নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার দেবিদ্বারে বিএনপিতে যোগ দিয়েছেন বিভিন্ন রাজনৈতিক দলের ২ শতাধিক নেতাকর্মী। রোববার (২১ ডিসেম্বর) ১ নং শালঘর ইউনিয়নে ঝাড়ু চেয়ারম্যানের নেতৃত্বে তারা বিএনপিতে যোগ দেন।
ঝাড়ু চেয়ারম্যান চিকিৎসাজনিত কারণে দেশের বাইরে অবস্থান করায়, তার অনুপস্থিতিতে ও নির্দেশনায় আলম হাজারী মেম্বার ও টিটু মইশানের নেতৃত্বে এই যোগদান কার্যক্রম সম্পন্ন হয়।
এ সময় নবাগত নেতাকর্মীরা কুমিল্লা–৪ দেবিদ্বার আসনে বিএনপির মনোনীত প্রার্থী ইঞ্জিনিয়ার মঞ্জুরুল আহসান মুন্সীকে ফুলের তোড়া দিয়ে আনুষ্ঠানিকভাবে শুভেচ্ছা ও সমর্থন জানান।,
ইপেপার
Copyright © 2026 ThikanaTV.Press. All rights reserved.