কামারখন্দে জোরপূর্বক ফসলী জমি কর্তন ও ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত

নজরুল ইসলাম: সিরাজগঞ্জে নিয়ম বহির্ভূত মালিকানা ফসলী জমি কেটে ব্লক স্থাপনের বিরুদ্ধে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) বিকাল ৪টার দিকে কামারখন্দ উপজেলার ভদ্রঘাট ইউনিয়নের চর নূরনগর গ্রামবাসীর আয়োজনে ফুলজোড় নদীর পাশে ফসলী জমি কেটে জোরপূর্বক ভাবে ব্লক স্থাপন ও মালিকানা জমি ক্ষতিগ্রস্থ হওয়ার কারনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।

মানববন্ধন অনুষ্ঠানে উপস্থিত গ্রামবাসীরা জানান, পতিত সরকারের আমলারা মালিকানা জমি ব্যবহারে ক্ষতি পূরণ না দিয়ে জোরপূর্বক ভাবে ফসলী জমির মাটি কেটে নদী খননসহ পার বাঁধার কাজ করছে। নদীর গতিপথ পরিবর্তন করে পূর্বের নদীতে বাঁধ নির্মানসহ অবৈধভাবে নিজ সম্পত্তিতে পানি উন্নয়ন বোর্ডের কাজের সিডিউল অনুযায়ী যথাযথ নিয়ম পালনে জমিতে নিশানা পুতে বারবার হয়রানী ও জোড়পূর্বক কাজ করার অভিযোগ করেন। হামলা মামলার ভয়ে প্রতিবাদে অনেকেই জেল খাটতে হয়েছে। পরিকল্পিত খনন ও বাঁধ না করায় একদিকে মালিকানা আবাদী জমি হারাচ্ছে অপরদিকে নুরনগর গ্রামের পশ্চিমপাশের বাড়ীগুলো ভেঙ্গে যাওয়ার সম্ভাবনা রয়েছে। নদীর পাড়ে যথাযথ জায়গায় পাড় না বাঁধায় জলাশয়ে রুপান্তরিত নদীর অংশে পাড় ও ব্লক ফেলায় কৃষকদের চরম ক্ষতি হচ্ছে বলে জানান। মালিকানা স্বত্ত্ব ও কৃষকদের ফসল ফালানোর সুযোগ সৃষ্টিতে জরুরী ভিত্তিত্বে সংশ্লিষ্ট জড়িত ব্যক্তিদের সুদৃষ্টি কামনা করেন।

এছাড়াও মানববন্ধনে এলাকার মনিরুল ইসলাম বাবু, আনিজা বেগম, খোকা মন্ডল, আলম, নওশের আলী, রতন, রাজু আহম্মেদ, মজনু, আলমগীর হোসেন, সোহেল রানা, বাছের মন্ডলসহ এলাকার প্রায় ৪শতাধিক মানুষ উপস্থিত ছিলেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কবরস্থানের সভাপতির পদেও নির্বাচন: চাটমোহরে যুবদল-শ্রমিকদলের মুখোমুখি লড়াই!

নিজস্ব প্রতিবেদক: রাজনৈতিক উত্তাপ এবার ছড়াল কবরস্থানেও! পাবনার চাটমোহর উপজেলার মূলগ্রাম ইউনিয়নের বালুদিয়ার, মহরমখালী ও জগতলা (আংশিক) গ্রামের মানুষের ব্যবহৃত ‘জান্নাতুল বাকি’ কবরস্থানের সভাপতি নির্ধারণে

চলতি মাসেই ২০০ প্রার্থী চূড়ান্ত বিএনপির

নিজস্ব প্রতিবেদক: ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে চলতি মাসের মধ্যেই ২০০ আসনে প্রার্থিতা চূড়ান্ত করবে বিএনপি। কে কোন আসনে প্রার্থী হবেন, এই সময়ের মধ্যে দল

দাওয়াত না দেওয়ায় শিক্ষকদের মারধর করলেন সেচ্ছাসেবক দল নেতা

ভোলা প্রতিনিধি: ভোলার লালমোহনে বিদ্যালয়ের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় আমন্ত্রণ না পেয়ে দুই শিক্ষককে মারধর করে অনুষ্ঠান বন্ধ করে দেওয়ার অভিযোগ উঠেছে লর্ডহার্ডিঞ্জ ইউনিয়নের স্বেচ্ছাসেবক দলের

জাকসু নির্বাচনের ফল প্রকাশে দেরি, শিক্ষার্থীদের মধ্যে অপেক্ষা ও উত্তেজনা

নিজস্ব প্রতিবেদক: জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ (জাকসু) ও হল সংসদ নির্বাচনের ফল এখনও ঘোষণা করা যায়নি। হল সংসদের ভোট গণনা শেষ হওয়ার পর কেন্দ্রীয়

নাইজেরিয়ায় মসজিদে সশস্ত্র হামলা, নিহত ২৭

অনলাইন ডেস্ক: নাইজেরিয়ার উত্তরাঞ্চলীয় কাটসিনা রাজ্যে ফজরের নামাজ চলাকালে বন্দুকধারীদের হামলায় অন্তত ২৭ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আরও কয়েকজন আহত হয়েছেন। স্থানীয় গ্রামপ্রধান ও

জুলাই আহতদের স্মরণে সিরাজগঞ্জ আর্মি ক্যাম্পে দোয়া ও ইফতার মাহফিল

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জ সরকারী কলেজে ১১ পদাতিক ডিভিশন ও বগুড়া এরিয়া অধীন সিরাজগঞ্জ আর্মি ক্যাম্প বৈষম্য বিরোধী ছাত্র গণআন্দোলন জুলাই ২৪ এর জেলার