কাতার রাজপরিবারের এয়ার অ্যাম্বুলেন্সে দেশে ফিরছেন খালেদা জিয়া

নিজস্ব প্রতিবেদক: দীর্ঘ চার মাস পর চিকিৎসা শেষে ঢাকায় ফিরছেন বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া। তবে তিনি বাংলাদেশ বিমানে নয়, কাতারের আমিরের পাঠানো একটি বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় ফিরছেন।

খালেদা জিয়ার দেশে ফেরাকে কেন্দ্র করে এরই মধ্যে প্রস্তুতি শুরু করেছে বিএনপি। এ উপলক্ষে শনিবার বিকেলে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে ঢাকা মহানগর বিএনপি ও দলের সহযোগী সংগঠনগুলোর নেতাদের নিয়ে যৌথসভা অনুষ্ঠিত হয়।

সভা শেষে মির্জা ফখরুল এ তথ্য জানান। মির্জা ফখরুল বলেন, ‘বিমানবন্দর থেকে গুলশানের ফিরোজা পর্যন্ত রাস্তার দুই পাশে দাড়িয়ে নেতা-কর্মীরা নেত্রীকে স্বাগত জানাবেন। এক হাতে দলীয় পতাকা, অন্য হাতে ফুল নিয়ে তাকে অভ্যর্থনা জানানো হবে।’

দলীয় সূত্র জানায়, অভ্যর্থনার জন্য মূল দায়িত্বে থাকবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি। পাশাপাশি যুবদল, ছাত্রদল, স্বেচ্ছাসেবক দল, মহিলা দলসহ অন্য সংগঠনের নেতা-কর্মীদেরও সক্রিয়ভাবে যুক্ত করার পরিকল্পনা রয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

নিয়োগে সুপারিশ, নাহিদ-নুসরাতকে নিয়ে মুখ খুললেন মাসুদ

নিজস্ব প্রতিবেদক: নিয়োগে সুপারিশ নিয়ে সাবেক তথ্য উপদেষ্টা নাহিদ ইসলাম ও নুসরাত তাবাসসুমকে নিয়ে মুখ খুললেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সিনিয়র যুগ্ম মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান

এবার সুপারশপে দেখা মিলল বিসিবির সাবেক সভাপতি পাপনের

নিজস্ব প্রতিবেদক: ছাত্র-জনতার অভ্যুথানে পতন ঘটেছে শেখ হাসিনা সরকারের। তার পতনের পর থেকেই আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতারা পলাতক রয়েছেন। বিসিবির সাবেক সভাপতি

বেলকুচিতে মহান মে দিবস উপলক্ষে আলোচনা সভা 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: মহান মে দিবস উদযাপন উপলক্ষে সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা প্রশাসনের পক্ষ থেকে বিশ্ব শ্রম দিবস উপলক্ষে রালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

গুম-খুন-ছাত্রজনতাকে হত্যার জন্য হাসিনা ও খায়রুল হক সমান দায়ী

নিজস্ব প্রতিবেদক: আয়নাঘর, গুম, খুন, হয়রানি, মিথ্যা ও গায়েবি মামলা এবং সর্বশেষ জুলাই আন্দোলনে হাজারো ছাত্রজনতার মৃত্যুর জন্য স্বৈরাচার শেখ হাসিনা ও তার বিচার বিভাগের

সিরাজগঞ্জে বাসচাপায় সাইকেল আরোহীর মৃত্যু, বাসে আগুন

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের কাজিপুরে বাসচাপায় এক অজ্ঞাতপরিচয় সাইকেল আরোহীর (৩০) মৃত্যু হয়েছে। এ ঘটনায় ক্ষুব্ধ জনতা সংশ্লিষ্ট বাসে আগুন ধরিয়ে দেয়। সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে

রাজনৈতিক দলগুলো শিগগির জুলাই সনদে সই করবে: প্রধান উপদেষ্টা

নিজস্ব প্রতিবেদক: দেশের রাজনৈতিক দলগুলো শিগগির সাংবিধানিক ও রাজনৈতিক সংস্কারের মূল বিষয়সমূহ নিয়ে একটি ‘জুলাই সনদ’সই করবে বলে আশাবাদ ব্যক্ত করেছেন অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা