কালিহাতীতে সড়ক দুর্ঘটনায় দুই নির্মাণ শ্রমিক নিহত- আহত ১০

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে মঙ্গলবার (৭ অক্টোবর) দুপুরে ট্রাক ও পিকআপভ্যানের সংঘর্ষে দুইজন নির্মাণ শ্রমিক নিহত ও ১০জন আহত হয়েছে। আহতদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় দুইজনকে ঢাকায় স্থানান্তর (রেফার) করা হয়েছে।

নিহতরা হচ্ছেন- কালিহাতী উপজেলার বানিয়াফৈর গ্রামের মুক্তার আলী (৪৫) ও একই এলাকার গ্রামের জহের আলী (৪০)। আহতরা সবাই নির্মাণ শ্রমিক।

পুলিশ ও স্থানীয়রা জানায়, ২০ জন নির্মাণ শ্রমিক কালিহাতী উপজেলার ঘুনি-সালেংকা এলাকায় ঢালাইয়ের কাজ শেষে কালিহাতী থেকে পিআপভ্যানযেগে বাড়ি ফিরছিলেন। পথিমধ্যে পিকআপভ্যানটি টাঙ্গাইল-ময়মনসিংহ আঞ্চলিক মহাসড়কে কালিহাতী উপজেলার বাংড়া নামক স্থানে পৌঁছালে ঢাকাগামী একটি যাত্রীবাহী বাস পিআপভ্যানটিকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপভ্যানে থাকা অন্তত ১২ জন নির্মাণ শ্রমিক আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে টাঙ্গাইল জেনারেল হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালের চিকিৎসক দুই জনকে মৃত বলে ঘোষণা করেন। তাদের মধ্যে গুরুতর আহতাবস্থায় দুইজনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

রাজস্থানে স্কুল ভবন ধসে ৪ শিশুর মৃত্যু, বহুজন আটকা

অনলাইন ডেস্ক: ভারতের রাজস্থানের ঝালাওয়াড় জেলার একটি সরকারি বিদ্যালয়ে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে এখন পর্যন্ত চার শিশু নিহত হয়েছে বলে নিশ্চিত করেছে স্থানীয় প্রশাসন।

এমএলএম নিয়ে সতর্ক করল কেন্দ্রীয় ব্যাংক

অনলাইন ডেস্ক: অযৌক্তিক হারে উচ্চ মুনাফা দেওয়ার নামে প্রতারণা করে সাধারণ মানুষের অর্থ লুট করেছিল যুবক, ডেসটিনির মতো বেশ কিছু প্রতিষ্ঠান। একই প্রক্রিয়ায় কিছু প্রতিষ্ঠান

অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের ৩-৪টি মামলার রায়ের আশা আইন উপদেষ্টার 

নিজস্ব প্রতিবেদক: অক্টোবরের মধ্যে জুলাই হত্যাকাণ্ডের তিন থেকে চারটি মামলার রায় পাওয়ার আশা প্রকাশ করেছেন আইন বিচার ও সংসদ বিষয়ক উপদেষ্টা আসিফ নজরুল। মঙ্গলবার সচিবালয়ে এক

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

টেক্সাসে আকস্মিক বন্যায় নিহত ১৩, নিখোঁজ শিশুসহ হতাহতের আশঙ্কা বাড়ছে

অনলাইন ডেস্ক: যুক্তরাষ্ট্রের সেন্ট্রাল টেক্সাসে গুয়াডালুপ নদীর তীরে বৃহস্পতিবার বিকেল থেকে শুরু হওয়া ভারী বৃষ্টিপাতে ভয়াবহ বন্যা সৃষ্টি হয়েছে। এতে অন্তত ১৩ জনের মৃত্যু নিশ্চিত

হাসিনার কাছে ট্রাইব্যুনালের সব তথ‍্য পাঠানো হচ্ছে’, কনক সরওয়ারের অভিযোগ

ঠিকানা টিভি ডট প্রেস: ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে ক্ষমতা থেকে সরে ভারতে চলে যান সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তবে আন্দোলনে চলা হত্যাকাণ্ডের ঘটনায় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে মানবতাবিরোধী