কুমিল্লার মুরাদনগরে ধর্ষণ মামলার মূল আসামি ঢাকা থেকে গ্রেফতার।

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লা প্রতিকুমিল্লার মুরাদনগরে হিন্দু পরিবারের নারীকে ধর্ষণের মামলার মূল আসামি ফজর আলীকে ঢাকার রাজধানীর সায়দাবাদ এলাকা থেকে গ্রেফতার করেছে পুলিশ। ফজর আলী মুরাদনগরের পাঁচকিত্তা গ্রামের শহীদ মিয়ার ছেলে।

রোববার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন কুমিল্লা জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান।

এছাড়া ধর্ষিতার বিবস্ত্র ভিডিওধারন করে সামাজিকমাধ্যমে ছড়িয়ে দেওয়ার অভিযোগে আরও চারজনকে গ্রেফতার করেছে পুলিশ। ভিডিও ধারণকারী অনিক, সুমন, রমজান, বাবু এবং মামলার প্রধান আসামি ফজর আলী সবাই মুরাদনগরের পাঁচকিত্তা এলাকার বাসিন্দা।

জেলা পুলিশ সুপার নাজির আহমেদ খান জানান, মূল অভিযুক্ত ফজর আলীকে ঢাকার সায়দাবাদ থেকে গ্রেফতার করা হয়েছে এবং ভিডিও ধারণকারী ও সরবরাহকারীদের কুমিল্লার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে গ্রেফতার করা হয়েছে।

তিনি আরও জানান, ভিডিও ছড়িয়ে দেওয়ার অভিযোগে আলাদা একটি মামলা দায়ের করা হবে। মূল অভিযুক্ত ফজর আলী আহত অবস্থায় থাকায় তাকে আইন অনুযায়ী চিকিৎসা দেওয়ার পর আদালতে উপস্থাপন করা হবে।

মামলায় ঘটনার বিবরণ ও পুলিশ সূত্রে জানা গেছে, হোমনা থেকে মুরাদনগরে বাবার বাড়িতে বেড়াতে এলে আগে থেকে পরিচিত ফজর আলী ২৬ জুন রাতে কৌশলে দরজা খুলে ওই নারীকে ধর্ষণ করেন। ফজর আলী চলে যাবার সময় ওই নারীর চিৎকারে আশপাশের লোকজন এসে তাকে আটক করে এবং মারধর করে। এ সময় কয়েকজন ওই নারীর বিবস্ত্র ভিডিও ধারণ করে। আহত অবস্থায় অভিযুক্ত ফজর আলীকে নিয়ে তার স্বজনরা পালিয়ে যায়।

পরদিন শুক্রবার ফজর আলীকে আসামি করে মামলা দায়ের করেন ভুক্তভোগী নারী।

এই ঘটনার পর একটি মহল ফজর আলীকে বিভিন্ন রাজনৈতি দলের উল্লেখ করে ঘটনাকে ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করছে বলেও অভিযোগ উঠেছে। স্থানীয়রা বলছেন ফজরআলী আওয়ামীপন্থী স্থানীয় ইউপি চেয়ারম্যানের সাথে ঘনিষ্ঠতা রয়েছে। ৫ আগস্টের পর বিএনপির বিভিন্ন কার্যক্রমে অংশগ্রহন করে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সালিশের টাকা ভাগাভাগি নিয়ে দুই গ্রুপের সংঘর্ষ, থানায় পাল্টাপাল্টি অভিযোগ 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে চৌধুরী ঘুঘাট এলাকায় আধিপত্য বিস্তার ও সালিশের টাকা ভাগাভাগি নিয়ে স্থানীয় দুই পক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এ ঘটনায় সলঙ্গা থানায়

ইকুয়েডরের কারাগারে ভয়াবহ দাঙ্গায় প্রাণ হারিয়েছে ৩১ জন বন্দি

নিজস্ব প্রতিবেদক: ইকুয়েডরের একটি কারাগারে ভয়াবহ দাঙ্গায় অন্তত ৩১ জন নিহত হয়েছেন। তাদের মধ্যে বেশিরভাগের শ্বাসরোধ ও ফাঁসিতে ঝুলে মৃত্যু হয়েছে। রোববার (০৯ নভেম্বর) বার্তাসংস্থা

সিরাজগঞ্জের ৬টি আসনে ৪৫ প্রার্থীর মনোনয়নপত্র জমা

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে প্রতিদ্বন্দ্বীতার জন্য সিরাজগঞ্জের ৬টি আসনে ৫৭ জন প্রার্থী মনোনয়নপত্র উত্তোলন করলেও ৪৫ জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছে।

স্বপ্নের ক্যাম্পাস গড়তে চান সাদিক, ভুল শুধরে দেওয়ার আহ্বান ফরহাদের

নিজস্ব প্রতিবেদক: সদ্য অনুষ্ঠিত ডাকসু নির্বাচনে সহ-সভাপতি (ভিপি) পদে নির্বাচিত সাদিক কায়েম বলেছেন, ‘যে মতের হোক না কেন সবাই একসঙ্গে কাজ করবেন। শিক্ষার্থীদের প্রত্যাশা আমাদের প্রত্যাশা।

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতালের প্রথম দিন 

বাগেরহাট প্রতিনিধি: বাগেরহাটে চারটি আসন বহালের দাবিতে সর্বদলীয় সম্মিলিত কমিটির উদ্যোগে টানা ৪৮ ঘন্টার সর্বাত্মক হরতাল শুরু হয়েছে। বুধবার (১০ সেপ্টেম্বর) সকাল থেকে হরতালের প্রথম