কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর পালিয়েছে শিশুটির সৎমা।

রবিবার (১৩ জুলাই) দুপুরের পর কোনো একসময় এই হত্যাকাণ্ড সংঘটিত হয়। খবর পেয়ে রাত ১০টার দিকে কামারখন্দ থানা পুলিশ মরদেহ উদ্ধার করে। নিহত হাজেরা উপজেলার কুটিরচর গ্রামের হারুনার রশিদের মেয়ে ও কুটিরচর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রথম শ্রেণির ছাত্রী।

শিশুটির দাদী মনোয়ারা খাতুন জানান, প্রায় ৭ বছর আগে হাজেরার মা অন্য পুরুষের সঙ্গে পালিয়ে যান। এরপর তার বাবা হারুনার রশিদ মুগবেলাই গ্রামের রবিউল ইসলামের মেয়ে রুবি খাতুনকে দ্বিতীয় স্ত্রী হিসেবে বিয়ে করেন। রুবিরও দুটি যমজ পুত্রসন্তান রয়েছে। হাজেরা খাতুন তার সৎমা, বাবা ও দাদা-দাদীর সঙ্গে একই বাড়িতে থাকত।

রবিবার দুপুরে স্কুল থেকে ফিরে হাজেরাকে আর দেখা যায়নি। রুবি খাতুন ‘ওষুধ আনতে যাচ্ছি’ বলে ঘর থেকে বের হয়ে যান এবং আর ফেরেননি। সন্ধ্যার পর পরিবারের লোকজন হাজেরাকে খুঁজে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় রুবির যমজ সন্তানরা ঘরে যেতে ভয় পাচ্ছে জানালে সন্দেহ হয় পরিবারের। পরে চাচা ও দাদী ঘরে ঢুকে খোঁজাখুঁজি করে খাটের নিচে বালতিভর্তি বস্তার মধ্যে শিশুটির মরদেহ দেখতে পান।

এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। ক্ষুব্ধ এলাকাবাসী ঘাতক সৎমা রুবির গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।

কামারখন্দ সার্কেলের সহকারী পুলিশ সুপার (এএসপি) রবিউল ইসলাম জানান, বালতির মধ্যে বস্তাবন্দী অবস্থায় শিশুটির মরদেহ উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, শিশুটিকে শ্বাসরোধ বা মারধর করে হত্যা করা হয়েছে। ময়নাতদন্তের পর মৃত্যুর সঠিক কারণ জানা যাবে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

ফিলিস্তিন মুক্ত না হওয়া পর্যন্ত আমরা পাশে থাকব: রফিকুল ইসলাম খান

নিজস্ব প্রতিবেদক: ফিলিস্তিন প্রশ্নে সারা বিশ্বের মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান। তিনি বলেছেন, ফিলিস্তিন যতদিন

সিরাজগঞ্জে বাসের ধাক্কায় অটোরিকশার ২ যাত্রী নিহত

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বাসের ধাক্কায় অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন। এ সময় একজন আহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে ঢাকা-পাবনা মহাসড়কে উপজেলার

সাভারে চলন্ত বাসে ডাকাতি, স্বর্ণালঙ্কার ও মালামাল লুট

ডেস্ক রিপোর্ট: সাভারে ‘ইতিহাস পরিবহন’ নামের একটি যাত্রীবাহী চলন্ত বাসে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল বাসে থাকা যাত্রীদের দেশীয় অস্ত্রের মুখে জিম্মি করে স্বর্ণালঙ্কার, নগদ

ভারত কামালকে প্রত্যর্পণ করার অফিসিয়াল কো‌নো তথ্য আমার কাছে নেই: পররাষ্ট্র উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: ভারতে অবস্থানরত মানবতাবিরোধী অপরাধের মামলায় মৃত্যুদণ্ডপ্রাপ্ত সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালকে দিয়ে প্রত্যর্পণ শুরু হতে পারে বলে সম্প্রতি জা‌নিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল

আসিফ ও মাহফুজকে পদত্যাগ করতে হবে: ইশরাক

অনলাইন ডেস্ক: অন্তর্বর্তী সরকারের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলে দুই উপদেষ্টা মাহফুজ আলম ও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পদত্যাগ দাবি করেছেন ইশরাক হোসেন। তার দাবি, চক্রান্ত

ভূতুড়ে মামলায় বারবার রিমান্ডে নিচ্ছেন কেন: শাজাহান খান

ঠিকানা ডেস্ক: রাজধানীর যাত্রাবাড়ী থানার সাজেদুর রহমান ওমর হত্যা মামলায় সাবেক নৌপরিবহনমন্ত্রী শাজাহান খানের দুইদিনের রিমান্ড মঞ্জুর করেছেন আদালত। সোমবার (২৩ জুন)। পাঁচদিনের রিমান্ড আবেদনের ওপর