কুমিল্লায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা চান্দিনা উপজেলার সিমন্তপুর এলাকায় একাধিক গাঁজা গাছসহ মাদক ব্যবসায়ী লিটন (৪০) কে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার(৩১ জুলাই) রাতে সেনাবাহিনীর সদস্য ও চান্দিনা থানা পুলিশের যৌথ অভিযান চালিয়ে লিটনকে গাঁজা গাছসহ আটক করে চান্দিনা থানায় নিয়ে আসা হয়।

চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাবেদুল ইসলাম প্রতিবেদককে জানান, সিমন্তপুর দক্ষিণ পাড়ায় হারুন মিয়ার পুত্র লিটনের বসত ঘরের পাশে একাধিক গাঁজা চাষাবাদ হচ্ছে। ঘটনার সত্যতা পেলে যৌথবাহিনী মাদক ব্যবসায়ী লিটনকে আটক করে।

মাদক ব্যবসায়ী লিটন দীর্ঘদিন ধরে গাঁজাসহ অন্যান্য মাদক দ্রব্য কুমিল্লাসহ দেশের বিভিন্ন জেলায় ক্রয় বিক্রয় করে আসছিল ।

মাদক ব্যবসায়ী লিটনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন অনুযায়ী চান্দিনা থানায় মামলা রুজু করা হয়েছে। শুক্রবার বিকেলে বিজ্ঞ আদালতের মাধ্যমে লিটনকে জেল হাজতে প্রেরণ করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজীপুরে কমিউটার ট্রেনে আগুন

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের সাতখামাইরে নেত্রকোনার মোহনগঞ্জগামী মহুয়া কমিউটার ট্রেনে আগুন লেগেছে। এ ঘটনার পর ঢাকার সঙ্গে ময়মনসিংহ বিভাগের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। বৃহস্পতিবার সকালে

ইসলামের খেদমত করতে’ জামায়াতে যোগ দিলেন বিএনপি নেতা

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফল উপজেলায় বিএনপির উপজেলা কমিটির সদস্য হেলাল উদ্দিন মুন্সী আনুষ্ঠানিকভাবে বাংলাদেশ জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (২৩ ডিসেম্বর) বিকেলে উপজেলার সুর্য্যমনি ইউনিয়নের ৮

এক সপ্তাহে আরো ২০ বার ভূমিকম্প হতে পারে

নিজস্ব প্রতিবেদক: গঙ্গা ও ব্রহ্মপুত্র অববাহিকায় একটি গোপন ফল্ট রয়েছে, যা বাংলাদেশে ৯ মাত্রার ভূমিকম্প সৃষ্টি করতে পারে। কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের এক গবেষণায় এ তথ্য উঠে এসেছে।

টাঙ্গাইলে বিএনপির মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল 

জহরুল ইসলাম স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-৫ (সদর) আসনে বিএনপি প্রার্থী সুলতান সালাউদ্দিন টুকুর মনোনয়ন বাতিলের দাবিতে কাফনের কাপড় পরে কফিন মিছিল করা হয়েছে। বৃহস্পতিবার (১১ ডিসেম্বর)

পররাষ্ট্র উপদেষ্টাকে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর ফোন

নিজস্ব প্রতিবেদক: ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পহেলগাঁওয়ে হামলার ঘটনার পর দুই প্রতিবেশী ভারত-পাকিস্তানের উত্তেজনা পৌঁছেছে চরমে। এ হামলার পর থেকে দুই দেশের মধ্যে যুদ্ধ বাধার শঙ্কা

টিসিবির এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখই ভুয়া: বাণিজ্য উপদেষ্টা

ঠিকানা টিভি ডট প্রেস: ট্রেডিং কর্পোরেশন অব বাংলাদেশের (টিসিবি)। এক কোটি ফ্যামিলি কার্ডধারীর মধ্যে ৩৭ লাখ ভুয়া বলে জানিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের বাণিজ্য উপদেষ্টা এস কে