কার্গো কমপ্লেক্স থেকে চুরি: আনসার সদস্যদের পকেট থেকে বের হচ্ছিল একের পর এক ফোন

নিজস্ব প্রতিবেদক: হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সে চুরি করে বের হাওয়ার সময় হাতেনাতে আটক হয়েছেন দায়িত্বরত এক আনসার সদস্য। আটক ওই আনসার সদস্য হলেন জেনারুল।

বৃহস্পতিবার (৬ নভেম্বর) বিকেল ৪টার দিকে ঢাকা বিমানবন্দরের ৮ নম্বর গেট (হ্যাঙ্গার গেট) দিয়ে বের হবার সময় তাকে আটক করে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের নিরাপত্তা কর্মীরা।

এ সময় ওই আনসার সদস্যকে তল্লাশি করে তার বুট জুতা, প্যান্ট, শার্টে গুঁজে রাখা অবস্থায় অন্তত ১৫টি মোবাইল ফোন পাওয়া যায়।

কার্গোর দায়িত্বে থাকা বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দায়িত্বশীল সূত্র নিশ্চিত করেছেন।

অভিযুক্ত আনসার সদস্যের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন বলে জানায় বিমান কর্তৃপক্ষ।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের একজন নিরাপত্তাকর্মী জানান, একজন আনসার সদস্য বিমানবন্দরের আমদানি কার্গো কমপ্লেক্সের নিরাপত্তার দায়িত্বে ছিলেন। বিকেলে যখন তিনি হ্যাঙ্গার গেট দিয়ে বের হচ্ছিলেন, তখন তার হাঁটাচলায় অস্বাভাবিকতা লক্ষ্য করা যায়।

পরে তাকে তল্লাশি করে বুট জুতার ভেতরে এবং প্যান্টের ভেতরে লুকিয়ে রাখা অনেকগুলো মোবাইল ফোন উদ্ধার করা হয়। ধারণা করা হচ্ছে, বাইরে তার অন্য সঙ্গীরা অপেক্ষা করছিলেন। তিনি মোবাইল ফোনগুলো বের করে দিতে পারলে আবার তার নিরাপত্তার দায়িত্বে ফিরে যেতেন।,

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

বাঁশখালীতে ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শিব্বির আহমদ রানা, বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে চট্টগ্রাম জেলা পশ্চিম শিবিরের উদ্যোগে বৃহস্পতিবার সকালে বাঁশখালীতে বর্ণাঢ্য র‍্যালি পরবর্তী সমাবেশ অনুষ্ঠিত

ডা. শফিকুর ও নাহিদের বাসায় যাবেন তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঐতিহাসিক বিজয়ের পর জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলামের সঙ্গে সাক্ষাৎ করবেন

সুনামগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে বাংলাদেশি যুবক আহত

নিজস্ব প্রতিবেদক: সুনামগঞ্জ জেলার বিশ্বম্ভরপুর সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী, বিএসএফ-এর গুলিতে মো. সামছু মিয়া নামে এক বাংলাদেশি যুবক আহত হয়েছেন। সোমবার ভোররাত আনুমানিক ৩টা ৪৫

হাজতে বিছানায় শুয়ে সিগারেট হাতে বিএনপি নেতা, অর্থের বিনিময়ে সুবিধা দিচ্ছেন থানার ওসি

নিজস্ব প্রতিবেদক: শরীয়তপুরের গোসাইরহাটে সাজাপ্রাপ্ত আসামী বিএনপি নেতাকে গ্রেফতারের পরে থানার মধ্যে বিশেষ সুবিধা দিয়ে রাখার অভিযোগ উঠেছে গোসাইরহাট থানার ওসি মাকসুদ আলমের বিরুদ্ধে।, জানা গেছে,

হাদি হত্যার প্রতিবাদে বেলকুচিতে ছাত্র-জনতার বিক্ষোভ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ ওসমান বিন হাদিকে গুলিকরে হত্যার প্রতিবাদে সিরাজগঞ্জের বেলকুচিতে ছাত্র-জনতা বিক্ষোভ মিছিল করেছে। শুক্রবার (১৯ ডিসেম্বর) বাদ জুমা বেলকুচি

বেলকুচিতে ডেভিল হান্টে আ’লীগ নেতা গ্রেফতার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচিতে অপারেশন ডেভিল হান্টে আব্দুল বারেক (৬০) নামের এক আওয়ামীলীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার ভাঙ্গাবাড়ী ইউনিয়নের