কানাডায় উৎসবে গাড়ি হামলায় নিহত বেড়ে ১১

কানাডা প্রতিনিধি: কানাডার ভ্যাঙ্কুভার শহরে ফিলিপাইন সম্প্রদায়ের ‘লাপু লাপু ডে ব্লক পার্টি’র উৎসবে গাড়ি হামলার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ১১ জনে দাঁড়িয়েছে। স্থানীয় সময় শনিবার রাতে ইস্ট ৪১তম অ্যাভিনিউ ও ফ্রেজার স্ট্রিটের কাছের এই ঘটনায় আহত হয়েছেন আরও অনেকেই।

কানাডার ফেডারেল নির্বাচনের ঠিক দুই দিন আগে এ ধরনের হামলা সন্ত্রাসী কি-না, তা জনমনে প্রশ্ন থাকলেও পুলিশ বলছে, এটা কোনো রাজনৈতিক বা সন্ত্রাসী হামলা নয়। উল্লেখ্য, এই অনুষ্ঠানে প্রায় এক লাখ মানুষ সমবেত হয়েছিল। ইতিমধ্যেই গাড়িচালককে আটক করা হয়েছে।

এ ঘটনায় পুরো কানাডায় শোকের ছায়া নেমে এসেছে। স্পর্শ করেছে কানাডার ফেডারেল নির্বাচনের প্রচার প্রচারণায়। লিবারেল পার্টির নেতা মার্ক কার্নি ক্যালগেরিসহ কানাডার বেশ কয়েকটি বড় বড় নির্বাচনী প্রচারণা বা সমাবেশ স্থগিত করেছেন। যেখানে নির্বাচনের আগের দিন এই সমাবেশ লিবারেল পার্টির জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ছিল।

এনডিপি নেতা জাগমিত সিং বেশ কয়েকটি রেলি স্থগিত করেছেন। কনজারভেটিভ পার্টির নেতা পিয়েরে পয়লিয়েভ মিসিসিগা ফিলিপাইন চার্চে গিয়ে কমিউনিটিকে তার সহমর্মিতা জানিয়েছেন।

প্রসঙ্গত, ‘লাপু লাপু ডে’ উৎসবটি ছিল ফিলিপাইনোদের দ্বিতীয় উৎসব। গত বছর থেকে তারা ২৭ এপ্রিল উৎসবটি পালন শুরু করে। ‘লাপু লাপু ডে’ ফিলিপাইনের ১৬শ শতকের এক আদিবাসী প্রতিরোধ যোদ্ধার নামে আয়োজিত, যিনি স্প্যানিশ ঔপনিবেশিক আগ্রাসনের বিরুদ্ধে লড়াই করেছিলেন।

কানাডার পরিসংখ্যান সংস্থা স্ট্যাটিস্টিকস কানাডার হিসাব অনুযায়ী, ব্রিটিশ কলাম্বিয়ায় দক্ষিণ এশীয় এবং চীনাদের পর ফিলিপিনোরা হলো তৃতীয় বৃহত্তম সম্প্রদায়। যেখানে ১ লাখ ৭৪ হাজারের বেশি ফিলিপিনো বসবাস করে, যা প্রদেশটির মোট জনসংখ্যার প্রায় ৩ দশমিক ৫ শতাংশ।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়ায় সড়ক দুর্ঘটনায় ২ জন নিহত হয়েছে আহত হয়েছে ১ জন। শুক্রবার (১৮ এপ্রিল) রাত ১টার দিকে বগুড়া-নগরবাড়ি মহাসড়কের উল্লাপাড়ার নয়নগাঁতী কবরস্থান

হাসিনা আমলে ব্যাংক খাতে লুটপাট: ১১ গোষ্ঠীর ১ লাখ ৯৫ হাজার কোটি টাকার ঋণ তদন্তে

বিদেশে পাচার হওয়া সম্পদের খোঁজে ১১টি তদন্ত কমিটি; জব্দ হয়েছে স্থাবর-অস্থাবর সম্পদ ও ব্যাংক হিসাব স্টাফ রিপোর্টার: ক্ষমতা হারানো সাবেক আওয়ামী লীগ সরকারের শাসনামলে দেশের

ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না : মাহমুদুর রহমান

নিজস্ব প্রতিবেদক: দৈনিক আমার দেশ সম্পাদক ড. মাহমুদুর রহমান বলেছেন, ‘ভারতের দালালি করে কেউ আর ক্ষমতায় যেতে পারবে না, থাকতেও পারবে না। ভারতের প্রশ্নে কোনো ছাড়

চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানির মামলায় তিন ডাকাত গ্রেপ্তার

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: ঢাকা থেকে রাজশাহী গামী চলন্ত বাসে ডাকাতি ও নারীর শ্লীলতাহানীর মামলায় তিন ডাকাতকে গ্রেপ্তার করেছে টাঙ্গাইলের গোয়েদা পুলিশ (ডিবি-উত্তর)। শনিবার (২২ ফেব্রুয়ারি)

সার্বভৌমত্ব রক্ষায় পাহাড়ে আড়াইশ ক্যাম্প চায় সেনাবাহিনী

ডেস্ক রিপোর্ট: পার্বত্য চট্টগ্রাম আবার অস্থিতিশীল করে তুলতে সক্রিয় হয়ে উঠেছে ভারতীয় মদতপুষ্ট সশস্ত্র সংগঠন ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট বা ইউপিডিএফ। ধর্ষণের নাটক সাজিয়ে সাম্প্রদায়িক

সলঙ্গায় গ্রাম আদালতে ন্যায় বিচার পাচ্ছেন সাধারণ মানুষ

জুয়েল রানা: সিরাজগঞ্জের উল্লাপাড়া উপজেলার সলঙ্গা ইউনিয়নে সক্রিয়ভাবে পরিচালিত হচ্ছে গ্রাম আদালতের কার্যক্রম। গত ৬ মাসে ইউনিয়ন পরিষদের তথ্যে মতে জানাযায় এখন পর্যন্ত মোট মামলা