কাশিমপুর কারাগার থেকে বেরিয়ে আসছেন বিডিআর জওয়ানরা

গাজীপুর প্রতিনিধি: পিলখানা হত্যাকাণ্ডের ঘটনায় সাড়ে ১৫ বছর গাজীপুরের কাশিম কারাগারে বন্দি তৎকালীন বিডিআরের ১২৬ জন জওয়ান মুক্তি পেয়েছেন। বৃহস্পতিবার বেলা ১১টার পর তারা কারাগার থেকে একে একে তারা বের হতে থাকেন। কারা ফটকে এ সময় স্বজনদের ভিড় করতে দেখা যায়।

কাশিমপুর হাই সিকিউরিটি কারাগারের সিনিয়র জেল সুপার আব্দুল্লাহ আল মামুন জানান, আদালতের সব কাগজপত্র যাচাই বাছাইয়ের পর তাদেরকে মুক্তি দিতে শুরু করি।

তিনি বলেন, কাশিমপুর-১ থেকে ২৬ জন, কাশিমপুর-২ থেকে ৮৯ জন, কাশিমপুর হাইসিকিউরিটি থেকে ১৩ জন মুক্তি পাচ্ছেন। ঢাকার বিশেষ ট্রাইবুনাল-২ এর বিচারক মো. ইব্রাহিম মিয়া রোববার বিস্ফোরক আইনের মামলায় তাদের জামিন মঞ্জুর করেন। মঙ্গলবার জামিনপ্রাপ্তদের নামের তালিকা প্রকাশ করা হয়।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

টাঙ্গাইলে ১২ কোটি টাকার সড়ক সংস্কারে অনিয়মের অভিযোগ

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের এলেঙ্গা-চরগাবসারা হয়ে ভূঞাপুর আঞ্চলিক মহাসড়কে ১২ কোটি ৫৮ লাখ টাকা ব্যয়ে চলমান সড়ক সংস্কার কাজে ধীরগতি ও নিম্নমানের অভিযোগ উঠেছে। ফলে চরম

পবিপ্রবি ছাত্রদল নেতার নির্দেশনা দেওয়ার স্ক্রিনশট ভাইরাল

নিজস্ব প্রতিবেদক: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (পবিপ্রবি) শাখা ছাত্রদলের এক নেতার হোয়াটসঅ্যাপ গ্রুপে দেওয়া নির্দেশনার স্ক্রিনশট সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। এতে ‘ফেক অ্যাকাউন্ট’ খুলে পোস্ট

প্রধান উপদেষ্টার সৌদি সফর বাতিল

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের আসন্ন সৌদি আরব সফর বাতিল করা হয়েছে। সৌদি যুবরাজ ও প্রধানমন্ত্রী মোহাম্মদ বিন সালমানের আমন্ত্রণে রিয়াদে আয়োজিত ফিউচার ইনভেস্টমেন্ট

যুক্তরাষ্ট্র বা ইসরায়েল আক্রমণ করলে পাল্টা হামলা চালানো হবে: ইরান

আন্তর্জাতিক ডেস্ক: পরমাণু ইস্যুতে ইরানের সঙ্গে উত্তেজনা চলছে যুক্তরাষ্ট্রের। এমনকি পরমাণু চুক্তি না করলে দেশটিতে সরাসরি হামলার হুমকিও দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। অনেকটা একই

কারাগার থেকে ভার্চুয়ালি হাজিরা দিলেন সাবেক ৯ মন্ত্রীসহ ২৪ আসামি

ডেস্ক রিপোর্ট: বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিভিন্ন মামলায় আওয়ামী লীগ সরকারের সাবেক নয় মন্ত্রী ও চার সংসদ সদস্যসহ ২৪ আসামির ভার্চুয়ালি হাজিরা গ্রহণ করেছেন আদালত।, আজ

শাজাহান খানের বাড়ি ও ব্যবসাপ্রতিষ্ঠান পাহারা দেন যুবদল নেতা

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতা শাজাহান খানের বাড়ি এবং তার ভাইদের ব্যবসাপ্রতিষ্ঠানে পাহারায় কেন্দ্রীয় কমিটি থেকে কারণ দর্শানোর নোটিশ পেয়েছেন যুবদল