কাশ্মীরে ১,৫০০ জনকে আটক করল ভারতীয় পুলিশ

আন্তর্জাতিক ডেস্ক: ভারত অধিকৃত জম্মু ও কাশ্মীরে পর্যটকদের ওপর ভয়াবহ সন্ত্রাসী হামলার পর তদন্তের অংশ হিসেবে অন্তত ১,৫০০ জনকে আটক করেছে ভারতীয় পুলিশ। বৃহস্পতিবার আল-জাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।’

প্রতিবেদন অনুযায়ী, সম্প্রতি ভারতীয় নিরাপত্তা বাহিনী হামলাকারীদের স্কেচ (কল্পচিত্র) প্রকাশ করেছে। তারা জানায়, হামলাকারীরা প্রায় ২০ মিনিট ধরে স্বয়ংক্রিয় রাইফেল দিয়ে পর্যটকদের ওপর গুলি চালায়। হামলায় জড়িতরা ছিল কাশ্মীর রেজিস্ট্যান্স ফ্রন্টের (কেআরএফ) সদস্য। এই সংগঠনটি নিষিদ্ধ ঘোষিত লস্কর-ই-তৈয়বার একটি শাখা সংগঠন।

এর আগে, মঙ্গলবার হামলার ঘটনাটি ঘটে দক্ষিণ কাশ্মীরের পেহেলগাম অঞ্চলের বাইসারান নামক একটি দুর্গম প্রাকৃতিক সৌন্দর্য্যমণ্ডিত উপত্যকায়। সেখানে পর্যটকদের ওপর গুলি চালানো হয়। ভারতীয় পুলিশ জানিয়েছে, এ হামলায় কমপক্ষে ২৬ জন পর্যটক নিহত হয়েছেন এবং ১০ জন আহত হয়েছেন। যাদের মধ্যে অন্তত দুজনের অবস্থা আশঙ্কাজনক। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ ঘটনার পর পুরো অঞ্চলে নিরাপত্তা বাহিনী তল্লাশি অভিযান শুরু করেছে। সম্ভাব্য জঙ্গি সংযোগ রয়েছে—সন্দেহে বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে প্রায় দেড় হাজার মানুষকে আটক করা হয়েছে। সর্বশেষ এই হামলা মূলত কাশ্মীরে নতুন করে সন্ত্রাসবাদ পরিস্থিতির ওপর আন্তর্জাতিক দৃষ্টি আকর্ষণ করেছে। যেখানে দীর্ঘদিন ধরেই বিচ্ছিন্নতাবাদ ও সহিংসতা চলমান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নেপালের অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী হচ্ছেন সুশীলা কার্কি

অনলাইন ডেস্ক: নেপালে চলমান রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে সাবেক প্রধান বিচারপতি সুশীলা কার্কিকে অন্তর্বর্তীকালীন প্রধানমন্ত্রী ঘোষণা করা হয়েছে। শুক্রবার নেপালের প্রেসিডেন্ট দপ্তর থেকে এ তথ্য নিশ্চিত

ঢাকায় ককটেল ফাটিয়ে আ.লীগের মিছিল, অতঃপর….

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর শ্যামলী এলাকায় ঝটিকা মিছিল করেছে কার্যক্রম নিষিদ্ধ রাজনৈতিক দল আওয়ামী লীগ। এসময় ককটেল বিস্ফোরণের ঘটনাও ঘটে। সেখান থেকে হাতেনাতে ৬ জনকে আটক করেছে

মোবাইল ইন্টারনেট নিয়ে সুখবর বিটিআরসির

ঠিকানা টিভি ডট প্রেস: মোবাইল ইন্টারনেটে বেঁধে দেওয়া ৪০টি প্যাকেজ অফারের লিমিট তুলে নিয়েছে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন (বিটিআরসি)। গ্রাহকরা এখন ঘণ্টা হিসেবেও প্যাকেজ কিনতে

বিলের মুখ বন্ধ, ৩০০ বিঘা জমিতে জলাবদ্ধতার শঙ্কা 

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের চড়িয়া মধ্যপাড়া এলাকায় বিলের পানি নিষ্কাশনের মুখ বন্ধ করে বিল্ডিং নির্মাণের অভিযোগ উঠেছে। এতে আশপাশের প্রায় ৩০০ বিঘা

কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের

পাবনায় কাভার্ডভ্যান চাপায় মা-মেয়েসহ নিহত ৩

পাবনা প্রতিনিধি: পাবনার ঈশ্বরদীতে কাভার্ডভ্যান চাপায় মোটরসাইকেলের দুই আরোহী ও এক পথচারীসহ তিনজন নিহত হয়েছে। এ ঘটনায় আরও একজনকে আহতাবস্থায় হাসপাতালে ভর্তি করা হয়েছে। বুধবার