কালিহাতিতে খেজুরের রস খেতে গিয়ে দুর্ঘটনায় কিশোর নিহত

জহুরুল ইসলাম, স্টাফ ররিপোর্টার: টাঙ্গাইলের কালিহাতী উপজেলার নাগবাড়ী ইউনিয়নের পাকুটিয়া বেইলি ব্রিজের কাছে রোববার (৭ ডিসেম্বর) ভোরে খেজুরের রস খেতে গিয়ে তাওহীদ নামে এক কিশোর সড়ক দুর্ঘটনায় নিহত ও দুজন আহত হয়েছে। তিনি কালিহাতী উপজেলার বল্লা ইউনিয়নের রামপুর দরগাবাড়ী গ্রামের প্রবাসী হারুন অর রশিদের ছেলে। ওই দুর্ঘটনায় আহত জিহাদ ও হাসান একই গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানায়, শীত মৌসুমে কালিহাতী উপজেলার ধানগড়া গ্রামে খেজুরের রস খেতে প্রতিদিন বিভিন্ন এলাকা থেকে ভোরে সেখানে যায়। রোববার ভোরে রামপুর এলাকা থেকে নয়জন কিশোর-যুবক তিনটি মোটরসাইকেলযোগে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে যায়। ফেরার পথে পাকুটিয়া বেইলি ব্রিজ পাড় হতে গিয়ে তিনটি মোটরসাইকেলের একটি নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের লোহার রেলিংয়ের সঙ্গে ধাক্কা লাগে। এতে তাওহীদ (১৫) ঘটনাস্থলেই নিহত এবং অপর দুইজন গুরুতর আহত হয়।

এ বিষয়ে কালিহাতী থানার উপ-পরিদর্শক (এসআই) শহিদুল্লাহ জানান, তিনটি মোটরসাইকেল যোগে নয়জন ছেলে খেজুরের রস খেতে ধানগড়া গ্রামে গিয়েছিল। ফেরার পথে একটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে বেইলি ব্রিজের রেলিংয়ে ধাক্কা দেয়। এতে এক কিশোর নিহত ও দুইজন আহত হয়। আহতদের সঙ্গে থাকা বন্ধুরাই তাদেরকে হাসপাতালে নিয়ে যায়।

কালিহাতী থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মাহবুবুর রহমান জানান, দুর্ঘটনাস্থলেই এক কিশোর নিহত এবং দুইজন গুরুতর আহত হয়েছে। আহতদের প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে। নিহত তাওহীদের মরদেহ কালিহাতী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে। আইনানুগ প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

এবার নির্বাচনে অংশগ্রহণের পরিকল্পনা জানালেন ওবায়দুল কাদের

অনলাইন ডেস্ক: আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, ‘আওয়ামী লীগ নির্বাচনে অংশ নেবে কি না এবং শেখ হাসিনা কবে দেশে ফিরবেন-এসব বিষয় নিয়ে দলের

আ.লীগ থেকে যারা বিএনপিতে আসতে চান, তাদের না করব না : হুম্মাম কাদের

ডেস্ক রিপোর্ট: বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য হুম্মাম কাদের চৌধুরী বলেছেন, যারা আগে আওয়ামী লীগ করে এখন বিএনপি করতে চান, তাদের না করব না। তবে

ইরানে ভবনে ভয়াবহ বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: ইরানের দক্ষিণাঞ্চলীয় উপকূলীয় শহর বন্দর আব্বাসের একটি ভবনে বিস্ফোরণের ঘটনা ঘটেছে। তবে তাৎক্ষণিকভাবে এই বিস্ফোরণের ঘটনায় হতাহতের কোনও তথ্য পাওয়া যায়নি। শনিবার ইরানের

সিরাজগঞ্জ ল’ কলেজের শেষ পর্বের শিক্ষার্থীদের যমুনা নদীতে নৌভ্রমণ

নজরুল ইসলাম: মানুষের মন সবসময় নতুন কিছু দেখতে, জানতে ও উপভোগ করতে চায়। ভ্রমণ সেই আকাঙ্ক্ষাকে পূর্ণ করে। নদীমাতৃক বাংলাদেশের মানুষ নৌভ্রমণের স্বাদ নিতে সবচেয়ে

মালদ্বীপে গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত

অনলাইন ডেস্ক: মালদ্বীপের দিগুড়া আইল্যান্ডে একটি নির্মাণকাজের (কনস্ট্রাকশন) সাইটের গেস্টহাউসে ভয়াবহ গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে ৫ বাংলাদেশি নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর দগ্ধ হয়ে চিকিৎসাধীন আছেন

এবার পদত্যাগ করছেন ইউনুস সরকারের ৩ উপদেষ্টা,জেনে নিন তাদের নাম

নিজস্ব প্রতিবেদক: অন্তবর্তী সরকারের উপদেষ্টা পরিষদে আসছে বদল। কিছুদিনের মধ্যেই নিজেসহ উপদেষ্টা পরিষদে থাকা শিক্ষার্থীরা পদ ছাড়তে পারেন বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা নাহিদ