কুমিল্লা’য় অপহরণ মামলার পলাতক আসামী আ.লীগ ক্যাডার খোকন আটক

আব্দুল্লাহ আল মানছুর, কুমিল্লা জেলা প্রতিনিধি: কুমিল্লা কোতয়ালী থানাধীন দক্ষিণ চর্থা(ইপিজেড) এলাকায় সেনাবাহিনী’র অভিযান পরিচালনা করে অপহরণ, চাঁদাবাজি, জালিয়াতি ও ভূমি দখলসহ একাধিক মামলার পলাতক আসামী নেছার উদ্দিন প্রকাশ খোকন(৫০)কে গ্রেপ্তার করা হয়েছে।

রবিবার(৩ আগষ্ট) রাত সাড়ে ১২টায় আসামী আটকের বিষয় নিশ্চিত করেন চান্দিনা থানার অফিসার ইনচার্জ(ওসি) জাবেদুল ইসলাম প্রতিবেদককে বলেন- নেছার উদ্দিন প্রকাশ খোকন(৫০) এর বিরুদ্ধে আওয়ামীলীগ সরকার থাকাকালীন বাড্ডা, তেজগাঁও ও চান্দিনা থানাসহ দেশের বিভিন্ন স্থানে একাধিক মামলা চলমান রয়েছে। বাড্ডা থানার অপহরণ ও চাঁদাবাজি মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামী সে। বাংলাদেশ সেনাবাহিনী শনিবার রাত ১০টায় কুমিল্লা নগরীতে অভিযান পরিচালনা করে আটকের পর নেছার উদ্দিনকে চান্দিনা থানায় হস্তান্তর করেন।

এদিকে সেনাবাহিনীর সদস্যরা জানান, নেছার উদ্দিন আওয়ামীলীগ সরকার থাকাকালীন সময়ে ক্ষমতার অপব্যবহার করে নানা অপরাধ মূলক কর্মকান্ডে জড়িয়ে পরে এবং আওয়ামীলীগ ক্যাডার হওয়ার কারনে বিভিন্ন এমপি মন্ত্রীদের তদবিরের কারনে আসামীকে গ্রেফতার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অন্যদিকে ৫ আগষ্ট(২০২৪) এর পর দেশের বিভিন্ন স্থানে ভাসমান ঠিকানা তৈরি করে পলাতক আসামী হিসেবে বসবাস করে আসছেন নেছার উদ্দিন খোকন(৫০)।

বাংলাদেশ সেনাবাহিনী গোয়েন্দা তথ্যের ভিত্তিতে রাজনৈতিক প্রশ্রয়ভোগী সন্ত্রাসীদের বিরুদ্ধে কঠোর অবস্থানে গিয়ে শীর্ষ চাঁদাবাজ, আওয়ামীলীগের ক্যাডার অপহরণকারী নেছার উদ্দিন খোকনকে আটক করতে সক্ষম হয়। আটককৃত নেছার উদ্দিন খোকন চান্দিনা উপজেলার সাতগাও(কৃষ্ণপুর) এলাকার সোলেমান এর পুত্র।

স্থানীয় জনপ্রতিনিধিরা জানান-নাছের উদ্দিন খোকন কুমিল্লার চান্দিনা ও ঢাকায় আওয়ামীলীগের রাজনীতি কর্মকান্ডের সাথে জড়িত থেকে স্বৈরাচার আওয়ামী সরকার থাকাকালীন অনেক নিরীহ মানুষের প্রতি বেআইনি ভাবে ক্ষমতার অপব্যবহারসহ নানা অনৈতিক কর্মকান্ডে জড়িত ছিলো।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তেহরানে রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা সম্পন্ন

অনলাইন ডেস্ক: ইরানের রাজধানী তেহরানে বুধবার রাষ্ট্রীয় মর্যাদায় তিন শীর্ষ নিরাপত্তা কর্মকর্তার জানাজা অনুষ্ঠিত হয়েছে। গত সপ্তাহে ইসরাইলের পৃথক বিমান হামলায় নিহত এই কর্মকর্তাদের মধ্যে

বিএনপি করার প্রস্তাব ফিরিয়ে দেয়ায় জামায়াত কর্মীকে মারধর

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালীর বাউফলে বিএনপি করার প্রস্তাব প্রত্যাখ্যান করায় জামায়াতের কর্মী ফারুক হাওলাদারকে মারধরের অভিযোগ উঠেছে বিএনপি নেতা জসিম পঞ্চায়েতের বিরুদ্ধে। মারধরে আহত ফারুক বর্তমানে বাউফল

নির্বাচন কমিশন ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ঘিরে ভোটকেন্দ্রের ৪০০ গজের মধ্যে মোবাইল না নিয়ে যাওয়ার বিধি পরিবর্তন না করলে নির্বাচন কমিশন (ইসি) ঘেরাওয়ের ‍হুঁশিয়ারি দিয়েছেন

আ. লীগের নতুন পরিকল্পনা ফাঁস

নিজস্ব প্রতিবেদক: আ. লীগের নতুন পরিকল্পনা। সরকার পরিবর্তনের পর আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি স্পষ্ট। পুলিশের মনোবলে ধস নামার সুযোগে বাড়ছে নানা অপকর্ম। এরই মধ্যে গোয়েন্দা সংস্থার

সচিবালয়ে স্থানাভাবে হাহাকার: ৩০ মন্ত্রণালয়ের চিঠি গৃহায়ণে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ে অফিসকক্ষ সংকট চরম আকার ধারণ করেছে। ইতোমধ্যে অন্তত ৩০টি মন্ত্রণালয় ও বিভাগ গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ে অফিসকক্ষ বরাদ্দ চেয়ে চিঠি দিয়েছে।

একযোগে গণঅধিকার পরিষদের ৩৬ নেতার পদত্যাগ

ডেস্ক রিপোর্ট: নাটোরের লালপুর উপজেলা গণঅধিকার পরিষদের নবগঠিত কমিটির ৩৬ নেতাকর্মী একযোগে পদত্যাগ করেছেন। এ ঘটনাকে কেন্দ্র করে বিভিন্ন মহলে তীব্র সমালোচনার সৃষ্টি হয়েছে। রোববার