কাতারের ব্যবসায়ীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধান উপদেষ্টার

অনলাইন ডেস্ক: প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস কাতারের দোহায় আয়োজিত এক বেসরকারি ব্যবসায়িক সংবর্ধনায় বিদেশি বিনিয়োগকারীদের বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানিয়েছেন। মঙ্গলবার সন্ধ্যায় আর্থনা শীর্ষ সম্মেলনের ফাঁকে অনুষ্ঠিত এই অনুষ্ঠানে তিনি বলেন, নেপাল, ভুটান এবং ভারতের সাতটি রাজ্যের সমুদ্রে প্রবেশের সুযোগ নেই। তিনি উল্লেখ করেন, এই অঞ্চলের দেশগুলোকে সমুদ্রবন্দরের মাধ্যমে প্রবেশাধিকার দেওয়া হলে এটি একটি বৃহৎ অর্থনৈতিক অঞ্চলে পরিণত হতে পারে। ড. ইউনূস বিদেশি উদ্যোক্তাদের বাংলাদেশে তাদের উৎপাদন ইউনিট স্থানান্তরের জন্য উৎসাহিত করেন এবং এ ক্ষেত্রে সরকারের পক্ষ থেকে সর্বাত্মক সহায়তার আশ্বাস দেন।

একই দিনে কাতারের জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী সাদ বিন শেরিদা আল কাবির সঙ্গে বৈঠকে বাংলাদেশে তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহ সংক্রান্ত সমঝোতা স্মারক নবায়নে সম্মতি প্রকাশ করে কাতার। কাতারি প্রতিমন্ত্রী জানান, তারা বাংলাদেশের জ্বালানি নিরাপত্তায় দীর্ঘমেয়াদি সহযোগিতা অব্যাহত রাখতে আগ্রহী। বাংলাদেশ বর্তমানে কাতারের সঙ্গে ২০১৭ সালে স্বাক্ষরিত ১৫ বছর মেয়াদি চুক্তির আওতায় প্রতি বছর ১.৫ থেকে ২.৫ মিলিয়ন টন এলএনজি আমদানি করছে। ২০২৬ সাল থেকে অতিরিক্ত ১.৫ মিলিয়ন টন সরবরাহের জন্য দ্বিতীয় একটি চুক্তি কার্যকর হবে বলে জানানো হয়েছে।

প্রধান উপদেষ্টা ড. ইউনূস তার কাতার সফরে কাতারের আমিরের মা শেখ মোজা বিনতে নাসের এবং কাতার ফাউন্ডেশন ফর ডেভেলপমেন্টের চেয়ারপারসন শেখ থানি বিন হামাদ আল-থানির সঙ্গেও বৈঠক করেন। এসব আলোচনায় বাংলাদেশের জ্বালানি ও অবকাঠামো উন্নয়নে কাতারের বিনিয়োগ ও সহযোগিতার বিষয়গুলো গুরুত্ব পায়। তিনি বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠন ও বিনিয়োগের পরিবেশ উন্নয়নের জন্য আন্তর্জাতিক সম্প্রদায়ের সমর্থন কামনা করেন।’

ড. ইউনূস তার বক্তব্যে উল্লেখ করেন যে, ক্ষমতাচ্যুত সরকারের ১৬ বছরের শাসনামলে অর্থনীতি, বিচার বিভাগ ও অন্যান্য খাত ধ্বংসস্তূপে পরিণত হয়েছিল। তিনি জানান, বর্তমান সরকার এসব খাত সংস্কারে কাজ করছে। বাংলাদেশে বিনিয়োগের সুযোগ বাড়াতে সরকার জ্বালানি ও অবকাঠামো, তথ্যপ্রযুক্তি ও ইলেকট্রনিক্স, পাট ও টেক্সটাইল এবং সমুদ্র অর্থনীতিসহ বিভিন্ন খাতকে অগ্রাধিকার দিচ্ছে। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা) বিদেশি বিনিয়োগকারীদের জন্য বিশেষ প্রণোদনা ও সহায়তা প্রদান করছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

শাপলায় এত আবেগ, অথচ আদর্শের পেছনে শূন্যতা: ফাতিহা আয়াত

নিজস্ব প্রতিবেদক: শাপলা প্রতীক নিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) কঠোর অবস্থানের প্রতিক্রিয়া জানিয়েছেন শিশু, পরিবেশ ও মানবাধিকারকর্মী ফাতিহা আয়াত। ক্ষমতার প্রতীকি খেলায় প্রতীকের ঊর্ধ্বে উঠে সত্য

মাদ্রাসা ছাত্রকে অমানবিক নির্যাতন করেন,প্রধান মাওলানা।

জোরারগঞ্জ থানা পাশে আশরাফুল উলুম তাহফিজুল কুরআন হাফেজি মাদ্রাসার প্রধান মাওলানা ফয়জুল্লার কাণ্ড দেখুন!  গত সোমবার ২৮ তারিখ সন্ধার সময় বারৈয়ারহাট বাজারের বিশিষ্ট কাঠ ব্যবসায়ী

আটক ২৬ জেলেকে ফেরত দিল আরাকান আর্মি

নিজস্ব প্রতিবেদক: কক্সবাজারের টেকনাফে সাগর থেকে বিভিন্ন সময়ে ধরে নিয়ে যাওয়া ২৬ জেলেকে আরাকান আর্মির কাছ থেকে ফেরত এনেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিকেলে

ইজতেমায় অংশগ্রহণ করলেন হাসনাত আবদুল্লাহ

নিজস্ব প্রতিবেদক: বিশ্ব ইজতেমায় অংশগ্রহণ করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক হাসনাত আবদুল্লাহ এবং বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক। শনিবার (১ ফেব্রুয়ারি) বিকাল ৩টার দিকে

বেলকুচিতে খাদ্যবান্ধব কর্মসূচির চাল বিক্রয় শুরু

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: সরকারের খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় সিরাজগঞ্জের বেলকুচি উপজেলায় স্বল্পমূল্যে চাল বিক্রি কার্যক্রম শুরু হয়েছে। সোমবার (২৫ আগস্ট) সকালে উপজেলার সেন ভাঙ্গাবাড়ী বাজারে

পাঁচ বছরে এক লাখ বাংলাদেশি কর্মী নেবে জাপান

নিজস্ব প্রতিবেদক: জাপানের কর্তৃপক্ষ এবং ব্যবসায়ীরা দেশের ক্রমবর্ধমান কর্মী ঘাটতি মেটাতে আগামী পাঁচ বছরে বাংলাদেশ থেকে কমপক্ষে এক লাখ কর্মী নিয়োগের পরিকল্পনা ঘোষণা করেছে। আজ