কুমিল্লা সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার শের আলীর ঘুষ বাণিজ্যের ভিডিও ফাঁস

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে ঘুষ গ্রহণের এক চাঞ্চল্যকর ভিডিও ফাঁস হয়েছে। ভিডিওতে দেখা যায়, অফিস কক্ষে বসে এক ব্যক্তি থেকে ২৪ হাজার টাকা ঘুষ নিচ্ছেন মোহরার পদে কর্মরত কর্মকর্তা শের আলী। ঘটনাটি ঘটেছে চলতি বছরের ৩১ জুলাই, দুপুরে।

ভিডিও চিত্রে দেখা যায়, দলিল লিখক শিপনসহ কয়েকজনের উপস্থিতিতে শের আলী একজন বহিরাগত শাহাদাত আবু নাছেরের কাছ থেকে ২৮ হাজার টাকার মধ্যে ২৪ হাজার টাকা গ্রহণ করে ড্রয়ারে রাখছেন। বাকী ৪ হাজার টাকা না দিলে নথি রেজিস্ট্রির কাজ হবে না—এমন কথাও শোনা যায় ভিডিওতে।

জানা যায়, শের আলী ২০১৭ সালে ক্ষমতাসীন দলের প্রভাবশালী সংসদ সদস্য আ ক ম বাহাউদ্দিন বাহারের সুপারিশে কুমিল্লা সদর সাব-রেজিস্ট্রি অফিসে মোহরার পদে যোগ দেন। এরপর থেকেই তার বিরুদ্ধে ঘুষ বাণিজ্য, ক্ষমতার অপব্যবহারসহ নানা অনিয়মের অভিযোগ উঠতে থাকে। কেউ প্রতিবাদ করলে তাকে এমপি বাহারের কার্যালয়ে ডেকে নেওয়া হতো বলে অভিযোগ রয়েছে।

প্রতিবাদে নিরুৎসাহিত হয়ে পড়েন অফিসের অন্যান্য কর্মচারী ও দলিল লিখকরা। এক পর্যায়ে শের আলীর বিরুদ্ধে নানা অভিযোগের পরিপ্রেক্ষিতে তাকে গত ২৩ ডিসেম্বর চৌদ্দগ্রাম সাব-রেজিস্ট্রি অফিসে বদলি করা হয়।

এ বিষয়ে কুমিল্লা জেলা রেজিস্ট্রার মনিরুল হাসান জানান, “আমি ১২ সেপ্টেম্বর ২০২৪ দায়িত্ব গ্রহণ করি। ভিডিও ফুটেজটি আপনার কাছ থেকে প্রথম দেখলাম। যদি প্রমাণিত হয়, তবে শের আলীর বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।”

এদিকে শের আলী অভিযোগ অস্বীকার করে বলেন, “আমার ঘুষ নেওয়ার কোনো ভিডিও নেই। আমি কোনো অন্যায় করলে আমার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হোক।”

সাব-রেজিস্ট্রার লুৎফুন নাহার লতা বলেন, “মোহরারদের সরকারি খরচাদি ট্রেজারিতে জমা দিয়ে রশিদ প্রদর্শনের নিয়ম রয়েছে। কোনো নগদ লেনদেন সম্পূর্ণ বেআইনি এবং শাস্তিযোগ্য অপরাধ।”

জনগণ এ ধরনের দুর্নীতির ঘটনায় যথাযথ তদন্ত ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ইসলাহুল উম্মাহ মাদরাসার ১৭ জন শিক্ষার্থী বৃত্তি পেয়ে আনন্দিত

আল আমিন হোসেন: প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের ২০২৫ সালের বৃত্তি পরীক্ষায় ইসলাহুল উম্মাহ মাদরাসা থেকে ট্যালেন্টপুলে ৬ জন ও সাধারণ গ্রেডে ১১ জন সহ মোট ১৭

সীমান্তে বিএসএফ-বিজিবি তুমুল উত্তেজনা, ককটেল বিস্ফোরণ

নিজস্ব প্রতিবেদক: চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চৌকা সীমান্তে আমগাছের ডাল কাটাকে কেন্দ্র করে বাংলাদেশ ও ভারতের নাগরিকদের মধ্যে নতুন করে উত্তেজনা দেখা দিয়েছে। শনিবার (১৮ জানুয়ারি)

জাতীয় পার্টি দিয়ে আমাদের কি আসে যায়, দরকার নাই তাদেরকে: হাসিনা

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ আওয়ামী লীগের সভাপতিমন্ডলীর সদস্য এবং ঢাকা-১৩ আসনের সাবেক সংসদ সদস্য, সাবেক বস্ত্র ও পাট মন্ত্রী- জাহাঙ্গীর কবির নানকর সঙ্গে শেখ হাসিনার কথোপকথনের

দারিদ্র্য-প্রলোভনে কিডনি বিক্রি: ভারতীয় সিন্ডিকেটে বিপন্ন জীবন

নিজস্ব প্রতিবেদক: জয়পুরহাটের কালাই উপজেলার বাইগুনি গ্রামে বসে থাকা ৪৫ বছর বয়সি সাফিরুদ্দিন এখনো পেটের ব্যথায় কাতরান। এক সময় ভেবেছিলেন কিডনি বিক্রি করে পরিবারের দারিদ্র্য

নৌ উপদেষ্টার গাড়ি আটকে শ্রমিকদের বিক্ষোভ, বন্দর চেয়ারম্যানের অপসারণ দাবি

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দর এলাকায় নৌপরিবহন উপদেষ্টার গাড়ি আটকিয়ে বিক্ষোভ করেছে আন্দোলনরত শ্রমিক কর্মচারীরা। বৃহস্পতিবার (৫ ফেব্রুয়ারি) বেলা ১১টার কিছু আগে কার্যক্রম পরিদর্শন শেষে বন্দর

প্রধান উপদেষ্টাকে মামুনুল হকের হুঁশিয়ারি

ডেস্ক রিপোর্ট: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কোরআনের বিরুদ্ধে অবস্থান নিলে শেখ হাসিনার চেয়ে ভিন্ন আচরণ করা হবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন হেফাজতে ইসলামের