কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদক আব্দুল হালিম মিয়া আর নেই। বৃহস্পতিবার (১৪ আগস্ট) ভোরে ঢাকা মেডিকল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে, দুই মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন। বৃহস্পতিবার বাদ আছর কালিহাতী উপজেলার বীরবাসিন্দা ইউনিয়নের সিংনা গ্রামের কেন্দ্রীয় ঈদগাহ মাঠে মরহুমের জানাজা ও পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করার কথা রয়েছে।

আব্দুল হালিম মিয়া ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী একজন বীর মুক্তিযোদ্ধা। মুক্তিযুদ্ধ পরবর্তী সময়ে তিনি বিএনপির রাজনীতিতে সক্রিয় হয়ে কালিহাতী উপজেলা জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সাধারণ সম্পাদকের দায়িত্ব পালন করছিলেন। তাঁর মৃত্যুতে কালিহাতী উপজেলা মুক্তিযোদ্ধা দল, উপজেলা বিএনপি সহ বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন গভীর শোক প্রকাশ করেছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর মোদিকে ‘অনুপ্রবেশকারী’ বলার মন্তব্য নিয়ে বিতর্ক

অনলাইন ডেস্ক ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ঈদুল ফিতরের এক জনসভায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘সবচেয়ে বড় অনুপ্রবেশকারী’ বলে মন্তব্য করেছেন। শনিবার কলকাতার রেড রোডে

খাদ্য মজুদের হিড়িক, বাঙ্কারে ছুটছে সীমান্তের বাসিন্দারা

অনলাইন ডেস্ক: ভারত ও পাকিস্তানের মধ্যে চলমান সামরিক উত্তেজনা তৃতীয় দিনে গড়িয়েছে। পাকিস্তান গতকাল রাতেও ২০টি স্থানে ড্রোন হামলা চালিয়েছে বলে অভিযোগ করেছে ভারত। ভারত ও

বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করা সেই চিকিৎসক গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডির বাংলাদেশ আই হসপিটালে দেড় বছর বয়সী শিশুর বাঁ চোখের বদলে ডান চোখে ‘অস্ত্রোপচার’ করার অভিযোগে চিকিৎসককে গ্রেপ্তার করার কথা জানিয়েছে পুলিশ।

বাবা-মা থাকা ছাত্রদের এতিম দেখিয়ে সরকারি অর্থ আত্মসাতের অভিযোগ

ডেস্ক রিপোর্ট: ভুয়া এতিম ও বেশি ছাত্র দেখিয়ে এক মাদ্রাসা কর্তৃপক্ষের বিরুদ্ধে সমাজসেবা অধিদপ্তরের টাকা আত্মসাতের অভিযোগ উঠেছে। কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলার শুভপুর ইউনিয়নের দক্ষিণ হাজারিপাড়া

‘ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ-বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আ.লীগকে’

ডেস্ক রিপোর্ট: ঝটিকা মিছিল ও অপতৎপরতা চালাতে দেশ ও বিদেশ থেকে অর্থের যোগান দেয়া হচ্ছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনের নেতাকর্মীদের। টাকার বিনিময় মিছিলে অংশ নিচ্ছে

সিরাজগঞ্জে র‌্যাব-১২ অভিযানে তিন নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানার সাতটিকরী তালতলা বাজার এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ১৫৮ বোতল ফেনসিডিলসহ তিন নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ