কারামুক্ত হলেন লুৎফুজ্জামান বাবর

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ ১৭ বছর কারামুক্ত হলেন সাবেক স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী লুৎফুজ্জামান বাবর। বৃহস্পতিবার দুপুর ১টা ৪৮ মিনিটে কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে বের হন তিনি।

বাবরের মুক্তির খবরে বৃহস্পতিবার সকাল থেকেই বিএনপির নেতা-কর্মী ও তার নেত্রকোনা এলাকা থেকে দলে দলে লোকজন কেন্দ্রীয় কারাগারের সামনে ভিড় করেন।

লুৎফুজ্জামান বাবরের স্ত্রী তাহমিনা জামান শ্রাবণী বলেন, ‘দীর্ঘ ১৭ বছর পর আদালতের রায়ে ন্যায়বিচার প্রতিষ্ঠিত হয়েছে।’

চট্টগ্রামে আলোচিত ১০ ট্রাক অস্ত্র চোরাচালানের ঘটনায় অস্ত্র আইনে করা পৃথক মামলায় মঙ্গলবার যাবজ্জীবন কারাদণ্ডের দায় থেকে খালাস পান লুৎফুজ্জামান বাবর। বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি নাসরিন আক্তারের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এ রায়ের মাধ্যমে বাবর তার বিরুদ্ধে করা সব মামলা থেকে খালাস পান।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শিয়ালকোল মুক্তিযোদ্ধাদের অংশগ্রহনে বিএনপির বিশাল প্রচারণা মিছিল 

নজরুল ইসলাম: সিরাজগঞ্জ সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়ন মুক্তিযোদ্ধাদের উদ্যোগে বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি)-এর এক বিশাল প্রচারণা মিছিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৭ ফেব্রুয়ারি) বেলা সাড়ে ১১টার

এনসিপি কমিটিতে নাম দেখে এনায়েতপুরের প্রবীণ বিএনপি নেতার তীব্র ক্ষোভ ও অসন্তোষ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: শহীদ জিয়াউর রহমানের হাতের ছোয়া ও দোয়া নিয়ে জাগো দল থেকে শুরু করে আজ অবদি বিএনপির রাজনীতির সাথে যুক্ত আছি। হঠাৎ করে

বাঁশখালীতে সম্পত্তি আত্মসাতের চেষ্টায় স্বজনদের বিরুদ্ধে মারধরের অভিযোগ

বাঁশখালী (চট্টগ্রাম) প্রতিনিধি: চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পুঁইছড়ি ইউনিয়নের নাপোড়া এলাকায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধের জেরে আপনজনদের বিরুদ্ধে হামলার অভিযোগ তুলেছেন মোহাম্মদ জাহেদ হোছাইন তালুকদার (৪৮)। এ ঘটনায়

ধানমন্ডি ৩২ নম্বর থেকে আ. লীগের কর্মী সন্দেহে আরও একজন আটক

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে আওয়ামী লীগের কর্মী সন্দেহে হাবিবুর রহমান নামের একজন আটক করেছে পুলিশ। বৃহস্পতিবার (১৩ নভেম্বর) বেলা সাড়ে ১১টার দিকে তাকে আটক

দুই সন্তানসহ সাবেক মেয়র তাপসের ২১ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের সাবেক মেয়র শেখ ফজলে নূর তাপস, তার সন্তান শেখ ফজলে নাশওয়ান ও শেখ ফজলে নাওয়ার এবং তার স্বার্থ সংশ্লিষ্টদের নামে

জাপানের সঙ্গে ৬ সমঝোতা স্মারক সই করল বাংলাদেশ

অনলাইন ডেস্ক: টোকিওতে সফররত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে মিলিত হয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার। এ সময় দু’দেশের