কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে ক্যাম্পেইন অনুষ্ঠিত 

রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জে কিশোর-কিশোরীদের মানসিক সুস্বাস্থ্য ও আত্মহত্যা প্রতিরোধে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে অনুষ্ঠিত হলো “Adolescent Mental Health and Suicide Prevention Campaign”।

মঙ্গলবার (১১ নভেম্বর ২০২৫) গুড নেইবারস বাংলাদেশ সিরাজগঞ্জ সিডিপির উদ্যোগে সিডিপি হলরুমে এ ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সিরাজগঞ্জ সিডিপির ম্যানেজার মোঃ মোশারফ হোসেন। প্রধান অতিথি ছিলেন রায়গঞ্জ উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার এ কে এম আমির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মোছাঃ খাদিজা নাসরিন, ম্যানেজার (হেলথ) মোঃ আবুল ফাত্তাহ, ও ডা. মোঃ আব্দুর রহমান।

ক্যাম্পেইনে গুড়কা আদর্শ উচ্চ বিদ্যালয় ও জি আর বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রায় ৮০ জন শিক্ষার্থী, ১০ জন শিক্ষক, স্থানীয় অভিভাবক ও গণ্যমান্য ব্যক্তিবর্গ অংশগ্রহণ করেন। বক্তারা কিশোর-কিশোরীদের মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বাড়ানো ও ইতিবাচক চিন্তার মাধ্যমে আত্মহত্যা প্রতিরোধের প্রয়োজনীয়তা তুলে ধরেন।

অনুষ্ঠানে অংশগ্রহণকারী শিক্ষার্থীরা শপথ বাক্য পাঠ ও স্বাক্ষর করেন। পরিশেষে একটি সচেতনতামূলক র‌্যালির মাধ্যমে ক্যাম্পেইনের সমাপ্তি ঘটে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাকায় পৌঁছেছেন জোবাইদা রহমান

নিজস্ব প্রতিবেদক: বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের স্ত্রী জুবাইদা রহমান ঢাকায় পৌঁছেছেন। শুক্রবার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছান তিনি। এর আগে লন্ডন থেকে বাংলাদেশের উদ্দেশে বৃহস্পতিবার

পুলিশি নিরাপত্তায় সচিবালয় ছাড়লেন অর্থ উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: টানা ৬ ঘণ্টার বেশি সময় অবরুদ্ধ থাকার পর পুলিশি নিরাপত্তায় বের হচ্ছেন অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ।, বুধবার (১০ ডিসেম্বর) রাত ৮টা ১২ মিনিটে তিনি

শাপলা কলি নয়, ফুল চায় এনসিপি

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন (ইসি) প্রতীকের তালিকায় যুক্ত করেছে ‘শাপলা কলি’। এ বিষয়ে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)জানিয়েছে ‘শাপলা কলি’ নয়, তারা চায় ‘শাপলা ফুল’ প্রতীক।

মাগুরার সেই শিশুটির শারীরিক অবস্থার অবনতি

নিজস্ব প্রতিবেদক: মাগুরার সেই শিশুর শারীরিক অবস্থার আরও অবনতি হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা। বুধবার (১২ মার্চ) সকালে তার দুবার ‘কার্ডিয়াক অ্যারেস্ট’ (আকর্ষিকভাবে হৃৎস্পন্দন বন্ধ হয়ে

শেখ মজিবুর রহমান ছাড়া কাউকে মানতে নারাজ বিএনপির তৃণমূল

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে কিশোরগঞ্জ-৫ (নিকলী-বাজিতপুর) আসনে শেখ মজিবুর রহমান ইকবালের মনোনয়ন পরিবর্তনের প্রতিবাদে বিক্ষোভ ও অবস্থান কর্মসূচি পালন করেছেন বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।

বিএনপি নেতা মিলন ও হৃদয়ের হত্যার হুমকি থেকে বাঁচতে প্রভাষক কুতুব উদ্দিনের বিভিন্ন দপ্তরে চিঠি

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার খোকশাবাড়ী ইউনিয়ন ছাত্রদলের সাবেক নেতা ও ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক পদপ্রার্থী মিলন সরকার ও ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব মেহেদী