কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের ৭ নেতা-কর্মীকে গ্রেপ্তার

নীলফামারী প্রতিনিধি: নীলফামারীর কিশোরগঞ্জে নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের ইউনিয়ন কমিটির সভাপতিসহ সাত নেতাকে পুলিশ গ্রেপ্তার করেছে। বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।থানা সূত্র জানায়, যুবলীগ নেতাকে গ্রেপ্তারের সময় পুলিশের ওপর হামলা ও গাড়ি ভাঙচুর চালান মামলার আসামি আওলাদ হোসেন।

তিনি নিজেকে রাজধানী টিভির সাংবাদিক বলে পরিচয় দেন। গোপন সংবাদের ভিত্তিতে তাঁকে সোমবার দুপুরে উপজেলা শহর থেকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের কিশোরগঞ্জ উপজেলার সদর ইউনিয়ন শাখার সভাপতি। তিনি গদা গ্রামের নজরুল ইসলামের পুত্র।

অপর দিকে একই মামলার আসামি নিষিদ্ধঘোষিত ছাত্রলীগের গাড়াগ্রাম ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড শাখার সাধারণ সম্পাদক চয়ন মিয়াকে রোববার রাতে গ্রেপ্তার করা হয়। তিনি গাড়াগ্রাম ইউনিয়নের গণেশ গ্রামের সুজা মিয়ার পুত্র। এদিকে বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর ঘটনার মামলায় নিষিদ্ধঘোষিত আওয়ামী লীগের উপজেলা শাখার সহসভাপতি জামিনুর রহমান চৌধুরীকে রোববার রাতে তাঁর বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তিনি মাগুরা ইউনিয়নের দক্ষিণ সিঙ্গেরগাড়ী গ্রামের মৃত্যু জিল্লুর রহমানের পুত্র।

উপজেলা শ্রমিক লীগের আহ্বায়ক আশুতোষ সিংহ রায় লক্ষণ সদর ইউনিয়নের বানিয়াপাড়া গ্রামের জ্যোতি কৃষ্ণ রায়ের পুত্র, নীলফামারী জেলা যুবলীগের সদস্য ফিরোজ হোসেন গাড়াগ্রাম ইউনিয়ন হাজিপাড়া গ্রামের মোজাফফর হোসেনের পুত্র, বড়ভিটা ইউনিয়ন বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি সিরাজুল ইসলাম সদর ইউনিয়নের বাজেডুমরিয়া গ্রামের সাহাদার আলীর পুত্র, আওয়ামী সমর্থক তাপস রায় পুঁটিমারী ইউনিয়নের ভেরভেরি গ্রামের মৃত বিনোদ চন্দ্র রায়ের পুত্র।

কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)’ আশরাফুল ইসলাম গ্রেপ্তারের বিষয় নিশ্চিত করে বাংলা এডিশন কে জানান, গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশের ওপর হামলা, গাড়ি ভাঙচুর ও বিএনপি অফিস ভাঙচুর মামলার আসামি। গ্রেপ্তার আসামিদের জেলা কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তারেক রহমান দেশে ফিরতে চাইলে ট্রাভেল ডকুমেন্ট দেবে সরকার

নিজস্ব প্রতিবেদক: লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশে ফিরতে চাইলে সরকার প্রয়োজনীয় ট্রাভেল ডকুমেন্ট দিতে প্রস্তুত বলে জানিয়েছেন পররাষ্ট্র উপদেষ্টা মো. তৌহিদ হোসেন।

বশেমুরবিপ্রবিতে ছাত্রলীগের হামলায় সাংবাদিক-সমন্বয়কসহ আহত ৫

নিজস্ব প্রতিবেদক: গোপালগঞ্জের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (বশেমুরবিপ্রবি) সমন্বয়ক ও সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালিয়ে ৩ জনকে আহত করে ছাত্রলীগের নেতাকর্মীরা।

তাড়াশে কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

লুৎফর রহমান তাড়াশ: সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় এসএসসি পরীক্ষায়  জিপিএ -৫ প্রাপ্ত   বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের  সংবর্ধনা দেওয়া হয়েছে। শনিবার (২ মার্চ) নওগাঁ ডিগ্রী কলেজে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন

কাবা শরীফের ইমাম উদ্বোধন করবেন টাঙ্গাইলের মসজিদ

 টাঙ্গাইলের গোপালপুরে যমুনার শাখা ঝিনাই নদীর তীরে ২০১ গম্বুজের মসজিদ নির্মিত হয়েছে। শিমলা ইউনিয়নের দক্ষিণ পাথালিয়া গ্রামে অবস্থিত ২০১ গম্বুজ বিশিষ্ট মসজিদটির নির্মাণ কাজ ২০১৩

প্রার্থিতা ফিরে পেতে ইসিতে আরও ১২২ জনের আপিল

আন্তর্জাতিক ডেস্ক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে মনোনয়নপত্র গ্রহণ ও বাতিল সংক্রান্ত রিটার্নিং কর্মকর্তাদের সিদ্ধান্তের বিরুদ্ধে দ্বিতীয় দিনে নির্বাচন কমিশনে (ইসি) ১২২ প্রার্থীর আপিল আবেদন জমা

ইভটিজিংয়ে বাধা দেওয়াকে কেন্দ্র করে সংঘর্ষ, উল্লাপাড়ায় নিহত ১

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের কাশিনাথপুর ও রশিদপুর গ্রামের দুই পক্ষের সংঘর্ষে শাহ আলম (৩৫) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। তিনি রশিদপুর গ্রামের