কাপ্তাই হ্রদের পানি বৃদ্ধি, বন্ধ হলো ঝুলন্ত সেতুতে পর্যটক চলাচল

নিজস্ব প্রতিবেদক: টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলের কারণে কাপ্তাই হ্রদের পানির স্তর অস্বাভাবিকভাবে বেড়েছে। এর ফলে রাঙামাটির প্রতীক হিসেবে খ্যাত ‘ঝুলন্ত সেতু’র পাটাতনের বিভিন্ন অংশ পানিতে ডুবে গেছে। এ অবস্থায় পর্যটকদের নিরাপত্তার স্বার্থে সেতুতে চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা জারি করেছে রাঙামাটি পর্যটন করপোরেশন।

বুধবার (৩০ জুলাই) সকালে সেতুর কোথাও ৬ ইঞ্চি, কোথাও তার চেয়েও বেশি অংশ পানির নিচে চলে যায়। পরিস্থিতি বিবেচনায় পর্যটন করপোরেশন কর্তৃপক্ষ সেতুতে দর্শনার্থী প্রবেশ নিষিদ্ধ ঘোষণা করে।

রাঙামাটি পর্যটন করপোরেশনের ব্যবস্থাপক আলোক বিকাশ চাকমা বিষয়টি নিশ্চিত করে বলেন, “কাপ্তাই হ্রদের পানির উচ্চতা বেড়ে সেতুতে ওঠে গেছে। ফলে কর্তৃপক্ষের সঙ্গে আলোচনা করে পর্যটক চলাচলে সাময়িক নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। সেতুর পাটাতন থেকে পানি না সরা পর্যন্ত এই নিষেধাজ্ঞা বহাল থাকবে।”

উল্লেখ্য, ১৯৮৬ সালে রাঙামাটি সদর উপজেলার পর্যটন এলাকায় নয়নাভিরাম ৩৩৫ ফুট দীর্ঘ এ ঝুলন্ত সেতুটি নির্মাণ করা হয়। দুটি পাহাড়ের মাঝখানে দুটি শক্তিশালী পিলারের ওপর দাঁড়িয়ে থাকা দৃষ্টিনন্দন সেতুটি দেশি-বিদেশি পর্যটকদের কাছে ‘সিম্বল অব রাঙামাটি’ হিসেবে ব্যাপক পরিচিতি পেয়েছে।

কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র সূত্রে জানা গেছে, বর্তমানে হ্রদের পানির স্তর দাঁড়িয়েছে ১০৫ দশমিক ৬৯ এমএসএল (Mean Sea Level)। অতীতের অভিজ্ঞতা অনুযায়ী, পানির স্তর ১০৪ থেকে ১০৫ এমএসএল ছুঁলেই সেতুর পাটাতনে পানি উঠে যায়। পানির উচ্চতা যদি ১০৮ দশমিক ৫ এমএসএল অতিক্রম করে, তবে জলকপাট খুলে কর্ণফুলী নদীতে পানি ছাড়ার প্রক্রিয়া শুরু হবে।

এ পরিস্থিতিতে স্থানীয় প্রশাসন ও পর্যটন কর্তৃপক্ষ পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে সেতুতে চলাচল থেকে বিরত থাকতে অনুরোধ জানিয়েছে।

 

 

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে শয়নকক্ষে হামলা ও লুটপাট 

নজরুল ইসলাম, সিরাজগঞ্জ: সিরাজগঞ্জ সদর উপজেলা বাগবাটি ইউনিয়নের হরিপুর গ্রামের হারুনর রশিদ, আব্দুস সাত্তার ও শাহজামালের ক্রয়কৃত সম্পত্তি আদালতের আদেশ অমান্য করে বসতবাড়ি ভাংচুর, মারধর

চেক ছিনতাই ও মারধর: ভুক্তভোগীর নয়, মামলা নিলেন আওয়ামী লীগ নেতার পক্ষে

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শাহজাদপুরে জনতা ব্যাংকে ঢুকে ব্যবসায়ীকে মারধর ও চেক ছিনতাইয়ের ঘটনায় থানায় মামলা করতে না পেরে আদালতের দ্বারস্থ হয়েছেন ভুক্তভোগীরা। ওসি আসলাম আলীর

শাহজাদপুরে ৭০০ রিকশা শ্রমিককে লাইসেন্স করে দিলেন জামায়াত নেতা মিজানুর রহমান

সিরাজগঞ্জ প্রতিনিধি: বাংলাদেশ জামায়াতে ইসলামীর শাহজাদপুর উপজেলা শাখার আমির ও সিরাজগঞ্জ-৬ (শাহজাদপুর) আসনের মনোনীত প্রার্থী অধ্যাপক মিজানুর রহমান নিজ উদ্যোগে ও খরচে ৭০০ গরিব রিকশা

সিরাজগঞ্জে দুই উপজেলায় তিন মরদেহ উদ্ধার 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের একই দিনে দুই উপজেলা থেকে তিন জনের মরদেহ উদ্ধার করেছে পুলিশ।  সোমবার দিবাগত রাতে বেলকুচি উপজেলার শাহ্পুর ও রাজাপুর গ্রাম থেকে

৭৮১ কোটি টাকার অবৈধ সম্পদ: নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের নামে মামলা

নিজস্ব প্রতিবেদক: ৭৮১ কোটি ৩১ লাখ ২২ হাজার ৪৫৪ টাকার জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাসা গ্রুপের চেয়ারম্যান নজরুল ইসলাম মজুমদারের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি

গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে তথ্য মন্ত্রণালয়ে স্মারকলিপি প্রদান

নিজস্ব প্রতিবেদক: জাতীয় গণমাধ্যম সপ্তাহের রাষ্ট্রীয় স্বীকৃতির দাবিতে ঢাকা জেলা প্রশাসকের মাধ্যমে তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টার নিকট স্মারকলিপি পাঠিয়েছে বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম-বিএমএসসএফ। ১৫