কুমিল্লায় শ্বশুরের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা পুত্রবধূ

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার চৌদ্দগ্রামে পুত্রবধূকে ধর্ষণের অভিযোগে শ্বশুরকে গ্রেপ্তার করেছে পুলিশ। শনিবার (২২ মার্চ) থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি), মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

ধর্ষণের ঘটনায় ভুক্তভোগীর বাবা বাদী হয়ে চৌদ্দগ্রাম থানায় ভুক্তভোগীর স্বামী, শ্বশুর ও শাশুড়ির বিরুদ্ধে মামলা করেন। মামলার কিছুক্ষণের মধ্যে শ্বশুর ছেরু মিয়াকে গ্রেপ্তার করে পুলিশ।

অভিযোগে উল্লেখ করা হয়, সাত মাস আগে মোবাইলের মাধ্যমে শ্রীপুর ইউনিয়নের ছেরু মিয়ার প্রবাসী ছেলের সঙ্গে ভুক্তভোগীর বিয়ে হয়। বিয়ের কয়েকদিন পর তার শ্বশুর ছেরু মিয়া শাশুড়ি অসুস্থ বলে ভুক্তভোগীকে বাড়িতে নিয়ে আসে। এরপর গত ৪ মাস আগে ভিকটিমের জামাই ছুটিতে দেশে আসে এবং সংসার করতে থাকে। গত ১৮ মার্চ ভুক্তভোগীর স্বামী তার স্ত্রীকে একটি প্রাইভেট ক্লিনিকে নিয়ে আল্ট্রাসনোগ্রাফি করালে ৭ মাসের অন্তঃসত্ত্বা বলে ডাক্তার মতামত দেয়।

এরপর স্বামী তার স্ত্রীকে রিপোর্টসহ বাড়িতে নিয়ে ৭ মাসের অন্তঃসত্ত্বা হওয়ার বিষয়ে জানতে চাইলে ভুক্তভোগী জানান, তার শ্বশুর ইচ্ছার বিরুদ্ধে জোরপূর্বক ঘরে একাধিকবার ধর্ষণ করে এবং ঘটনা কাউকে না বলার জন্য নিষেধ করে। কাউকে বললে মেরে লাশ গুম করার হুমকিও দেয়। ভয়ে ভুক্তভোগী ধর্ষণের ঘটনার বিষয়টি কাউকে বলেনি।

এদিকে অন্তঃসত্ত্বার বিষয়টি জানার পর ভুক্তভোগীর স্বামী ও তার মা অভিযুক্ত ছেরু মিয়াকে কিছু না বলে উল্টো গত ১৮ মার্চ বিকেলে ভুক্তভোগীকে এলোপাতাড়ি কিল, ঘুষি ও লাথি মেরে গর্ভপাত ঘটানোর জন্য ক্লিনিকে নিতে চায়। কিন্তু ভুক্তভোগী রাজি না হওয়ায় তাকে ঘরে আটকে রাখে। এছাড়াও মেরে ফেলার হুমকি দেয়। আর গর্ভপাত ঘটানো হলে ভুক্তভোগীকে ১০ শতক জমি রেজিস্ট্রি করে দিবে বলে প্রস্তাবও দেয়। কিন্তু ভুক্তভোগী প্রস্তাবে রাজি না হয়ে কৌশলে বিষয়টি তার মাকে অবহিত করে ও আইনের আশ্রয় নেয়।

ভুক্তভোগীর বাবা বলেন, মেয়েটি মানসিকভাবে ভেঙে পড়েছে। বর্তমানে এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছে।’

এদিকে ভুক্তভোগীর স্বামী বলেন, শ্বশুর যে অভিযোগ দিয়েছে, তা সত্য। মানুষ ভুল করতেই পারে। তবে সামাজিকভাবে সালিশ বৈঠকে বসে সমাধান করে আমি আমার স্ত্রীকে নিয়ে সংসার করতে চাই। আমার স্ত্রীকে ফিরে পেতে চাই।

স্থানীয় ইউপি সদস্য মফিজুর রহমান ও সর্দার জাহাঙ্গীর হোসেন বলেন, শ্বশুরের কর্তৃক পুত্রবধূকে ধর্ষণের ঘটনা শুনেছি। তবে ভুক্তভোগীর স্বামী তাকে গ্রহণ করতে আগ্রহী রয়েছে।

চৌদ্দগ্রাম থানার ওসি মোহাম্মদ হিলাল উদ্দিন আহমেদ বলেন, অভিযোগ পাওয়ার সঙ্গে সঙ্গে অভিযুক্ত ছেরু মিয়াকে আটক করা হয়েছে। তাকে আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি- জ্বালানি মন্ত্রী

সিরাজগঞ্জ প্রতিনিধি: বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু বলেছেন, কোনো দেশের ষড়যন্ত্রে বাংলাদেশের সৃষ্টি হয়নি। এ দেশ সৃষ্টি হয়েছে নিজের অধিকার,

কেউ চোরাপথে হাঁটার চেষ্টা করলে আরেকটি ৫ আগষ্ট হবে: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ৫ দফা দাবিতে আন্দোলনরত আট দলের ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে আজ ১লা ডিসেম্বর, খুলনার বাবরী চত্তরে খুলনা বিভাগীয় সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। দুপুর বারোটা থেকে

বাঁশখালীতে পূর্বশত্রুতার জেরে হাতুড়ি পিটিয়ে হত্যা, পুকুরে মিলল লাশ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: পূর্বশত্রুতার জের ধরে চট্টগ্রামের বাঁশখালীতে মোজাহের আহমদ (৪৯) নামে এক ব্যক্তিকে ধরে নিয়ে হাতুড়ি দিয়ে মাথায় গুরুতর আঘাত করে হত্যা করার পর লাশ

বিএনপিতে গুরুত্বহীন লুৎফুজ্জামান বাবর: পুরনো অভিমানের রাজনীতি

নিজস্ব প্রতিবেদক: একসময় ক্ষমতাসীন বিএনপির সরকারের স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী হিসেবে পরিচিতি পাওয়া নেত্রকোণার লুৎফুজ্জামান বাবর বর্তমানে দলীয় রাজনীতিতে প্রায় অচেনা মুখ। ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত

সিরাজগঞ্জে জুলাই ম্যারাথনে বাঁধের পথে বাঁধভাঙা মানুষ

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: বৈষম্যবিরোধী ছাত্র গণআন্দোলনের স্মারক হিসেবে ‘জুলাই পুনর্জাগরণ ২০২৫’ অনুষ্ঠানমালার অংশ হিসেবে সিরাজগঞ্জে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৮ জুলাই) সকালে যমুনা নদীর

ফোনে আড়িপাতা: তদন্তে অন্তর্বর্তী সরকারের কমিটি

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগ সরকারের আমলে ফোনে আড়িপাতার ঘটনায় তদন্ত শুরু করতে যাচ্ছে অন্তর্বর্তী সরকার। এ জন্য ইতোমধ্যে একটি কমিটি গঠন করা হয়েছে। শিগগিরই এ