কুমিল্লায় ভুয়া সিআইডি সেজে ডাকাতি, শ্রমিকদল নেতা সোহেলসহ আটক ৫

কুমিল্লা দক্ষিণ প্রতিনিধি: কুমিল্লার চান্দিনায় সিআইডি পরিচয়ে ডাকাতির সময় পৌর শ্রমিকদলের সভাপতি সোহেল মুন্সিসহ প্রতারকচক্রের পাঁচ সদস্যকে আটক করেছে সেনাবাহিনী। সোমবার (১৪ জুলাই) দুপুরে কুমিল্লার বিজ্ঞ আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়।

আটককৃতরা হলেন—চান্দিনা পৌর শ্রমিকদলের যুগ্ম আহ্বায়ক ও ১ নম্বর ওয়ার্ড সভাপতি সোহেল মুন্সি (৩৯), সোহাগ আহমেদ (৩৫), মো. রাসেল মিয়া (২৯), মো. হানিফ (২৭) ও মো. ফয়সাল (২৭)।

চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদুল ইসলাম জানান, গত ১১ জুলাই মালয়েশিয়া প্রবাসী সোহেল সরকার তার শ্বশুরবাড়ি চান্দিনার ছায়কোট এলাকায় আসেন। ১৩ জুলাই দুপুর দেড়টার দিকে ৫-৬ জন যুবক সিআইডি পরিচয়ে তার বাড়িতে গিয়ে তাকে আটক করে। পরে তারা ঘরে থাকা প্রায় ৯ ভরি স্বর্ণালঙ্কার, একটি আইফোন, একটি স্মার্টফোন এবং প্রবাসীকে তুলে নিয়ে যায়।

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনার কাঠেরপুল এলাকায় নিয়ে গিয়ে তারা প্রবাসীর স্ত্রীর কাছে ফোন করে ২ লাখ টাকা দাবি করে। প্রবাসীর স্ত্রী তৎক্ষণাৎ সেনা ক্যাম্পে জানালে সেনাবাহিনী প্রযুক্তির সহায়তায় অভিযানে নামে। ওইদিনই সেনাবাহিনীর সদস্যরা ভুয়া সিআইডি সদস্যদের কবল থেকে প্রবাসীকে উদ্ধার করে এবং সোহেল মুন্সিসহ দুইজনকে আটক করে। পরে থানা পুলিশের অভিযানে আরও তিনজনকে গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানিয়েছে, আটককৃতরা সকলে বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেবহাটায় ফুড অফিসে চাঁদা দাবির অভিযোগ, জনতার ধাওয়ায় পালালেন কয়েক যুবক

নিজস্ব প্রতিবেদক: সাতক্ষীরার দেবহাটায় উপজেলা খাদ্য নিয়ন্ত্রকের কার্যালয়ে চাঁদা দাবির অভিযোগ উঠেছে। বুধবার (১৭ সেপ্টেম্বর) সকালে কয়েকজন যুবক নিজেদের ‘সমন্বয়ক নেতা’ পরিচয় দিয়ে কর্মকর্তার কাছে

জামায়াতের জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন

নিজস্ব প্রতিবেদক: আগামী ত্রয়োদশ সংসদ নির্বাচন ২০২৬ উপলক্ষে জাতীয় নির্বাচন পরিচালনা কমিটি পুনর্গঠন করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী। বৃহস্পতিবার দলের সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা এটিএম মা’ছুমকে আহ্বায়ক

রায়গঞ্জে বিশ্ব শিক্ষক দিবস পালিত

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: যথাযোগ্য মর্যাদা ও শ্রদ্ধার সঙ্গে সিরাজগঞ্জের রায়গঞ্জে গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির আয়োজনে পালিত হলো বিশ্ব শিক্ষক দিবস। “শিক্ষকতা পেশা: মিলিত প্রচেষ্টার

হাসিনার চাচাতো ভাই সেখ জুয়েল এখন বিধান মল্লিক

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার আন্দোলনের মুখে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ বহু নেতাকর্মী ভারতে চলে যান। সে মোতাবেক তার চাচাতো ভাই সেখ সালাহউদ্দিন ওরফে সেখ

ভারতের চেয়ে বেশি কেউ বাংলাদেশের মঙ্গল চায় না : জয়শঙ্কর

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের চেয়ে বেশি কোনো দেশ বাংলাদেশের মঙ্গল কামনা করে না। আমরা আশা করি বাংলাদেশ সঠিক পথে যাবে, সঠিক কাজ করবে।’ ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস

বাঁশখালীতে ব্ল্যাকমেইল করে চাঁদা দাবি করায় এক সাংবাদিকের বিরুদ্ধে মামলা 

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলায় সাংবাদিকতার পরিচয় ব্যবহার করে চাঁদাবাজি ও ব্ল্যাকমেইলিং করার অভিযোগে শফকত হোসেন নামের এক সাংবাদিকের বিরুদ্ধে বাঁশখালী সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আবদুল