কুড়িগ্রামে জামায়াতের মামলায় আওয়ামীলীগ নেতা গ্রেপ্তার 

সুজন মাহমুদ, কুড়িগ্রাম: কুুড়িগ্রামের রাজীবপুর উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি রফিকুল ইসলাম মুকুল কে গ্রেপ্তার করেছে রাজীবপুর থানার পুলিশ।

রাজীবপুর উপজেলা জামায়াতের দলীয় কার্যালয় হামলা ভাংচুর ও আগুন দিয়ে পুড়িয়ে দেওয়ার ঘটনায় একটি মামলা দায়ের করা হয়েছে। রফিকুল ইসলাম মুকুল কে সেই ঘটনার সাথে সংশ্লিষ্টতার অভিযোগে আটক করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

শনিবার দুপুরে উপজেলা চর রাজীবপুর বটতলা এলাকায় নিজ বাড়ি থেকে তাকে আটক করা হয়।

রাজীবপুর থানা ও মামলা সূত্রে জানা গেছে ২০১৩ সালের ২৮ ফেব্রুয়ারী স্থানীয় আ’লীগ নেতা কর্মীরা উপজেলা শহরে অবস্থিত জামায়াতে ইসলামীর দলীয় কার্যালয়ে হামলা চালিয়ে ভাংচুর করে এবং আগুন দিয়ে পুড়িয়ে দেয়। ওই ঘটনার স্থানীয় এক জামায়াত কর্মী বাদী হয়ে একটি মামলা দায়ের করে।

আটকের সত্যতা নিশ্চিত করে রাজীবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) শরিফুল ইসলাম বলেন, আটককৃত আসামী কে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বেলকুচিতে আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভা কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। বেলকুচি

সিলেটগামী উদয়ন এক্সপ্রেস লাইনচ্যুত, রেল যোগাযোগ বন্ধ

নিজস্ব প্রতিবেদক: সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের ইঞ্জিনসহ চারটি বগি লাইনচ্যুত হয়েছে। এতে সিলেটের সঙ্গে সারা দেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। মঙ্গলবার (৭ অক্টোবর) সকাল সাড়ে

ডিবি হেফাজত থেকে ছাড়া পেলেন সাংবাদিক সোহেল

নিজস্ব প্রতিবেদক: গোয়েন্দা পুলিশের (ডিবি) হেফাজত থেকে ছাড়া পেয়েছেন সাংবাদিক মিজানুর রহমান সোহেল। তিনি দৈনিক ভোরের কাগজের অনলাইন হেড এবং অনলাইন এডিটর অ্যালায়েন্সের সেক্রেটারি হিসেবে দায়িত্ব

রণক্ষেত্র নীলক্ষেত এলাকা: রাতভর যা ঘটল

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থী ও ঢাবি শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটেছে। রোববার রাত ১১টার দিকে নীলক্ষেত মোড়-সংলগ্ন

বাংলাদেশের দাপুটে বোলিংয়ে ১১০ রানে অলআউট পাকিস্তান

স্পোর্টস রিপোর্টার: তিন ম্যাচ টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশের বোলিংয়ের জবাব দিতে পারল না পাকিস্তান। তাসকিন আহমেদ-মোস্তাফিজুর রহমানদের দাপুটে বোলিংয়ে ১৯.৩ ওভারে ১১০ রানেই গুটিয়ে

নির্বাচন নিয়ে কথা বলতে নারাজ আইন উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সম্পর্কে কোনো মন্তব্য করতে রাজি হননি আইন, বিচার ও সংসদবিষয়ক উপদেষ্টা ড. আসিফ নজরুল। শনিবার সকালে রাজশাহী কারিগরি প্রশিক্ষণ