কানাডার ছয় বিমানবন্দরে বোমা হামলার হুমকি, সাময়িক স্থগিত ফ্লাইট চলাচল

অনলাইন ডেস্ক: কানাডার অটোয়া, মন্ট্রিয়লসহ ছয়টি আন্তর্জাতিক বিমানবন্দরে বোমা হামলার হুমকির জেরে সাময়িকভাবে ফ্লাইট ছাড়ার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল। পরে পরিস্থিতি স্বাভাবিক হলে এই নিষেধাজ্ঞা তুলে নেওয়া হয়েছে বলে জানিয়েছে ট্রান্সপোর্ট কানাডা এবং যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ)।

রয়টার্স জানায়, বৃহস্পতিবার (৩ জুলাই) ভোরে হুমকির পর অটোয়ার ম্যাকডোনাল্ড-কার্টিয়ার আন্তর্জাতিক বিমানবন্দর কর্তৃপক্ষ সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে জানায়, নিরাপত্তা পরিস্থিতি নিয়ন্ত্রণে এসেছে এবং বিমানবন্দরের কার্যক্রম স্বাভাবিকভাবে চলছে।

তবে মন্ট্রিয়লের পিয়েরে এলিয়ট ট্রুডো আন্তর্জাতিক বিমানবন্দরের পক্ষ থেকে এখনো আনুষ্ঠানিকভাবে কোনো মন্তব্য আসেনি।

কানাডার বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থা নেভ কানাডা এক বিবৃতিতে জানায়, তাদের কয়েকটি স্থাপনাকে লক্ষ্য করে বোমা হামলার হুমকি দেওয়া হয়েছিল। এসব স্থান থেকে কর্মীদের নিরাপদে সরিয়ে নেওয়া হয়েছে।

এফএএ জানায়, বোমা হামলার হুমকির পরিপ্রেক্ষিতে এ ব্যবস্থা নেওয়া হয়। ট্রান্সপোর্ট কানাডা বলেছে, তারা সংশ্লিষ্ট বিমানবন্দর কর্তৃপক্ষ, নেভ কানাডা এবং স্থানীয় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে সমন্বয় করে কাজ করছে যাতে যাত্রী, কর্মী ও অবকাঠামোর নিরাপত্তা নিশ্চিত করা যায়।

ট্রান্সপোর্ট কানাডা আরও জানিয়েছে, সকালে ঘটে যাওয়া ঘটনার প্রভাবে আগামী কয়েক ঘণ্টা ফ্লাইট চলাচলে বিলম্ব হতে পারে।

ফ্লাইট পর্যবেক্ষণকারী সংস্থা ফ্লাইটঅ্যাওয়্যার জানায়, অটোয়া থেকে ছেড়ে যাওয়া ফ্লাইটগুলো গড়ে ৬৫ মিনিট দেরিতে ছাড়ছে।

এদিকে, অটোয়া পুলিশ সার্ভিস এক্সে দেওয়া এক পোস্টে জানিয়েছে, তারা বিমানবন্দরের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে তদন্ত চালাচ্ছে।

 

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

কোচ পছন্দ না হওয়ায় বিক্ষোভ: এক ঘণ্টা বিলম্বে ছাড়লো জুলাই বিশেষ ট্রেন

নিজস্ব প্রতিবেদক: ঘণ্টাখানেক বিলম্বের পর রাজশাহী রেলস্টেশন ছেড়ে গেছে জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠানের জন্য বরাদ্দ করা বিশেষ ট্রেন। এ সময় ছেড়ে গেছে সিল্ক সিটি এক্সপ্রেস

এবারের ঈদযাত্রায় ইতিহাসের জঘন্যতম অব্যবস্থাপনা: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক ঈদে নাড়ির টানে ঘরে ফেরা লোকজনের ওপর চরম জুলুম করা হচ্ছে। ঈদ উপলক্ষে শহর থেকে বিপুল সংখ্যক মানুষ আপনজনের সঙ্গে মিলেমিশে ঈদ করার

পাকিস্তানের লাহোরে একাধিক বিস্ফোরণ

অনলাইন ডেস্ক: পাকিস্তানের লাহোর শহরের ওয়ালটন রোড এলাকায় একাধিক বিস্ফোরণের শব্দ শোনা গেছে। সামা টিভি এ তথ্য জানিয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, অন্তত দুই থেকে তিনটি বিস্ফোরণ

নিখোঁজ স্কুলছাত্রী সুবাকে উদ্ধার, হেসে বলল-ভালো আছি’

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর মোহাম্মদপুর থেকে নিখোঁজ স্কুলছাত্রী আরাবি ইসলাম সুবাকে দেখা গেছে নওগাঁয়। তবে পুলিশের উপস্থিতি টের পেয়ে সেখান থেকে সটকে পড়ে সে। এর পর

উত্তরায় ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্তের ঘটনায় নিহত ১, আহত ১৫

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর উত্তরার দিয়াবাড়ী এলাকায় বিমান বাহিনীর একটি ‘প্রশিক্ষণ বিমান’ বিধ্বস্ত হয়েছে। সোমবার দুপুর ১টা ১৮ মিনিটে এ দুর্ঘটনায় একজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত

আসামি গ্রেপ্তারে ডিএমপির অনুমতির নির্দেশনা হাইকোর্টে স্থগিত

নিজস্ব প্রতিবেদক: বৈষম্যবিরোধী আন্দোলনের ঘটনায় করা মামলায় আসামি গ্রেপ্তারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সংক্রান্ত ঢাকা মেট্রোপলিটন পুলিশের জারি করা সার্কুলারের কার্যকারিতা তিন মাসের জন্য স্থগিত করেছেন