কামারখন্দে ইউএনওর নির্দেশে মসজিদের এসি বন্ধ, মুসল্লিদের বিক্ষোভ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় জামে মসজিদের এসি বন্ধ করে দেওয়ার ঘটনায় তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে মুসল্লিদের মাঝে। উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অনামিকা নজরুলের নির্দেশেই এসি বন্ধ করা হয়েছে বলে অভিযোগ উঠেছে। বিষয়টি ঘিরে মঙ্গলবার আছরের নামাজের পর মুসল্লিরা মসজিদ প্রাঙ্গণে শান্তিপূর্ণ বিক্ষোভ করেন।

বিক্ষোভে অংশ নেওয়া মুসল্লিদের দাবি, গরমের তীব্রতায় এসি ছাড়া নামাজ আদায় করা অত্যন্ত কষ্টসাধ্য। তাঁরা আগামীকাল (বুধবার) জোহরের নামাজের আগেই এসি চালুর দাবি জানিয়েছেন, অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দিয়েছেন।

সোহেল মাহমুদ খান নামের এক মুসল্লি বলেন, “ইউএনও বলেছেন, মসজিদে এতগুলো এসি লাগানোর প্রয়োজন নেই। এমনকি, এগুলো কে লাগিয়েছে, তাও জানতে চেয়েছেন। ভারতের মতো অবস্থা তৈরি হচ্ছে—আজ এসি বন্ধ, কাল হয়তো তালা ঝুলিয়ে দেবে।”

আরেক মুসল্লি কামরুল ইসলাম জানান, “আমরা বহু বছর ধরে এই মসজিদে নামাজ আদায় করছি। কিন্তু এতদিন কেউ কখনও এমন সিদ্ধান্ত নেয়নি। আমরা ইউএনওর সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাই।”

এ বিষয়ে কামারখন্দ উপজেলা জামে মসজিদের সাধারণ সম্পাদক আলমগীর সিদ্দিকী বলেন, “মসজিদের ফান্ডে পর্যাপ্ত টাকা নেই। তাই উপজেলা কর্মকর্তা ও মসজিদ কমিটির সভাপতি ইউএনও অনামিকা নজরুলের নির্দেশেই এসিগুলো বন্ধ করা হয়েছে। কবে চালু হবে, সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না।”

এ বিষয়ে জানতে চাইলে ইউএনও অনামিকা নজরুল বলেন, “গত তিন মাসে প্রায় ৫০ হাজার টাকা বিদ্যুৎ বিল এসেছে। কিন্তু মসজিদের ফান্ডে সেই বিল পরিশোধের মতো টাকা নেই। ফলে বাধ্য হয়েই এসি বন্ধের সিদ্ধান্ত নিতে হয়েছে।”

এদিকে, স্থানীয়রা মনে করছেন—অর্থ সংকট থাকলেও এভাবে হঠাৎ করে এসি বন্ধ না করে বিকল্প কোনো সমাধানের চেষ্টা করা যেত। স্থানীয় পর্যায়ে আলোচনার মাধ্যমে বিষয়টির মীমাংসা দাবি করেছেন সচেতন মহল।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

দেশজুড়ে আজ থেকে বৃষ্টির সম্ভাবনা

নিজস্ব প্রতিবেদক: আজ শনিবার সকাল ১০টা থেকে রবিবার সকাল ৯টা পর্যন্ত দেশের বিভিন্ন বিভাগে হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ তথ্য

ব্রাহ্মণবাড়িয়ায় তুচ্ছ ঘটনায় শত শত সংঘর্ষ, ১০ মাসে ৩৫০ সংঘর্ষ

নিজস্ব প্রতিবেদক: ব্রাহ্মণবাড়িয়াকে বলা হয় ইতিহাস-ঐতিহ্যে ভরা এক সম্ভাবনাময় জেলা। কিন্তু সাম্প্রতিক এ বছর এ জেলার নাম বারবার উঠে আসছে সংঘর্ষ, আধিপত্য বিস্তার ও রক্তক্ষয়ী সহিংসতার

ইরানের ক্ষেপণাস্ত্র গুঁড়িয়ে দিল ইসরায়েলের ভবন, নিহত ৩

আন্তর্জাতিক ডেস্ক: ইরান থেকে দুই দফায় ইসরায়েলে ছয়টি ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছে। প্রথম আক্রমণে ছিল দুটি ক্ষেপণাস্ত্র, দ্বিতীয়টিতে চারটি। হামলায় ইসরায়েলে অন্তত একটি ভবন গুঁড়িয়ে

সাগর থেকে ৪০ জেলেসহ পাঁচ ট্রলার নিয়ে গেছে আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফের সেন্টমার্টিনের পূর্ব সাগর এলাকা থেকে জেলেসহ মাছ ধরার পাঁচটি ট্রলার ধরে নিয়ে গেছে মিয়ানমারের সশস্ত্র গোষ্ঠী আরাকান আর্মির সদস্যরা। বুধবার (১০

হাফেজে কুরআন এবং হাফেজে কুরআনের পিতা মাতার মর্যাদা

কোরআন সর্বশেষ আল্লাহর কিতাব। আল্লাহ কোরআনকে মানুষের জন্য মনোনীত করেছেন এবং তা রক্ষার অঙ্গীকার করেছেন। ইরশাদ হয়েছে, ‘নিশ্চয়ই আমি কোরআন অবতীর্ণ করেছি এবং অবশ্যই আমিই

সিরাজগঞ্জের কামারখন্দে সেতুর রেলিংয়ে মাইক্রোবাসের ধাক্কা,নিহত ৩

সেলিম রেজা সিরাজগঞ্জ প্রতিনিধি সিরাজগঞ্জের কামারখন্দে নিয়ন্ত্রণ হারিয়ে সেতুর রেলিংয়ে ধাক্কা দেওয়ায় একটি মাইক্রোবাসের তিন আরোহী নিহত হয়েছেন আহত হয়েছেন আরও অন্তত আট জন। বঙ্গবন্ধু