কারা এক্স অ্যাকাউন্ট হ্যাক করেছে জানালেন জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: নিজের এক্স (সাবেক টুইটার) অ্যাকাউন্ট হ্যাককারীকে চিহ্নিত করা হয়েছে বলে দাবি করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

রোববার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা-১৫ আসনে গণসংযোগ শেষে আয়োজিত এক পথসভায় শফিকুর রহমান এই দাবি করেন।

তিনি বলেন, ‘গত রাতে আমার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করে নোংরা একটা পোস্ট কোনো একটা বিপথগামী দিয়ে বসেছে। আর এটা নিয়ে কিছু মানুষ হইহই রইরই শুরু করে দিয়েছে। হ্যাঁ, আমরা ডাকাত ধরে ফেলেছি। কোন জায়গা থেকে এটা করা হয়েছে, এটা আমরা চিহ্নিত করে ফেলেছি। ইতোমধ্যে জাতির সামনে আমরা উন্মুক্ত করে দিয়েছি। একদম ফকফকা, উজ্জ্বলভাবে আমরা জাতির সামনে এটা তুলে ধরব।’

তিনি আরও বলেন, ‘মনে রাখবেন, হাসিনার মতো ফ্যাসিস্টকে পরোয়া করি না, অন্য কোনো ফ্যাসিস্টকে পরোয়া করার কোনো প্রশ্নই ওঠে না।’

সতর্ক করে জামায়াত আমির বলেন, ‘একদল লোক এখনই কী করছে আপনারা দেখতে পাচ্ছেন। এদের হাতে দেশের দায়িত্ব দিলে এই দেশের কোনো অস্তিত্বই এরা রাখবে না। এরা খাবলে, খামচে, কামড়ে আবার ৫৬ হাজার বর্গমাইল আর ১৮ কোটি মানুষকে শেষ করে দেবে। এদের হাতে দেশের দায়িত্ব দেওয়া যায় না। এটা নিরাপদ নয়।’

জনগণের উদ্দেশে জামায়াত আমির বলেন, ‘কোনো ভোট ডাকাতকে আর ডাকাতি করতে দেবেন না, জালিয়াতকে জালিয়াতি করতে দেবেন না, ইঞ্জিনিয়ারকে ইঞ্জিনিয়ারিং করতে দেবেন না।’

শফিকুর রহমান আরও বলেন, ‘ফ্যাসিবাদকে আর বাংলাদেশে আসতে দেওয়া হবে না। দুর্নীতি, চাঁদাবাজি নির্মূল করা হবে।’

হ্যাঁ ভোটের আহ্বান জানিয়ে জামায়াত আমির বলেন, ‘অতীতে পচা যে রাজনীতি বারবার ফ্যাসিবাদের জন্ম দিয়েছে, সে রাজনীতি যারা দেখতে চান না, তাদের আগামী ১২ ফেব্রুয়ারি গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিতে হবে। যারা সন্ত্রাস-চাঁদাবাজি করে, তাদের হাতে দেশ যাবে না।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ঢাবি ক্যাম্পাসে ছাত্রদল নেতাকে ছুরিকাঘাতে হত্যা

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) এলাকায় দুর্বৃত্তের ধারাল অস্ত্রের আঘাতে এক শিক্ষার্থী নিহত হয়েছেন। তার নাম শাহরিয়ার আলম সাম্য (২৫)। তিনি বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণা ইনস্টিটিউটের

সুদানে নিহত ও আহত শান্তিরক্ষীদের পরিচয় জানালো আইএসপিআর

নিজস্ব প্রতিবেদক: সুদানের আবেইতে জাতিসংঘ (ইউএন) মিশনের ঘাঁটিতে সন্ত্রাসীদের অতর্কিত ড্রোন হামলায় হতাহত বাংলাদেশ সেনাবাহিনীর ১৪ শান্তিরক্ষীর নাম-পরিচয় জানিয়েছে আন্তঃবাহিনী জনসংযোগ পরিদফতর (আইএসপিআর)। এদের মধ্যে

গণত্রান্ত্রিক প্রক্রিয়া চলমান রাখতে হবে: সুলতান সালাউদ্দিন টুকু 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপির প্রচার সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু বলেছেন, গণত্রান্তিক প্রক্রিয়া ধারাবাহিকভাবে চলমান রাখতে হবে- এই দেশটি আমাদের সকলের, সকলে মিলেই উন্নত বাংলাদেশ গড়ে

ঈদযাত্রায় যমুনা সেতুতে রেকর্ড! ছয় দিনে টোল আদায় ১৯ কোটির বেশি

নিজস্ব প্রতিবেদক: ঈদুল আজহার আগমনে ঘরমুখো মানুষের ঢলে যমুনা সেতু দিয়ে মাত্র ছয় দিনে পারাপার হয়েছে ২ লাখ ৫৫ হাজার ২২০টি যানবাহন। এতে টোল আদায় হয়েছে

গুমের শিকার ৭৫ শতাংশ জামায়াত-শিবিরের, ২২ শতাংশ বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের আমলে বলপূর্বক গুমের পেছনে মূলত রাজনৈতিক উদ্দেশ্য ছিল বলে জানিয়েছে গুমসংক্রান্ত তদন্ত কমিশন। কমিশন বলেছে, প্রাপ্ত উপাত্তে প্রমাণিত, এটি রাজনৈতিক

বাস-সিএনজি সংঘর্ষে টাঙ্গাইলে প্রাণ ঝরল ৩ জনের 

টাঙ্গাইল প্রতিনিধি: টাঙ্গাইলের ধনবাড়ীতে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে তিনজন নিহত হয়েছেন। এতে আরও একজন আহত হয়েছেন। তাৎক্ষণিক নিহতদের পরিচয় পাওয়া

বিজ্ঞাপনঃ

আরো খবর দেখুন