাতিজার বিরুদ্ধে। গ্রাম্য সালিশী ও

ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টার বৈঠক

অনলাইন ডেস্ক: জাতীয় ঐকমত্য কমিশনের সদস্যদের সঙ্গে প্রধান উপদেষ্টা প্রফেসর মুহাম্মদ ইউনূসের বৈঠক অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এই বৈঠক অনুষ্ঠিত হয়েছে। বৈঠকে

সকল শ্রেণী-পেশার মানুষের আত্মত্যাগে ২০২৪ এর বিপ্লব অর্জিত হয়েছে – রায়গঞ্জে মাশরাফি সরকার

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের কেন্দীয় স্বাস্থ্য বিষয়ক উপ কমিটির সদস্য ও রাজশাহী বিভাগীয় প্রধান মাশরাফি সরকার বলেছেন, বাংলাদেশে নতুন স্বাধীনতা অর্জন করতে

ভিজিএফ কর্মসূচির চালের বস্তায় এখনও শেখ হাসিনার নামসহ স্লোগান

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরে নিবন্ধিত জেলেদের মাঝে বিতরণ করা ভিজিএফ (ভালনারেবল গ্রুপ ফিডিং), কর্মসূচির চালের বস্তায় এখনও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার নামমহ স্লোগান লেখা রয়েছে। আওয়ামী

গাজা অভিমুখী ত্রাণবাহী জাহাজ ম্যাডলিন জব্দ করেছে ইসরাইল

অনলাইন ডেস্ক: গাজা অভিমুখী আলোচিত ত্রাণবাহী জাহাজ ‘ম্যাডলিন’ জব্দ করেছে ইসরাইল। এর আগে ইসরায়েলি সেনাবাহিনী জাহাজটিকে গাজার কাছাকাছি পৌঁছাতে বাধা দেয়। বার্তা সংস্থা রয়টার্স এ