কালকিনিতে প্রবাসীর স্ত্রী কুপিয়ে হত্যা

মাদারীপুর প্রতিনিধি: মাদারীপুরের কালকিনিতে পাখি বেগম (২৮) নামে এক প্রবাসীর স্ত্রীকে রাতের আধারে কুপিয়ে হত্যা করা হয়েছে। বৃহস্পতিবার সকালে থানা পুলিশ নিহতের লাশ উদ্ধার করে। পাখি বেগম উপজেলার এনায়েতনগর এলাকার উত্তর মাঝের কান্দি গ্রামের সৌদি প্রবাসী সোহাগ হাওলাদারের স্ত্রী।

পুলিশ ও পরিবারের তথ্য অনুযায়ী, রাতের খাবার খেয়ে পাখি বেগম ৪ বছরের শিশু সন্তানকে সঙ্গে নিয়ে ঘুমিয়ে ছিলেন। গভীর রাতে দুর্বৃত্তরা তার বসত ঘরের চালের উপর ইটপাটকেল ছুঁড়ে মারলে ঘুম ভেঙে যায়। দরজা খোলার সময় কয়েকজন দুর্বৃত্ত ঘরে ঢুকে সন্তানের সামনে তাকে কুপিয়ে হত্যা করে পালিয়ে যায়। শিশুর চিৎকারে স্থানীয়রা এসে থানা পুলিশকে খবর দেয়।

নিহতের শ্বাশুরী নাজমা বেগম অভিযোগ করেছেন, জমি সংক্রান্ত বিরোধের জেরে পুত্রবধুকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। তিনি পলির স্বামী শাহাদাত হাওলাদার ও পলির বাবা ইউনুস সরদারের সঙ্গে হত্যাকাণ্ডের সংশ্লিষ্টতার অভিযোগ তুলেছেন। অভিযুক্তরা ঘটনাস্থলে পাওয়া যায়নি।

কালকিনি থানার ওসি সোহেল রানা জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর মর্গে প্রেরণ করা হয়েছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

তানজানিয়ায় বাস-মিনিবাস সংঘর্ষে আগুন, ৩৮ জনের মৃত্যু

অনলাইন ডেস্ক: পূর্ব আফ্রিকার দেশ তানজানিয়ায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। কিলিমাঞ্জারো অঞ্চলের সাবাসাবা এলাকায় একটি বাস ও একটি মিনিবাসের সংঘর্ষের পর

খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব, আমরা কখনোই ভুলবে না: তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: সদ্য প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার প্রতি জাতির সম্মান অভূতপূর্ব; আমরা তা কখনোই ভুলবে না বলে মন্তব্য করেছেন দলটির ভারপ্রাপ্ত

ইউনিফর্মে থাকাকালীন কোনো পক্ষপাতিত্ব করা যাবে না: সদস্যদের উদ্দেশে বিমানবাহিনী প্রধান

নিজস্ব প্রতিবেদক: বিমান বাহিনী সদস্যদের উদ্দেশে এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন বলেছেন, আমরা যখন ইউনিফর্মে থাকব, তখন কোনো পক্ষপাতিত্ব করতে পারবো না। কারো ব্যক্তিগত রাজনৈতিক

সংস্কার ছাড়া নির্বাচন আরেকটা ফ্যাসিবাদের জন্ম দেবে: মিয়া গোলাম পরওয়ার

ডেস্ক রিপোর্ট: বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার দেশবাসীকে জুলাই অভ্যুত্থানের চেতনাকে ধারণ করে জাতীয় ঐক্যের মাধ্যমে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের

জেলেদের আট গরু লুট বিএনপি নেতাকর্মীর

নিজস্ব প্রতিবেদক: বরিশালের বাবুগঞ্জ উপজেলায় মৎস্য অধিদপ্তরের আওতায় জেলেদের গরু বিতরণ অনুষ্ঠানে গিয়ে হট্টগোল করেছেন বিএনপি নেতাকর্মীরা। এ সময় উপজেলা মৎস্য কর্মকর্তাকে নাজেহাল ও আটটি গরু

গৃহবধূকে সংঘবদ্ধ ধর্ষণ, শ্রমিক দল-ছাত্রদলের ৩ নেতা বহিষ্কার

নিজস্ব প্রতিবেদক: ভোলার তজুমদ্দিনে চাঁদা না পেয়ে স্বামীকে বেঁধে রেখে সংঘবদ্ধ গৃহবধূ ধর্ষণের ঘটনায় শ্রমিক দল নেতাসহ কলেজ ছাত্রদলের দুই নেতাকে বহিষ্কার করা হয়েছে। আলাদা দুটি