কুমিল্লায় রিকশাচালক সৈকত হত্যা: প্রধান আসামি রিফাত গ্রেফতার

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার চৌদ্দগ্রামে অটো রিকশাচালক তাফরুল ইসলাম সৈকত (১৯) হত্যা মামলার রহস্য উদঘাটন করেছে পুলিশ। চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের মূলহোতা রিফাত (২৮) কে তথ্যপ্রযুক্তির সহায়তায় আটক করা হয়েছে। বুধবার (১৬ জুলাই) রাতে উপজেলার কনকাপৈত ইউনিয়নের তারাশাইল গ্রাম থেকে তাকে গ্রেফতার করে পুলিশ।

পুলিশ জানায়, আসামির স্বীকারোক্তি অনুযায়ী স্থানীয়দের সহায়তায় নাঙ্গলিয়া খাল থেকে হত্যাকাণ্ডে ব্যবহৃত ধারালো ধামাটি উদ্ধার করা হয়েছে। রিফাত একই ইউনিয়নের আতাকরা ভূঁইয়া বাড়ির আবুল কাশেমের ছেলে এবং চৌদ্দগ্রাম পৌরসভার পূর্ব চাঁন্দিশকরা ওয়াপদা রোডের একটি বাড়ির ভাড়াটিয়া। পেশায় তিনিও একজন অটোচালক।

বৃহস্পতিবার (১৭ জুলাই) দুপুরে এক সংবাদ সম্মেলনে চৌদ্দগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. হিলাল উদ্দিন আহমেদ এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, গত ৩ জুলাই বিকেলে উপজেলার মুন্সীরহাট ইউনিয়নের বাহেরগড়া এলাকার নাঙ্গলিয়া খালপাড়ে লক্ষ্মীপুর সেতুর নিচ থেকে এক তরুণের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরদিন সামাজিক যোগাযোগ মাধ্যমে বিষয়টি ছড়িয়ে পড়লে নিহতের বাবা মো. খায়রুল ইসলাম তার ছেলেকে শনাক্ত করেন।

ভিকটিম তাফরুল ইসলাম সৈকত পরিবারসহ পৌরসভার ইউনুছ মিয়ার বাড়িতে ভাড়া থাকতেন এবং ব্যাটারিচালিত অটোরিকশা চালিয়ে জীবিকা নির্বাহ করতেন। প্রতিবেশী রিফাতের সঙ্গে তার বন্ধুত্ব ছিল এবং তারা মাঝে মাঝে মাদক সেবনে জড়িত ছিলেন বলে স্বীকার করেছে রিফাত।

পুলিশ আরও জানায়, সংসার চালাতে হিমশিম খাওয়া এবং ব্যক্তিগত ঋণের কিস্তি পরিশোধে ব্যর্থ হওয়ায় রিফাত এক পর্যায়ে অটোরিকশা ছিনিয়ে বিক্রি করে দেনা শোধের পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী গত ২ জুলাই রাত ১১টার দিকে রিফাত সৈকতকে ঘুরতে যাওয়ার কথা বলে নাঙ্গলিয়া খালপাড়ে নিয়ে যায়।

সেখানে দীর্ঘক্ষণ অপেক্ষার পর অন্য সহযোগীরা না আসায় একাই খালের পাশে লুকিয়ে রাখা ধারালো অস্ত্র দিয়ে সৈকতের ঘাড়ে কোপ দেয় রিফাত। পরে উপর্যুপরি আঘাতে সৈকতকে হত্যা করে তার মোবাইল, নগদ টাকা এবং অটোরিকশার চাবি নিয়ে মরদেহ খালে ফেলে দেয় এবং অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।

মামলাটি তদন্ত করেন এসআই মুরাদ হোসেন। তথ্যপ্রযুক্তির সহায়তায় ভিকটিমের মোবাইল আসামির হেফাজতে থাকার বিষয়টি নিশ্চিত হয়ে বুধবার ভোরে রিফাতকে গ্রেফতার করা হয়।

পরদিন আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দিতে রিফাত হত্যাকাণ্ডের সম্পূর্ণ বিবরণ দেয়। তার দুই সহযোগীর বিষয়ে তদন্ত চলছে এবং তাদের গ্রেফতারে তৎপর রয়েছে পুলিশ।

মাত্র দুই সপ্তাহের মধ্যে চাঞ্চল্যকর এ হত্যাকাণ্ডের রহস্য উদঘাটনকে কুমিল্লা জেলা পুলিশের একটি বড় সফলতা হিসেবে উল্লেখ করেছেন পুলিশ সুপার নাজির আহমেদ।

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় আসছেন ইতালির প্রধানমন্ত্রী, ইউনূসের সঙ্গে বৈঠক ৩১ আগস্ট

নিজস্ব প্রতিবেদক: ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি আগামী ৩০ আগস্ট সন্ধ্যায় ঢাকা সফরে আসছেন। এটি বর্তমান তত্ত্বাবধায়ক সরকারের সময় ইউরোপের কোনো শীর্ষ নেতার প্রথম সফর। সফরের

যশোরে এক মসজিদে বিদেশিসহ প্রায় ১৬০০ মুসল্লির ইতিকাফ

যশোর প্রতিনিধি: পবিত্র রমজান মাস উপলক্ষে যশোর সদর উপজেলার একটি মসজিদে বিদেশিসহ প্রায় ১ হাজার ৬০০ মুসল্লি ইতিকাফে অংশ নিয়েছেন। অংশগ্রহণকারীদের মধ্যে ৭৫ জন বিদেশি

সিলেটের ডিসি হলেন আলোচিত ম্যাজিস্ট্রেট সারোয়ার আলম

নিজস্ব প্রতিবেদক: সিলেটের নতুন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ পেয়েছেন মো. সারোয়ার আলম। সোমবার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে তাকে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা

ঈদের দিনেও ইরানে হামলা, বিস্ফোরণে কেঁপেছে তেহরান

অনলাইন ডেস্ক: পবিত্র ঈদুল ফিতরের সকালেও ইরানে স্বস্তি ফেরেনি। রাজধানী তেহরানসহ দেশটির একাধিক শহরে ইসরায়েলি ও মার্কিন বাহিনীর বিমান হামলায় ব্যাপক বিস্ফোরণের ঘটনা ঘটেছে। শনিবার স্থানীয়

রাজধানীতে কোরবানি দিতে গিয়ে ৭৭ জন আহত

ঠিকানা ডেস্ক: ঈদুল আজহার প্রথম দিনে রাজধানীসহ আশপাশের এলাকায় পশু কোরবানি দিতে গিয়ে ধারালো অস্ত্রের আঘাতে অন্তত ৭৭ জন আহত হয়েছেন । শনিবার (০৭ জুন)

যুক্তরাষ্ট্রের নাগরিকত্ব হারাতে পারেন মামদানি

নিজস্ব প্রতিবেদক: নিউইয়র্ক সিটির নতুন মেয়র জোহরান মামদানিকে ক্ষমতা থেকে দূরে রাখতে যুক্তরাষ্ট্রের কয়েকজন রিপাবলিকান আইনপ্রণেতা তার নাগরিকত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তারা দাবি করছেন, মামদানি