কুমিল্লায় চোর সন্দেহে যুবককে ধরে কুকুর লেলিয়ে দেওয়ার ভিডিও ভাইরাল

কুমিল্লা প্রতিনিধি: কুমিল্লার বুড়িচংয়ে একটি কারখানায় চুরির সন্দেহে এক যুবককে ধরে দুটি কুকুর লেলিয়ে দেওয়ার ঘটনা ঘটেছে। শুক্রবার সন্ধ্যা থেকে সামাজিক যোগাযোগ মাধ্যমে ৩১ সেকেন্ডের ওই ভিডিও ভাইরাল হয়। এতে জড়িতের গ্রেপ্তারের দাবিসহ সমালোচনার ঝড় ওঠে।

ভুক্তভোগী যুবকের নাম জয় চন্দ্র সরকার (২৬)। তিনি ব্রাহ্মণবাড়িয়া জেলার কসবা উপজেলার শিতলপাড়া গ্রামের বিষ্ণ নমের ছেলে।

এদিকে বিষয়টি জানতে পেরে জড়িতদের আটক করতে অভিযানে নামে র‍্যাব-১১, সিপিসি ২ কুমিল্লার একটি দল।

শুক্রবার রাত সাড়ে ১২টার দিকে গণমাধ্যমে পাঠানো এক ক্ষুদে বার্তায় র‍্যাব জানায়, এ ঘটনায় জড়িত ৩ ব্যক্তিকে আটক করা হয়েছে। এ বিষয়ে শনিবার সকাল সাড়ে ১০টায় নগরীর শাকতলা র‍্যাব কার্যালয়ে এক প্রেস ব্রিফিং করবেন কোম্পানি কমান্ডার মেজর সাদমান ইবনে আলম। তবে র‍্যাবের পক্ষ থেকে আটক ৩ জনের পরিচয় জানানো হয়নি।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলে বিভিন্ন কর্মসূচির মধ্যে দিয়ে বিশ্ব মানবাধিকার দিবস পালিত হয়েছে। কর্মসূচির আয়োজন করেন বাংলাদেশ মানবাধিকার কমিশন ও বাংলাদেশ মানবাধিকার বাস্তবায়ন সংস্থা,

এবার সৌদি আরব ও ইরাকে মৃদু ভূমিকম্প

অনলাইন ডেস্ক: সৌদি আরবের হাররাত আল-শাকা এলাকার কাছে শনিবার (২২ নভেম্বর) মৃদু ভূমিকম্প রেকর্ড করা হয়েছে। দেশটির ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (এসজিএস) জানিয়েছে, ভূমিকম্পটির মাত্রা ছিল

গণভোটের নমুনা ব্যালট প্রকাশ করল নির্বাচন কমিশন

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আগামী ১২ ফেব্রুয়ারি (বৃহস্পতিবার) অনুষ্ঠিত হবে। একইদিনে অনুষ্ঠিত হবে গণভোট। এ ভোটের ব্যালট পেপারের নমুনা প্রকাশ করেছেন নির্বাচন কমিশন। জুলাই

যমুনায় পানি বৃদ্ধি, প্লাবিত নিম্নাঞ্চল

সিরাজগঞ্জ প্রতিনিধি: টানা বর্ষণ ও উজানের পাহাড়ি ঢলের কারণে যমুনা নদীতে আবারও পানি বাড়ছে। এতে সিরাজগঞ্জ জেলার নদীতীরবর্তী নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে এবং ফসলি জমি তলিয়ে

জামায়াতের প্রার্থী চূড়ান্ত, বিএনপিতে একাধিক মনোনয়ন প্রত্যাশী মাঠে সক্রিয়

গাইবান্ধা প্রতিনিধি: আগামী ফেব্রুয়ারিতে অনুষ্ঠিত হতে পারে ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন। গাইবান্ধা-১ (সুন্দরগঞ্জ) আসনে নির্বাচন ঘিরে রাজনীতির মাঠে এখন থেকেই সরব দেখা যাচ্ছে। এ আসনে

ভূমি মন্ত্রণালয়ে এক সচিবের বিরুদ্ধে ১০ লাখ মামলা!

নিজস্ব প্রতিবেদক: ভূমি মন্ত্রণালয়ের সচিবের বিরুদ্ধে সারাদেশে প্রায় ১০ লাখ মামলা চলমান রয়েছে। বিষয়টি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ নিজেই জানিয়েছেন। রোববার (২৬