কারাগারে চালু হলো ‘সেক্স রুম’, ঘনিষ্ঠ মুহূর্ত কাটানোর সুযোগ পেলেন বন্দিরা

অনলাইন ডেস্ক: ইতালির ইতিহাসে প্রথমবারের মতো কোনো কারাগারে চালু হলো ‘সেক্স রুম’। শুক্রবার দেশটির মধ্যাঞ্চলীয় উমব্রিয়া অঞ্চলের তেরনি শহরের একটি কারাগারে এক বন্দি তার সঙ্গীর সঙ্গে একটি বিশেষ কক্ষে ঘনিষ্ঠ সাক্ষাতের সুযোগ পান। খবর রয়টার্সের।

ইতালির সাংবিধানিক আদালতের একটি ঐতিহাসিক রায় অনুযায়ী এ সুযোগ দেওয়া হয়েছে। রায়ে বলা হয়, কারাবন্দিদের তাদের স্বামী, স্ত্রী বা দীর্ঘমেয়াদি সঙ্গীদের সঙ্গে ব্যক্তিগত সময় কাটানোর অধিকার রয়েছে। ইউরোপের অনেক দেশেই এ ধরনের ‘কনজুগাল ভিজিট’ অনুমোদিত, যেমন-ফ্রান্স, জার্মানি, স্পেন, সুইডেন ও নেদারল্যান্ডস।

উমব্রিয়ার কয়েদিদের অধিকারবিষয়ক ওমবডসম্যান জুসেপ্পে কাফোরিও বলেন, আমরা সন্তুষ্ট, কারণ প্রথম সাক্ষাৎটি শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয়েছে। তবে ব্যক্তিগত গোপনীয়তা রক্ষার বিষয়টি সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছে।’

তিনি জানান, এটা এক ধরনের পরীক্ষামূলক উদ্যোগ ছিল এবং এটি সফল হয়েছে। সামনের দিনগুলোতেও এ ধরনের আরও দেখা-সাক্ষাতের সুযোগ দেওয়া হবে।

বিচার মন্ত্রণালয়ের নতুন নির্দেশনায় বলা হয়েছে, যেসব কয়েদিকে এই সুযোগ দেওয়া হবে, তারা দু’ঘণ্টার জন্য একটি নির্দিষ্ট কক্ষে অবস্থান করতে পারবেন, যেখানে থাকবে একটি বিছানা ও শৌচাগার। নিরাপত্তার জন্য কক্ষের দরজা খোলা রাখা হবে, যাতে জরুরী প্রয়োজনে কর্তৃপক্ষ হস্তক্ষেপ করতে পারে।’

বর্তমানে ইতালির কারাগারগুলো জনাকীর্ণ অবস্থায় রয়েছে। সরকারি পরিসংখ্যান অনুযায়ী, সেখানে ৬২ হাজারেরও বেশি বন্দি রয়েছে, যা কারাগারগুলোর ধারণক্ষমতার চেয়ে প্রায় ২১ শতাংশ বেশি। একইসঙ্গে আত্মহত্যার ঘটনাও আশঙ্কাজনকভাবে বেড়েছে।

এই নতুন উদ্যোগ কারা সংস্কারে ইতালির দৃষ্টিভঙ্গিতে একটি গুরুত্বপূর্ণ পরিবর্তন এনে দিয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গণভোটে ‘হ্যাঁ’ ভোট দিলে তরুণরা বৈষম্যহীন বাংলাদেশ পাবে: আলী রীয়াজ

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী এবং গণভোট সংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ বলেছেন, নতুন করে দেশটাকে গড়ে তুলতে হলে আসন্ন গণভোটে

ভারতে চলন্ত গাড়ির ওপর ধসে পড়লো মেট্রোরেলের পিলার, নিহত ১

আন্তর্জাতিক ডেস্ক: ভারতের মুম্বাইয়ে নির্মাণাধীন মেট্রো রেললাইনের একটি পিলারের অংশ ধসে এক ব্যক্তি নিহত এবং তিনজন আহত হয়েছেন। শনিবার (১৪ ফেব্রুয়ারি) দুপুরে শহরের মুলুন্ড (পশ্চিম)

জবি শিক্ষক-শিক্ষার্থীদের লং মার্চে পুলিশের টিয়ারগ্যাস লাঠি চার্জ

নিজস্ব প্রতিবেদক: তিন দফা দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন অভিমুখে লং মার্চে লাঠিচার্জ, টিয়ারগ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। এই ঘটনায় শিক্ষক শিক্ষার্থী ও সাংবাদিক সহ

মন্ত্রিসভা গঠনে চমকের ইঙ্গিত তারেক রহমানের

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা অর্জন করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপি। দলটি এককভাবে সরকার গঠন করতে যাচ্ছে। আগামী মঙ্গলবার সকালে সংসদ সদস্যদের শপথ পড়াবেন

বিমানবন্দরের আগুন অনেকটা নিয়ন্ত্রণে, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের কার্গো ভিলেজে শনিবার দুপুর আড়াইটার দিকে লেগে যাওয়া ভয়াবহ আগুন অনেকটা নিয়ন্ত্রণে এসেছে। শনিবার বিকেল ৫টায় বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল

মালয়েশিয়ায় বাস দুর্ঘটনায় ১৫ শিক্ষার্থী নিহত

ঠিকানা ডেস্ক: মালয়েশিয়ার শিক্ষার্থী বহনকারী বাসের সঙ্গে আরেকটি গাড়ির সংঘর্ষে ১৫ জন নিহত হয়েছেন। সোমবার ভোরে এ দুর্ঘটনা ঘটনা ঘটে। মালয়েশিয়া টুডে এতথ্য জানিয়েছে। মালয়েশিয়ার সিভিল