কাব কার্নিভাল স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম- ইউএনও কাজিপুর

আবদুল জলিলঃ কাজিপুর উপজেলা নির্বাহী অফিসার ও উপজেলা স্কাউট কাব এর সভাপতি দেওয়ান আকরামুল হক বলেন, “কাব কার্নিভাল কেবল বিনোদনমূলক একটি আয়োজন নয়, এটি কাব স্কাউটদের প্রতিভা বিকাশের একটি আদর্শ প্ল্যাটফর্ম। এটি তাদের সৃজনশীলতা, আত্মবিশ্বাস, নেতৃত্বগুণ, শারীরিক দক্ষতা, শৃঙ্খলা ও যোগাযোগ দক্ষতা উন্নত করতে সহায়তা করে। ফলে কাব স্কাউটরা ভবিষ্যতে একজন আত্মনির্ভরশীল, সৃজনশীল ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠে।” সোমবার সকাল দশটায় কাজিপুর উপজেলা রানীদিনমনি উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত কার্নিভাল এর উদ্বোধণী অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জ জেলা স্কাউট এর সহকারি পরিচালক জামাল উদ্দিন। উপজেলার তিরিশটি বিদ্যালয়ের ১৮০ জন শিক্ষার্থী পাঁচটি স্টেশনে বিভক্ত হয়ে তীর নিক্ষেপ, বালতিতে বল নিক্ষেপ, মাছ ধরা, টার্গেট হিট, ও রিং ছোড়া ইভেন্টে অংশগ্রহণ করে। ইভেন্টগুলো পরিচালনা করেন স্কাউটের কাজিপুর উপজেলা শাখার সহসভাপতি আশরাফুল ইসলাম, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, কাপ লিডার, তহমিনা খাতুন, স্কাউট লিডার সেলিম রেজা, কোষাধ্যক্ষ এনামুল হক সুমন। এসময় উপস্থিত ছিলেন কাজিপুর উপজেলা স্কাউট এর সহসভাপতি ও উপজেলা শিক্ষা অফিসার হাবিবুর রহমান, একাডেমিক সুপারভাইজার আতিকুর রহমান। দিবসটি উপলক্ষে রাজার অভিনয় সবার নজর কেড়েছিলো। এসময় তারা ও তার দুই মন্ত্রী সুন্দর অভিনয় করেন যা উপস্থিত কাবদের মাঝে নব আনন্দের সৃষ্টি করেছিলো। রাজার অভূমিকার অভিনয় করেন প্রধান শিক্ষক লুৎফর রহমান। আর তাকে সঙ্গ দেন প্রধান শিক্ষক আজিজুর রহমান রাজু তালুকদার ও সহকারি শিক্ষক আবুল কাশেম । পরে মহাতাবু জলসা ও পুরস্কার বিতরণীর মাধ্যমে এই কার্নিভাল শেষ হয়।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কামারখন্দে শিশুকে হত্যার পর বস্তাবন্দী, পলাতক সৎমা

নজরুল ইসলাম: সিরাজগঞ্জের কামারখন্দে হাজেরা খাতুন (৭) নামে এক শিশু কন্যাকে নৃশংসভাবে হত্যা করে মরদেহ বস্তাবন্দী করে খাটের নিচে লুকিয়ে রাখার ঘটনা ঘটেছে। হত্যার পর

সচিবালয় গেটে পুলিশের সঙ্গে আন্দোলনকারীদের ধাওয়া পাল্টা-ধাওয়া, দুই রাউন্ড ফাঁকা গুলি

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সচিবালয়ের ১ নং গেইটের সামনে পুলিশের সঙ্গে প্রাইম এশিয়া ইউনিভার্সিটির শতাধিক শিক্ষার্থীর ধাওয়া পাল্টা-ধাওয়ার ঘটনা ঘটেছে। এসময় দুই রাউন্ড ফাঁকা গুলি ছোড়ে

অতীতের তুলনায় এ নির্বাচনে সাংবাদিক নির্যাতন কমেছে: বিএমএসএফ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা, শুক্রবার, ১৩ ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট উপলক্ষে দায়িত্ব পালনকালে দেশের বিভিন্ন স্থানে কয়েকজন সাংবাদিক হামলা ও হয়রানির শিকার হয়েছেন।

ভারতের হামলা আসন্ন, পরমাণু হামলায় প্রস্তুত পাকিস্তান

ডেস্ক রিপোর্ট: ভারত যদি পাকিস্তানে হামলা করে অথবা নয়াদিল্লি যদি পাকিস্তানের পানি সরবরাহ ব্যাহত করে, তাহলে ইসলামাবাদ পারমাণবিক অস্ত্র ব্যবহার করে এর জবাব দেবে। শনিবার

সিরাজগঞ্জে গোসলে নেমে নিখোঁজ,দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ আরো দুই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করা হয়েছে। এ নিয়ে মৃতের সংখ্যা তিনজনে দাঁড়িয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি), দুপুরে উপজেলার

গাজায় ইসরায়েলি হামলায় নিহতের সংখ্যা ছাড়াল ৬২ হাজার

আন্তর্জাতিক ডেস্ক: ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকায় ইসরায়েলি হামলায় প্রাণহানি অব্যাহত রয়েছে। সর্বশেষ হামলায় আরও অন্তত ৬০ জন নিহত হয়েছেন। ফলে ২০২৩ সালের অক্টোবর থেকে এখন