কুমিল্লায় ৪ মাজারে হামলা-ভাঙচুর ও অগ্নিসংযোগ

ডেস্ক রিপোর্ট: কুমিল্লার হোমনা উপজেলার আসাদপুর ইউনিয়নের আসাদপুর গ্রামে চারটি মাজারে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্‌র ছেলে মহসিন গতকাল বুধবার সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে এলাকায় ক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ গতকালই মহসিনকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠায়।,

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, মহসিনের দাদা কফিল উদ্দিন শাহ্‌র নামে প্রতিষ্ঠিত একটি মাজারসহ চারটি মাজারে হামলা চালানো হয়। অন্য মাজারগুলো হচ্ছে কালু শাহ্‌, হাওয়ালী শাহ্‌ (বাবুল) ও আবদু শাহ্ মাজার। তাঁরা আরও জানান, মাজারকে কেন্দ্র করে নিয়মিত মাদকের আড্ডা এবং শরিয়তবিরোধী নানা কাজকর্ম চলত। হামলা ও ভাঙচুরের খবর পেয়ে পুলিশ, সেনাবাহিনী ও প্রশাসনের কর্মকর্তারা ঘটনাস্থলে পৌঁছান।

কুমিল্লার পুলিশ সুপার নাজির আহমেদ খান, হোমনা সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার (এএসপি) আব্দুল করিম, দাউদকান্দি সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) মো. ফয়সাল তানভীর, হোমনার ইউএনও ক্ষেমালিকা চাকমা ঘটনার বিষয়ে স্থানীয়দের সঙ্গে কথা বলেছেন।

তাঁরা জনতার উদ্দেশে আইন নিজের হাতে তুলে না নেওয়ার আহ্বান জানান। পুলিশ জানিয়েছে, বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে। তবে এ ঘটনায় এখনো কোনো মামলা হয়নি। হোমনা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মো. রফিকুল ইসলাম, জেলা পুলিশের গোয়েন্দা শাখার (ডিবি) ওসি মো. আবদুল্লাহ, হোমনা থানার সাব-ইন্সপেক্টর জীবন বিশ্বাসসহ আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরাও ঘটনাস্থলে উপস্থিত আছেন।

এ ব্যাপারে কুমিল্লার পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খান বলেন, ‘মহানবী হজরত মুহাম্মদ (সা.)-কে কটূক্তির অভিযোগকারীকে গতকালই (বুধবার) অতি স্বল্প সময়ের মধ্যেই গ্রেপ্তার করে মামলা দিয়ে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠিয়েছি। আজকে যারা মাজার, বাড়িঘরে ভাঙচুর ও অগ্নিসংযোগ ঘটিয়েছে এবং এর পেছনে যদি কারও উসকানি বা ইন্ধন থেকে থাকে; তাকেও আইনের আওতায় আনা হবে।’

হোমনা উপজেলা নির্বাহী কর্মকর্তা ক্ষেমালিকা চাকমা বলেন, ‘কেউ যেন আইন নিজের হাতে তুলে না নেন। অভিযুক্তকে দ্রুত গ্রেপ্তার করে আইনের আওতায় আনা হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখাতে সকলের সহযোগিতা লাগবে।’

উল্লেখ্য, গতকাল উপজেলার আসাদপুর ইউনিয়নের আলেক শাহ্‌র ছেলে মহসিন সামাজিক যোগাযোগমাধ্যমে মহানবী হজরত মুহাম্মদ (সা.) সম্পর্কে অবমাননাকর মন্তব্য করেন। এ নিয়ে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পুলিশ সেদিনই তাঁকে গ্রেপ্তার করে আদালতের মাধ্যমে কুমিল্লা জেলা কারাগারে পাঠায়।

এ ঘটনায় বাংলাদেশ ইসলামী যুবসেনা হোমনা উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক মো. শরীফুল ইসলাম বাদী হয়ে মহসিনের বিরুদ্ধে হোমনা থানায় একটি মামলা করেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বরিশালে ছাত্রদল-ছাত্রশিবির সংঘর্ষে আহত ২৫

অনলাইন ডেস্ক: বরিশালের মুলাদী সরকারি কলেজে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষ হয়েছে। বৃহস্পতিবার (১১ সেপ্টেম্বর) দুপুরে ঘটে যাওয়া এ ঘটনায় উভয়

গুমের মামলায় ডিজিএফআইয়ের পাঁচ সাবেক প্রধানসহ ২৮ কর্মকর্তার বিরুদ্ধে পরোয়ানা

নিজস্ব প্রতিবেদক: আওয়ামী লীগ সরকারের সময়ে সংঘটিত গুমের ঘটনায় দায়ের হওয়া দুই মামলায় সেনা গোয়েন্দা সংস্থা ডিজিএফআই, র‌্যাব ও পুলিশের সাবেক ২৮ কর্মকর্তার বিরুদ্ধে গ্রেপ্তারি

বাদ দেওয়া হচ্ছে আইসিটির চিফ প্রসিকিউটর তাজুল ইসলামকে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল (আইসিটি)-এর চিফ প্রসিকিউটর তাজুল ইসলামের পরিবর্তে নতুন একজনকে নিয়োগ দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে নতুন সরকার। এই পদে অ্যাডভোকেট আমিনুল ইসলামকে বিবেচনা করা

এখনো ২০ হাজার অবৈধ ভারতীয় রয়েছে দেশে, নতুন ষড়যন্ত্রের আভাস

ঠিকানা টিভি ডট প্রেস: বাংলাদেশে অবস্থান করা বিদেশিদের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক নাগরিক ভারতের। প্রায় ৩৮ হাজার ভারতীয় দীর্ঘদিন ধরে অবস্থান করেছে বাংলাদেশে। এসব ভারতীয়দের

দীর্ঘ ১৫ বছর পর বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৫ বছর পর আগামীকাল বৃহস্পতিবার ঢাকায় পররাষ্ট্র সচিব পর্যায়ে পররাষ্ট্র দপ্তর পরামর্শ (এফওসি) বৈঠকে বসছে বাংলাদেশ-পাকিস্তান। এ বৈঠকে নেতৃত্ব দেবেন পাকিস্তানের পররাষ্ট্র

ড. ইউনূসের নেতৃত্বের প্রতি পূর্ণ সমর্থন কাতারের

অনলাইন ডেস্ক: বাংলাদেশ পুনর্গঠনে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্ভাব্য সব ধরনের সহায়তার আশ্বাস দিয়েছেন কাতারের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মদ বিন আবদুল রহমান