কুকুর পরিচালনা শিখতে বিদেশ যাচ্ছেন পুলিশের সাতজন

নিজস্ব প্রতিবেদক: কুকুর পরিচালনা শিখতে ও প্রাক্‌-জাহাজীকরণের সম্ভাব্যতা যাচাইয়ে ইতালি যাচ্ছেন বাংলাদেশ পুলিশের সাতজনসহ আটজন। তাদের মধ্যে পাঁচজনের গতকাল ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ১৪ দিন এবং তিনজনের সাত দিন দেশটিতে অবস্থানের কথা। সোমবার (১৩ জানুয়ারি)। স্বরাষ্ট্র মন্ত্রণালয় এ-সংক্রান্ত একটি সরকারি আদেশ (জিও) জারি করেছে।

এদিকে পুলিশ সদর দপ্তর সূত্র জানায়, বাংলাদেশ পুলিশের ডগ স্কোয়াডের জন্য ইতালি থেকে ১০টি কুকুর কেনার দরপত্রে কার্যাদেশ পেয়েছে তামাম করপোরেশন। প্রতিটি কুকুরের দাম পড়ছে ৯ হাজার ৭২ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ১১ লাখ টাকা। এসব কুকুর পরিচালনার জন্য প্রশিক্ষণ নিতে দেশটিতে যাচ্ছেন পুলিশের পাঁচজন। এ ছাড়া প্রাক্‌-জাহাজীকরণের (পিএসআই)। সম্ভাব্যতা যাচাইয়ে যাচ্ছেন পুলিশের দুজন কর্মকর্তা এবং স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের একজন প্রতিনিধি। শর্ত অনুযায়ী সব খরচ বহন করবে সরবরাহকারী প্রতিষ্ঠান।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সরকারি আদেশের তথ্য অনুযায়ী, কুকুর ব্যবস্থাপনা, হ্যান্ডলিং ও প্রশিক্ষণের জন্য ১৪ দিনের জন্য ইতালি যাওয়ার কথা পুলিশের পাঁচজনের। তারা হলেন-ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। সহকারী কমিশনার ওবাইন, সহকারী পুলিশ সুপার (এএসপি) এম রাকিবুল হাসান ভুইয়া, ডিএমপির নায়েক মো. সালাউদ্দিন প্রধান, কনস্টেবল মজুবুর রহমান ও সুজয় মহন্তা জয়। তাদের ১৪ জানুয়ারি থেকে ২৭ জানুয়ারি পর্যন্ত ইতালিতে অবস্থানের কথা আদেশে বলা হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এলেঙ্গা ফ্লাইওভার শেষ হয়নি, ঈদযাত্রায় ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে ভোগান্তির আশঙ্কা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়কের এলেঙ্গা অংশে ফ্লাইওভার নির্মাণকাজ শেষ না হওয়া এবং যমুনা সেতুতে অতিরিক্ত যানবাহনের চাপের কারণে আসন্ন ঈদযাত্রায় যাত্রীদের ভোগান্তির আশঙ্কা তৈরি হয়েছে।

মেজর সিনহা হত্যার মূল পরিকল্পনাকারী সাবেক ওসি প্রদীপ: হাইকোর্ট

নিজস্ব প্রতিবেদক: সাবেক সেনা কর্মকর্তা মেজর (অব.) সিনহা মোহাম্মদ রাশেদ খান হত্যার মূলহোতা হিসেবে টেকনাফ থানার তৎকালীন ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাসকে চিহ্নিত করে

আওয়ামী লীগের ভোট টানতে মরিয়া সবাই, প্রার্থীরা ছুটছেন আ.লীগ নেতাদের বাড়ি বাড়ি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচনী মাঠে কার্যক্রম নিষিদ্ধ দল আওয়ামী লীগের ভোটের দিকে চোখ পড়েছে বরিশালের প্রার্থীদের। প্রচার করতে গিয়ে কেউ ছুটছেন আওয়ামী লীগ নেতার বাড়ি, কেউ আবার

সাবেক ডেপুটি স্পিকার শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর

নিজস্ব প্রতিবেদক: পাবনায় চাঁদাবাজির অভিযোগে দ্রুত বিচার আইনে দায়ের করা একটি মামলায় সাবেক ডেপুটি স্পিকার অ্যাডভোকেট শামসুল হক টুকুর জামিন নামঞ্জুর হয়েছে। পরে বিচারক তাকে

হামলার সময় বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করছে পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের ধারাবাহিক প্রতিশোধমূলক ক্ষেপণাস্ত্র হামলার পর বেশ কয়েকজন ভারতীয় সৈন্যকে আটক করার বিষয়টি নিশ্চিত করেছে পাকিস্তানি সশস্ত্র বাহিনী। পহেলগামে পর্যটকদের উপর প্রাণঘাতী হামলার

সিরাজগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উদযাপন প্রতিবন্ধীরা সমাজের সম্পদ: ড. এম এ মুহিত

সিরাজগঞ্জ প্রতিনিধি: দৃষ্টি প্রতিবন্ধী ও শারীরিক প্রতিবন্ধীরা সমাজের বোঝা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি ও সহযোগিতার মাধ্যমে তারাও সমাজের সম্পদে পরিণত হতে পারেন—এমন অভিমত ব্যক্ত করেছেন চাইল্ড