কিছুক্ষণের মধ্যেই টিভিতে ভাষণ দেবেন খামেনি

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি কিছুক্ষণের মধ্যেই টেলিভিশনে বক্তব্য রাখবেন। ইরানের আধা-সরকারি তাসনিম সংবাদ সংস্থার বরাত দিয়ে এই তথ্য জানিয়েছে আল-জাজিরা।

গত শুক্রবার ইসরায়েল ইরানে আক্রমণের পরই তাকে টিভিতে সবশেষ দেখা গিয়েছিল। খামেনিকে নিয়ে ট্রাম্প সম্প্রতি জানিয়েছেন, ইরানের সর্বোচ্চ এই ধর্মীয় নেতার অবস্থান জানলেও তাকে এখনই হত্যার পরিকল্পনা নেই। এরই মধ্যে টেলিভিশনে বার্তা দিচ্ছেন তিনি।

এদিকে, ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান সংকট মোকাবেলায় ‘জাতীয় ঐক্য রক্ষার’ প্রয়োজনীয়তার ওপর জোর দিয়েছেন। তিনি বলেন, ‘জনগণ যদি আমাদের সঙ্গে থাকে, তাহলে কোনো সমস্যা দেশকে বিপন্ন করতে পারবে না, এবং এই কারণে জাতীয় ঐক্য রক্ষার লক্ষ্যে সব ধরনের পদক্ষেপ নেওয়া অপরিহার্য। আমি বিশ্বাস করি যে জাতীয় সংহতি এবং ঐক্যের মাধ্যমে আমরা যেকোনো সংকট কাটিয়ে উঠব।’

তাসনিম নিউজ জানায়, প্রতিবেশী রাষ্ট্রগুলোকেও তাদের সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন পেজেশকিয়ান। দেশের প্রতিমন্ত্রীদের নিয়মিত তাদের সঙ্গে যোগাযোগের নির্দেশও দিয়েছেন তিনি।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু, অচল চট্টগ্রাম বন্দর

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) ইজারা না দেওয়ার দাবিতে অনির্দিষ্টকালের ধর্মঘট শুরু করেছে ‘চট্টগ্রাম বন্দর রক্ষা সংগ্রাম পরিষদ’। এতে বন্দরের অপারেশনাল কার্যক্রম

মির্জা আব্বাসকে শোকজ করায় বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন নাসীরুদ্দীন পাটওয়ারী

নিজস্ব প্রতিবেদক: বিএনপি নেতা মির্জা আব্বাসকে শোকজ করায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপিকে ধন্যবাদ জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টি- এনসিপির মূখ্য সমন্বয়ক নাসীরুদ্দীন পাটওয়ারী। এছাড়া মির্জা আব্বাসকে গালি

ভূমিকম্পে বড় বিপর্যয়ের আশঙ্কা: ৯ মাত্রার ঝুঁকিতে ঢাকা, অর্ধেক ভবন ভেঙে পড়ার শঙ্কা

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ দক্ষিণ-পূর্ব এশিয়ার ভূকম্পনপ্রবণ এলাকায় অবস্থিত। দীর্ঘদিন ধরেই বিশেষজ্ঞরা সতর্ক করে আসছেন—দেশে বড় মাত্রার ভূমিকম্প ঘটলে ভয়াবহ বিপর্যয় নেমে আসতে পারে। বিশেষ করে

উদ্বোধনের আগেই জমে উঠেছে ঢাকার বিনিয়োগ সম্মেলন

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে আজ থেকে শুরু হতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত বাংলাদেশ বিনিয়োগ সম্মেলন-২০২৫। তবে আনুষ্ঠানিক উদ্বোধনের আগেই সম্মেলনস্থলে চোখে পড়ছে প্রাণচাঞ্চল্য। দেশি-বিদেশি বিনিয়োগকারী,

আমরা লঞ্চঘাট-বাসস্ট্যান্ড দখল করছি, আর বিশ্ববিদ্যালয়-আদালতে জামায়াতের লোক: বিএনপি নেতা আলতাফ

ডেস্ক রিপোর্ট: সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী ও বিএনপির ভাইস চেয়ারম্যান আলতাফ হোসেন চৌধুরী বলেছেন, ‘বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর জামায়াতের লোক। বিভিন্ন আদালত ও উচ্চ আদালতের বিচারক যারা

স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় অস্ত্র নিয়ে হামলার অভিযোগ বিএনপি প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে

নিজস্ব প্রতিবেদক: মুন্সীগঞ্জে ফুটবল প্রতীকের স্বতন্ত্র প্রার্থীর নির্বাচনী প্রচারণায় প্রকাশ্যে অস্ত্র ও ককটেল নিয়ে হামলার অভিযোগ উঠেছে প্রতিপক্ষ ধানের শীষের প্রার্থীর সমর্থকদের বিরুদ্ধে। শনিবার (৭