কুমিল্লায় বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ চারজনের মৃত্যু

নিজস্ব প্রতিবেদক: কুমিল্লার বরুড়া ও মুরাদনগরে বজ্রপাতে দুই স্কুলছাত্রসহ ৪ জনের মৃত্যু হয়েছে। এদের মধ্যে বরুড়ায় দুই স্কুল ছাত্র এবং মুরাদনগরে দুই কৃষকের মৃত্যু হয়। সোমবার দুপুরে এ ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা যায়, বরুড়া উপজেলার পয়ালগাছা গ্রামের মৃত খোকন মিয়ার ছেলে ফাহাদ হোসেন (১৩) এবং বিল্লাল হোসেন ছেলে মোহাম্মদ জিহাদ (১৪) দুপুরে হালকা বৃষ্টির মাঝে মাঠে ঘুড়ি উড়াতে ব্যস্ত ছিলেন। এ সময় হঠাৎ বজ্রপাত হলে দুই ছাত্র মারাত্মকভাবে আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

ওই দুই স্কুলছাত্র বরুড়ার উপজেলার বড়হরিপুর উচ্চ বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির ছাত্র ছিলেন।

বরুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নাজমুল হাসান বলেন, পুলিশ ঘটনাস্থলে গেছে। পরিবারের কোনও অভিযোগ না থাকায় বিনা ময়নাতদন্তে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

অপর ঘটনায় মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানা এলাকায় বজ্রপাতে দুই কৃষক মারা গেছেন।

স্থানীয়রা বলেন, পূর্বধইর পূর্ব ইউনিয়নের কোরবানপুর পশ্চিম পাড়ার মৃত বীর চরন দেবনাথের ছেলে নিখিল দেবনাথ (৫৫) ও উপজেলার আন্দিকোট ইউনিয়নের দেওড়া গ্রামের জসিম উদ্দিন ভূঁইয়ার ছেলে জুয়েল ভূঁইয়া (৩২) মাঠে কাজ করার সময় বজ্রপাতে ঘটনাস্থলেই মারা যান। এ সময় আহত হন আরও ২ ব্যক্তি।’

কোরবানপুর গ্রামের ইউপি সদস্য শফিকুল ইসলাম বলেন, দুপুরে কোরবানপুর পূর্বপাড়া কবরস্থনের পাশের একটি মাঠে জমিতে ধান কাটছিলেন ওই দুই কৃষক। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হলে ঘটনাস্থলে ওই দুই কৃষক মারা যান। পরে এলাকাবাসী গিয়ে তাদের উদ্ধার করে থানায় খবর দেন।

বাঙ্গরা বাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মাহফুজুর রহমান বলেন, কোরবানপুর পূর্বপাড়া কবরস্থানের পাশের মাঠে দুই জন কৃষক বজ্রপাতে নিহত হয়েছেন। তাদের উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। পরে পরিবারের আবেদনের প্রেক্ষিতে আইনি প্রক্রিয়া শেষ মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

জ্বালানি সাশ্রয়ে শ্রীলঙ্কায় বুধবার সরকারি ছুটি

অনলাইন ডেস্ক: জ্বালানি সাশ্রয়ের লক্ষ্যে সাপ্তাহিক ছুটির দিন বাড়িয়ে প্রতি বুধবার সরকারি ছুটি ঘোষণা করেছে শ্রীলঙ্কা সরকার। নতুন এই সিদ্ধান্ত অনুযায়ী দেশটিতে সরকারি অফিস, স্কুল

বাবরি মসজিদ ইস্যুতে বহিষ্কৃত তৃণমূল বিধায়ক হুমায়ুনের নতুন দল গঠনের ঘোষণা

আন্তর্জাতিক ডেস্ক: পশ্চিমবঙ্গের প্রাক্তন তৃণমূল কংগ্রেস (টিএমসি) বিধায়ক ও দল থেকে বহিষ্কৃত নেতা হুমায়ূন কবির নতুন রাজনৈতিক দল ‘জনতা উন্নয়ন পার্টি’ ঘোষণা করেছেন। সোমবার (২২

আন্দোলনরত শিক্ষকদের ওপর পুলিশের জলকামান-লাঠিচার্জ

অনলাইন ডেস্ক: তৃতীয় ধাপে বাদ পড়া বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা জাতীয়করণের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনার দিকে যাওয়ার সময় তাদেরকে পুলিশ বাধা দিয়েছে। এ সময়

পৈতৃক সম্পত্তির ভাগ চাইলেই বোনদের প্রাণে মারার হুমকি দেন ডিপজল!

নিজস্ব প্রতিবেদক: অভিনেতা মনোয়ার হোসেন ডিপজলের তিন বোন পৈতৃক সম্পত্তি নিয়ে চলমান বিরোধের প্রসঙ্গে তাদের ভাইদের বিরুদ্ধে বঞ্চনা ও হুমকির অভিযোগ করেছেন। তারা দাবি করেন, ডিপজলসহ

কক্সবাজারে ঈদে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে উচ্ছ্বাস

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারে পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে পর্যটক আগ্রিম হোটেল বুকিংয়ে ব্যাপক আগ্রহ দেখা যাচ্ছে। শহরের পাঁচ শতাধিক আবাসিক হোটেল, মোটেল, গেস্ট হাউস ও রিসোর্টে ঈদের

হাদিকে দেখতে হাসপাতালে জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-৮ আসনের সম্ভাব্য স্বতন্ত্র প্রার্থী ও ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান হাদিকে দেখতে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ছুটে যান বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির