কুমিল্লায় মাদকবিরোধে একই পরিবারের ৩ জনকে পিটিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার মুরাদনগরের বাঙ্গরা থানার কড়াইবাড়ি গ্রামে মাদক সংক্রান্ত বিরোধের জেরে এক নারীসহ একই পরিবারের তিনজনকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার (৩ জুলাই) সকালে আকবপুর ইউনিয়নের এ গ্রামে ভয়াবহ এ হত্যাকাণ্ড ঘটে।

নিহতরা হলেন—রুবি বেগম (৫৮), তার ছেলে রাসেল (৩৫) ও মেয়ে জোনাকি আক্তার (২৭)। গুরুতর আহত অবস্থায় রুবির অপর মেয়ে রুমা আক্তারকে মুরাদনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহফুজুর রহমান বলেন, “মাদক ব্যবসাকে কেন্দ্র করে নিহতদের সঙ্গে স্থানীয়দের দীর্ঘদিনের বিরোধ ছিল। সেই বিরোধ থেকেই আজকের এ মর্মান্তিক ঘটনা ঘটে থাকতে পারে।”

স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকালে একদল দুর্বৃত্ত রুবি বেগমের বাড়িতে হামলা চালায়। তারা লাঠি ও ধারালো অস্ত্র দিয়ে রুবি, রাসেল, জোনাকি ও রুমাকে পিটিয়ে ও কুপিয়ে জখম করে। ঘটনাস্থলেই রুবি, রাসেল ও জোনাকি নিহত হন। পরে স্থানীয়রা রুমাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।

ঘটনার পর পুরো এলাকায় চরম উত্তেজনা বিরাজ করছে। আইনশৃঙ্খলা রক্ষায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।

মুরাদনগর থানার ওসি জাহিদুর রহমান বলেন, “এটি একটি নৃশংস হত্যাকাণ্ড। কুমিল্লার পুলিশ সুপার নজির আহম্মেদ খান ঘটনাস্থল পরিদর্শন করেছেন। তদন্তের পর দোষীদের চিহ্নিত করে দ্রুত আইনের আওতায় আনা হবে।”

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশে আরও ১০ জনের করোনা শনাক্ত

নিজস্ব প্রতিবেদক: দেশে গত ২৪ ঘণ্টায় ১০ জনের শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়েছে। এ সময়ে কারও মৃত্যু হয়নি। বুধবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনাবিষয়ক নিয়মিত সংবাদ

পিআরও হিসেবে সাংবাদিক নিয়োগের প্রস্তাব সচিবালয়ে জমা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, রবিবার, ২২ ফেব্রুয়ারি সংসদ সদস্যদের কার্যালয়ে পেশাদার সাংবাদিকদের পাবলিক রিলেশন অফিসার (PRO) হিসেবে নিয়োগের প্রস্তাবনা মন্ত্রিপরিষদ সচিবের নিকট আনুষ্ঠানিকভাবে জমা দিয়েছে বাংলাদেশ মফস্বল

চৌহালীতে পাথরাইল উচ্চ বিদ্যালয়ের ২৮ জন এস এসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা 

আসাদুল্লাহ,চৌহালী: আজ বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) স্কুল চত্ত্বরে বর্ণাঢ্য অনুষ্ঠানমালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে বিপুল সংখ্যক শিক্ষার্থী-অভিভাবক ও নানান পেশার মানুষ উপস্থিত ছিলেন। অত্র বিদ্যালয়ের সভাপতি মোঃ মোস্তফা

বিশ্বকাপে ভারত ম্যাচ বয়কট করল পাকিস্তান

ক্রীড়া প্রতিবেদক: আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে পাকিস্তান সরকারের দিকে তাকিয়ে ছিল পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)। বোর্ডের সঙ্গে আলোচনা শেষে শাহিন আফ্রিদিদের বিশ্বকাপ খেলার অনুমতি

কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ উদযাপিত

আবদুল জলিল,কাজিপুর (সিরাজগঞ্জ) শিশু থেকে প্রবীণ পুষ্টিকর খাবার সর্বজনীন”এই প্রতিপাদ্যে কাজিপুরে জাতীয় পুষ্টি সপ্তাহ ২০২৫ উপলক্ষ্যে এক র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার(২৮ মে

ভবিষ্যৎ গঠনে বাংলাদেশের সঙ্গে কাজ করতে চায় চীন

নিজস্ব প্রতিবেদক: ঢাকায় নিযুক্ত চীনা রাষ্ট্রদূত ইয়াও ওয়েন বলেছেন, ‘বাংলাদেশের সঙ্গে চীন অভিন্ন ভবিষ্যৎ গঠনে কাজ করতে চায়। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ইউনূস