কুমিল্লায় ট্রেন-বাস সংঘর্ষে নিহত ১২ জনের পরিবার পাবে ২৫ হাজার টাকা করে

নিজস্ব প্রতিবেদক কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিংয়ে যাত্রীবাহী বাসের সঙ্গে ট্রেনের সংঘর্ষে নিহত ১২ জনের প্রতিটি পরিবারকে ২৫ হাজার টাকা করে অনুদান দেবে জেলা প্রশাসন। পাশাপাশি এ ঘটনায় পাঁচ সদস্যের একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। শনিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।

রোববার সকালে সংবাদমাধ্যমে পাঠানো এক বিজ্ঞপ্তিতে কুমিল্লার জেলা প্রশাসক মু. রেজা হাসান এ তথ্য জানান। নিহতদের পরিবারকে এই অর্থ সহায়তা দেওয়ার সিদ্ধান্তের কথা উল্লেখ করেন তিনি।

দুর্ঘটনার কারণ অনুসন্ধানে জেলা প্রশাসনের পক্ষ থেকে তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কুমিল্লার অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মো. জাফর সাদিক চৌধুরীকে আহ্বায়ক করে পাঁচ সদস্যের এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্য সদস্যরা হলেন কুমিল্লা বিআরটিএর সহকারী পরিচালক ফারুক আলম, ময়নামতি হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা আ. মমিন, কুমিল্লা রেলওয়ে স্টেশন মাস্টার এবং ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক ইকবাল হোসেন।

প্রসঙ্গত, গত শনিবার দিবাগত রাত তিনটার দিকে কুমিল্লার পদুয়ার বাজার রেলক্রসিং এলাকায় মামুন পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে ধাক্কা দেয় চট্টগ্রাম থেকে ঢাকাগামী মেইল ট্রেন। সংঘর্ষের পর ট্রেনটি বাসটিকে প্রায় আধা কিলোমিটার দূরে নিয়ে যায়। দুর্ঘটনাস্থল থেকে প্রথমে সাতজনের মরদেহ উদ্ধার করা হয়। পরে নিহতের সংখ্যা বেড়ে ১২ জনে দাঁড়ায়।

এ ঘটনার পর চট্টগ্রামের সঙ্গে সারাদেশের রেলযোগাযোগ বন্ধ রয়েছে। রেলওয়ে কর্তৃপক্ষ দুটি পৃথক তদন্ত কমিটি গঠন করেছে। ট্রেনটি উদ্ধারে আখাউড়া থেকে রিলিফ ট্রেন আনা হচ্ছে বলে রেলওয়ের চট্টগ্রাম বিভাগের ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান জানিয়েছেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

আরও ১৫ সনাতন ধর্মাবলম্বী যোগ দিলেন জামায়াতে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুরে সনাতন ধর্মাবলম্বীর আরও ১৫ ব্যক্তি বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগ দিয়েছেন। জিয়ানগর উপজেলার সাবেক চেয়ারম্যান ও পিরোজপুর-১ আসনে জামায়াত মনোনীত সংসদ সদস্য প্রার্থী মাসুদ

তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’: বুলুর দুঃখ প্রকাশ

ঠিকানা টিভি ডট প্রেস: কুমিল্লা মহানগর বিএনপি’র সম্মেলন ও কাউন্সিল অনুষ্ঠানে ‘তারেক রহমানের নাম উচ্চারণ করতে হলে ওজু করবেন’ বক্তব্যের জন্য দুঃখ প্রকাশ করেছেন বিএনপির

ছাত্রদল সভাপতি রাকিবের পদ হারানোর গুঞ্জন

ঠিকানা ডেস্ক: বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় সভাপতি রাকিবুল ইসলাম রাকিব পদ হারানোর গুঞ্জন উঠেছে। শুক্রবার সকাল থেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে এ ধরনের খবর ছড়িয়ে পড়ে। তবে এর

অবৈধ মাটি কাটায় নেই ছাড়—রায়গঞ্জে উপজেলা প্রশাসনের কঠোর অবস্থান

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় কৃষিজমির উর্বর মাটি সংরক্ষণ ও পরিবেশ রক্ষায় অবৈধ টপসয়েল কাটার বিরুদ্ধে কঠোর অবস্থান নিয়েছে উপজেলা প্রশাসন। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার

এই নির্বাচন সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন সংবিধানে খুঁজেন কেন- প্রশ্ন শিশির মনিরের

নিজস্ব প্রতিবেদক: গণভোট সংবিধানে ছিল? তাহলে জুলাই সনদ বাস্তবায়ন আদেশ/শপথ সংবিধানে খুঁজেন কেন?—এমন প্রশ্ন তুলেছেন সুপ্রিম কোর্টের জ্যেষ্ঠ আইনজীবী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক কেন্দ্রীয় সেক্রেটারি শিশির

বুকে কষ্ট নিয়ে নির্বাচনের ফলাফল মেনে নিয়েছি: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: জামায়াতে ইসলামী গঠনমূলক বিরোধী দল হিসেবে দায়িত্ব পালন করতে চায়। তাই বুকে কষ্ট নিয়ে হলেও তারা নির্বাচনের ফলাফল মেনে নিয়েছেন বলে মন্তব্য করেছেন দলটির