কিংস পার্টি গঠন করতে চায় কারা, জানালেন রিজভী

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তী সরকারের উপদেষ্টাদের মধ্য থেকে কিংস পার্টি গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

শুক্রবার (২৪ জানুয়ারি)। সকালে বনানী কবরস্থানে আরাফাত রহমান কোকোর দশম মৃত‍্যুবার্ষিকী উপলক্ষে কবর জিয়ারত শেষে তিনি এই অভিযোগ করেন।

বর্তমান সরকারের নিরপেক্ষতা নিয়ে রিজভী বলেন, ‘সরকারের ভেতর থেকে রাজনৈতিক দল গঠনের চেষ্টা চলছে। তাহলে মানুষ তো নিরোপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলবেই।’

বিএনপির এই জ্যেষ্ঠ নেতা বলেন, এই সরকার বিভিন্ন প্রশাসনিক নিয়োগের ক্ষেত্রেও বিশেষ কোনো রাজনৈতিক দলকে প্রাধান্য দিচ্ছে। এগুলো ঠিক করতে হবে। না করলে অন্তর্বর্তী সরকার নিয়ে মানুষের ধারণা পাল্টে যাবে। কারণ বর্তমানে মানুষের ধারণা এটি একটি নিরপেক্ষ সরকার।’

এই সরকার অবাধ সুষ্ঠু নির্বাচন করবে জানিয়ে বিএনপির এই শীর্ষ নেতা বলেন, ‘তার আগে যুতটুকু সংস্কার দরকার করবে, সেখানে কেউ কিছু বলছে না। কিন্তু অনন্তকাল ধরে সংস্কার চলবে, সেটা হতে পারে না।’

তারেক রহমানের বিষয়ে তিনি আরও বলেন, ‘৫ আগস্ট আমাদের আন্দোলনের যে বিজয় হয়েছে, তার ভিত্তি তৈরি করেছিলেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।’

এক-এগারো ইস্যুতে বিএনপির এই নেতা বলেন, ‘কিসের ভয় দেখান যে ১/১১-এর পুনরাবৃত্তি হবে। উপদেষ্টারা কি বিজ্ঞ লোকদের রাজনীতি শেখাতে চায়।’

অন্তর্বর্তী সরকার গণতান্ত্রিক আন্দোলনের ফসল উল্লেখ করে রিজভী বলেন, ‘জনগণের প্রত্যাশা ছিল এই সরকার তাদের জন্য কাজ করবে। কিন্তু জনগণ ভোট দিতে পারে না আর আপনারা ‘সংস্কার সংস্কার’ করেন। আগে সংস্কার পরে নির্বাচন, এ যেন শেখ হাসিনার প্রতিচ্ছবি। কারণ, হাসিনা বলতেন আগে উন্নয়ন পরে গণতন্ত্র।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ডিসেম্বরে না হলে এ দেশে আর কখনো নির্বাচন হবে না: মির্জা আব্বাস

ডেস্ক রিপোর্ট: আগামী ডিসেম্বরের মধ্যে জাতীয় সংসদ নির্বাচন দেওয়ার দাবি পুনর্ব্যক্ত করে আশঙ্কা প্রকাশ করে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস বলেছেন, আগামী ডিসেম্বরে নির্বাচন

জুলাই সনদ বাস্তবায়ন নিয়ে আগামীকাল জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: আগামীকাল বৃহস্পতিবার জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস। প্রধান উপদেষ্টার প্রেস উইং জানিয়েছে, আগামীকাল দুপুরে প্রধান উপদেষ্টা এ ভাষণ দেবেন। বাংলাদেশ

হোলি আর্টিজান হামলা: কেন হাইকোর্ট কমাল সাত জঙ্গির মৃত্যুদণ্ড

নিজস্ব প্রতিবেদক: বিশ্বজুড়ে আলোড়ন তোলা ২০১৬ সালের গুলশানের হোলি আর্টিজান বেকারিতে ভয়াবহ জঙ্গি হামলায় ২২ জন মানুষ নির্মমভাবে নিহত হন। এই মামলায় বিচারিক আদালতের দেওয়া

শেখ হাসিনার ভিসার মেয়াদ বাড়াল ভারত

ঠিকানা টিভি ডট প্রেস: সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভিসার মেয়াদ বৃদ্ধি করল ভারত। মঙ্গলবার বাংলাদেশে যখন শেখ হাসিনাসহ ৯৭ জনের পাসপোর্ট বাতিল হয়েছে ঠিক সেসময়ই

কেন্দ্রে এসে ব্যালট ছিনতাই, উদ্ধার ধানের শীষে সিল মারা বই

নিজস্ব প্রতিবেদক: শেরপুরে পোলিং এজেন্টের বাইরে কয়েকজন ব্যক্তি হঠাৎ কেন্দ্রে প্রবেশ করে দুটি কক্ষ থেকে তিনটি ব্যালট ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। সদর উপজেলার চর মোচরিয়া ইউনিয়নে এ

ছাত্রী ধর্ষণচেষ্টার অভিযোগে মাদরাসা শিক্ষক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: গাজীপুরের শ্রীপুরে মাদরাসার নূরানী বিভাগের ছাত্রীকে ধর্ষণের চেষ্টার অভিযোগে পুলিশ এক মাদরাসা শিক্ষককে গ্রেপ্তার করেছে। গতকাল শনিবার রাতে উপজেলার মাওনা উত্তরপাড়া এলাকা থেকেমওই