কুমিল্লা-সিলেট মহাসড়কে ট্রাক উল্টে ২ শতাধিক সিলিন্ডার বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার বিরাসার এলাকায় কুমিল্লা অভিমুখী সিলিন্ডারবাহী একটি ট্রাক খাদে পড়ে উল্টে যায়। এ সময় ট্রাকে থাকা দুই শতাধিক সিলিন্ডার বিস্ফোরণের ঘটনা ঘটে।

পরবর্তিতে ট্রাকটিতে আগুন লেগে যায়।

এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি।

বুধবার ভোরে বিরাসার এলাকার বাংলাদেশ গ্যাস ফিল্ডের প্রধান কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, এ ঘটনায় আশপাশের ৩ থেকে ৪ টি দোকান ক্ষতিগ্রস্ত হয়েছে। বিস্ফোরণের প্রচণ্ড শব্দে কয়েকটি বিল্ডিংয়ের জানালার গ্লাস ফেটে যায়। এ সময় পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।

খবর পেয়ে ব্রাহ্মণবাড়িয়া ও সরাইল থেকে ফায়ার সার্ভিসের ২টি ইউনিট প্রায় ২ ঘণ্টা চেষ্টা চালিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এ সময় মহাসড়কের দুইপাশে ব্যাপক যানজটের সৃষ্টি হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যত দ্রুত সম্ভব নির্বাচন, ডিসেম্বরেও হতে পারে: প্রধান উপদেষ্টা

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস বলেছেন, অন্তর্বর্তী সরকার যত দ্রুত সম্ভব নির্বাচন আয়োজন করবে। এটা এ বছরের ডিসেম্বরেও হতে পারে। আমরা

ফ্যাসিস্টের মোটিফ বানানোর সন্দেহে চিত্রশিল্পীর বাড়িতে আগুন

নিজস্ব প্রতিবেদক: মানিকগঞ্জ সদর উপজেলার গড়পাড়া বাজার এলাকায় চিত্রশিল্পী মানবেন্দ্র ঘোষের বাড়িতে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। গতকাল মঙ্গলবার রাতের কোনো এক সময় দুর্বৃত্তরা এই ঘটনা ঘটিয়েছে

১১৬ আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে: ইসি

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ১১৬টি আসনে ব্যালট পেপার পাঠানো হয়েছে। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বিকেলে ইইউ পর্যবেক্ষক দলের সঙ্গে বৈঠকের পর এ কথা জানান ইসির

সিরাজগঞ্জে ফিলিস্তিনে গণহত্যার প্রতিবাদে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: ০৭ মার্চ (সোমবার) ২০২৫ ফিলিস্তিনে দখলদার ইসরায়েলি বাহিনী কর্তৃক গণহত্যার প্রতিবাদে বিশ্বব্যাপী চলা ‘World Wide General Strike’ এর কর্মসূচি হিসিবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাধারণ

শ্রীলংকায় বিরোধীদলীয় নেতাকে নিজ কার্যালয়েই গুলি করে হত্যা

অনলাইন ডেস্ক: শ্রীলংকার বিরোধীদলীয় এক নেতাকে বুধবার তার নিজ কার্যালয়ে গুলি করে হত্যা করা হয়েছে। পুলিশ জানিয়েছে, নিহত রাজনীতিবিদের নাম লাসান্তা বিক্রমাসেকেরা (৩৮)। তিনি উপকূলীয়

ঢাকার বিক্ষোভের সংবাদ ইসরায়েলি গণমাধ্যমে

অনলাইন ডেস্ক: রাজধানীর ঐতিহাসিক সোহরাওয়ার্দী উদ্যানে ফিলিস্তিনিদের জন্য ‘মার্চ ফর গাজা’ কর্মসূচি পালিত হয়েছে। এতে অংশ নিয়েছেন ফিলিস্তিনপ্রেমী লাখো জনতা। বাংলাদেশের এ কর্মসূচি নিয়ে সংবাদ