কারা পরিদর্শক হলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক

নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক হিসেবে নিয়োগ পেয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক। বৃহস্পতিবার (১৬ জানুয়ারি)। বিকেলে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়া উদ্দিন স্বাক্ষরিত এ সংক্রান্ত অফিস আদেশ জারি করা হয়েছে। আগামী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের কারা পরিদর্শক নিয়োগ পেয়েছেন মানিক।

খোঁজ নিয়ে জানা যায়, মানিক ছাড়াও একই অফিস আদেশে আরও ১০ জন পুরুষ ও ২ জন নারী কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়েছে।’

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শকের ১২টি পদ রয়েছে। ‘অলাভজনক’ এবং ‘অবৈতনিক’ এই পদের ব্যক্তিরা কারাগারের ভেতর বন্দী কিংবা হাজতিদের জন্য ভালো পরিবেশ, মানসম্মত খাবার, মাদক সমস্যার সমাধান, অসুস্থ বন্দীদের ভালো চিকিৎসা এবং শাস্তির অপপ্রয়োগ কিংবা মানবাধিকারসহ বিভিন্ন বিষয় দেখভাল করেন।

গণ-অভ্যুত্থানের মুখে গত ৫ আগস্ট শেখ হাসিনার সরকারের পতনের পর আগের পরিদর্শকেরা গা–ঢাকা দেওয়ায় শূন্যপদে নতুন নিয়োগের তোড়জোড় শুরু হয়। কয়েকশ আবেদন জমা পড়ে চট্টগ্রাম জেলা প্রশাসন এবং বিভাগীয় কমিশনারের কার্যালয়ে।

অবশেষে সরকারি বিধি অনুযায়ী পরবর্তী দুই বছরের জন্য চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে বেসরকারি কারা পরিদর্শক নিয়োগ দেওয়া হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চট্টগ্রাম জেলার সমন্বয়ক জুবাইরুল আলম মানিক বলেন, ‘কারাগারে অনেকগুলো সংস্কারের বিষয় রয়েছে। এখানে অনেক অভিযোগও রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের একজন যোদ্ধা হিসেবে নিষ্ঠার সঙ্গে পবিত্র দায়িত্বটি পালন করব। এ ছাড়া কারাভোগকারী অপরাধীরা কীভাবে স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারে, সেসব বিষয় নিয়ে কাজ করব। কারাগারে হয়রানি বন্ধসহ কারা অভ্যন্তরের সুন্দর পরিবেশ তৈরির লক্ষ্যে কাজ করে যাব।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

৪৮ ঘণ্টার মধ্যে সিদ্ধান্ত না এলে ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের

নিজস্ব প্রতিবেদক: ঢাকা অবরোধের ঘোষণা জুলাই আহতদের। আওয়ামী লীগ নিষিদ্ধের ব্যাপারে সিদ্ধান্ত না আসলে আগামী ৪৮ ঘণ্টার মধ্যে সারা দেশ থেকে ঢাকা অবরোধ করার ঘোষণা

বগুড়ায় জামায়াতে যোগ দিলেন বিএনপির ১২ নেতাকর্মী

বগুড়া প্রতিনিধি: বগুড়ার শাজাহানপুরে বিএনপি থেকে ১২ জন নেতাকর্মী জামায়াতে ইসলামীতে যোগদান করেছেন। মঙ্গলবার (১৪ অক্টোবর) রাত সাড়ে ১০টার দিকে সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য নিশ্চিত

ঢাকায় মহাসমাবেশ ডেকেছে হেফাজত

ডেস্ক রিপোর্ট: আওয়ামী লীগ আমলে ২০১৩ সালের ৫ মে মতিঝিলের শাপলা চত্বরের নৃশংসতাসহ গুম, খুনের বিচার ও সব মামলা প্রত্যাহারের দাবিতে ৩ মে (শনিবার) ঢাকায়

সিরাজগঞ্জ-৬ সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে জনমতের প্রতিফলন 

সিরাজগঞ্জ প্রতিনিধি: ২০০৮ সালের সংসদীয় সীমানা পুনর্বিন্যাসের ফলে বিলুপ্ত হয় সিরাজগঞ্জ-৬ (চৌহালী-শাহজাদপুর একাংশ) আসন। এর ফলে চৌহালী উপজেলা এবং শাহজাদপুর উপজেলার চারটি চরাঞ্চলীয় ইউনিয়ন দীর্ঘ

সৎ ও যোগ্য নেতৃত্ব গড়ে তুললে দেশ হবে আত্মনির্ভরশীল: মাওলানা রফিকুল ইসলাম খান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশে সম্পদের অভাব নেই, অভাব কেবল সৎ ও যোগ্য নেতৃত্বের—এমন মন্তব্য করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান।

মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদের কমিটি গঠিত: সভাপতি শিব্বির, সম্পাদক মিজান

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার শীলকূপ ইউনিয়নের পূর্ব মনকিচর ‘মোহাব্বত আলী পাড়া সমাজ উন্নয়ন পরিষদ’ এর ৩২ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। সম্প্রতি এক