কাশ্মীরিরা ইরানের জন্য শুরু করল ব্যাপক ত্রাণ কার্যক্রম

অনলাইন ডেস্ক ভারতের জম্মু ও কাশ্মীরে ইরানের প্রতি সংহতি জানাতে স্থানীয়রা সোনা, রূপা, নগদ অর্থ ও অন্যান্য মূল্যবান সামগ্রী দান করছেন। বিশেষ করে বুদগাম ও বারামুলা জেলার বাসিন্দারা স্বতঃস্ফূর্তভাবে এই ত্রাণ কার্যক্রমে অংশ নিচ্ছেন।

স্থানীয় সূত্র জানায়, নারীরা তাদের গয়না যেমন সোনার আংটি ও কানের দুল দান করছেন। অনেকেই গবাদিপশু ও ঐতিহ্যবাহী তামার সামগ্রীও দিচ্ছেন। ঈদুল ফিতরের পর শিয়া অধ্যুষিত এলাকাগুলোতে স্বেচ্ছাসেবীরা ঘরে ঘরে গিয়ে এই ত্রাণ সংগ্রহ করছেন। সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, নারীরা লাইনে দাঁড়িয়ে গয়না জমা দিচ্ছেন এবং শিশুরাও তাদের ঈদের উপহার থেকে অর্থ দান করছে। এক আইনজীবী তার পরিবারের কাছ থেকে প্রায় ৩১ লাখ রুপি সংগ্রহ করে দিয়েছেন। স্থানীয় সংগঠকদের দাবি, দানের পরিমাণ ইতোমধ্যে কয়েক কোটি রুপিতে পৌঁছেছে।

সংগৃহীত অর্থ ও সামগ্রী অনুমোদিত চ্যানেলের মাধ্যমে ভারতে অবস্থিত ইরানের দূতাবাসে পাঠানো হচ্ছে। দূতাবাসটি সামাজিক মাধ্যমে কাশ্মীরিদের এই উদ্যোগের প্রশংসা জানিয়েছে।

এই উদ্যোগে সাধারণ মানুষের পাশাপাশি রাজনৈতিক নেতারাও অংশ নিচ্ছেন। বুদগামের স্থানীয় এমএলএ মুনতাসির মেহদি এক মাসের পূর্ণ বেতন দানের ঘোষণা দিয়েছেন।

তথ্যসূত্র: এনডিটিভি

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ড.ইউনূসকে পূর্ণ সমর্থন ও সহায়তার আশ্বাস বিশ্বনেতাদের

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও তার নেতৃত্বাধীন অন্তর্বর্তী সরকারের প্রতি পূর্ণ সমর্থন জানিয়েছেন আন্তর্জাতিক অঙ্গনের বিশিষ্ট নেতারা। শুক্রবার নিউ ইয়র্কে হোটেল

সিরাজগঞ্জে বাস–রিকশা সংঘর্ষে গৃহিণী নিহত, চালক আহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ পৌর শহরের বিয়ারা ঘাট এলাকায় বাস ও রিকশার মুখোমুখি সংঘর্ষে আখি খাতুন (২৫) নামের এক গৃহিণী নিহত হয়েছেন। এ ঘটনায় রিকশাচালক গুরুতর

রাফাল ভূপাতিতের ঘটনায় ভারত-ফ্রান্স সম্পর্কে টানাপড়েন

ডেস্ক রিপোর্ট: পাকিস্তানের সঙ্গে সাম্প্রতিক সীমান্ত উত্তেজনার মধ্যে রাফাল যুদ্ধবিমান ভূপাতিত হওয়ার ঘটনাকে ঘিরে ভারত ও ফ্রান্সের মধ্যে কূটনৈতিক ও প্রতিরক্ষা ক্ষেত্রে উত্তেজনা তৈরি হয়েছে।

বেলকুচিতে কৃষকদের নিয়ে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে ২০২৪- ২০২৫ অর্থ বছরে প্রস্তাবিত প্রোগ্রাম অন এগ্রিকালচারাল অ্যান্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশিপ অ্যান্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ’ প্রকল্পের

সিরাজগঞ্জে দ্বিতীয় শ্রেণীর স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে মামলা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জে নাডুয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণীর এক স্কুলছাত্রীকে ধর্ষণের ঘটনা ঘটেছে। ভুক্তভোগী ছাত্রীকে সিরাজগঞ্জের শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে

ইসলামে হিজাব পছন্দ নয়, বরং বাধ্যবাধকতা : জাইরা ওয়াসিম

ভারতের কর্ণাটকের হিজাব বিতর্ক নিয়ে এবার মুখ খুলেছেন দঙ্গল অভিনেত্রী জাইরা ওয়াসিম। শনিবার (১৯ ফেব্রুয়ারি) ইনস্টাগ্রামে কর্ণাটকের স্কুল ও কলেজগুলোতে হিজাবের নিষেধাজ্ঞার নিন্দা জানিয়ে একটি