কাজ না করেই ৪৪ কোটি টাকা আ.লীগ নেতার পকেটে

নিজস্ব প্রতিবেদক: পিরোজপুর-নাজিরপুর-বৈঠাকাটা ১৭ কিলোমিটার সড়কের কাজ না করে অর্ধশত কোটি টাকা উত্তোলন করে নিয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন পাঁচ ইউনিয়নের লক্ষাধিক মানুষ। সড়কের বেশিরভাগ জায়গায় পিচ-খোয়া উঠে সৃষ্টি হয়েছে ছোট-বড় অনেক খানাখন্দ। ফলে এ সড়কে প্রায়ই ঘটছে দুর্ঘটনা।

প্রতিদিন জীবনের ঝুঁকি নিয়ে চলাচল করছেন এ পথে চলাচলকারী শত শত যানবাহন ও হাজারো মানুষ। জানা গেছে, নাজিরপুর উপজেলার ৫টি ইউনিয়নের মানুষের যাতায়াতের একমাত্র রাস্তা এটি। জেলার সবচেয়ে বড় ভাসমান সবজির বাজার বৈঠাকাটা যাওয়ার একমাত্র সড়ক এটি। নিরুপায় হয়ে এ সড়ক দিয়ে যাতায়াত করতে গিয়ে চরম ভোগান্তি পোহাচ্ছেন এ পথে চলাচলকারীরা। ফলে দুর্ঘটনা এখানকার মানুষের নিত্য সঙ্গী।’

মেসার্স ইফতি ইটিসিএল প্রা. লি. নামের একটি ঠিকাদারি প্রতিষ্ঠান ৪টি প্যাকেজে প্রায় ৪৪ কোটি টাকা চুক্তি মূল্যে রাস্তাটির কাজ পায়, যা ২০২৪ সালের জুনে শুরু হয়ে ২০২৫ সালের জুন মাসে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু ঠিকাদার বিগত সরকারের পিরোজপুর-২ আসনের সংসদ সদস্যের ভাই সাবেক ভান্ডারিয়া উপজেলা চেয়াম্যান মিরাজুল ইসলাম ক্ষমতার অপব্যবহার করে কাজ না করেই এলজিইডির কর্মকর্তাদের সহায়তায় উঠিয়ে নিয়েছে বরাদ্দকৃত সব অর্থ।

বৈঠাকাটা এলাকার বাসিন্দা তৌফিক শেখ বলেন, নাজিরপুর-বৈঠাকাটা সড়কটি দিয়ে ৬ থেকে ৭ বছর ধরে ঝুঁকি নিয়ে চলাচল করতে হচ্ছে। পিচ ঢালাইয়ের রাস্তা দেখলে মনে হবে গ্রামের কোনো মেঠো পথ। বিগত সরকারের সময় ক্ষমতার প্রভাব খাটিয়ে কাজ না করেই রাস্তার টাকা উঠিয়ে নিয়েছে ঠিকাদার। এখন এ সড়ক দিয়ে ৫টি ইউনিয়নের চলাচলকারী লক্ষাধিক মানুষের ভোগান্তি চরমে।

এ সড়ক দিয়ে প্রতিদিন চলাচলকারী অটোচালক তরিকুল শেখ বলেন, বৈঠাকাটা-নাজিরপুর ১৭ কিলোমিটার এ সড়কটি ৩০ মিনিটের পথ। কিন্তু রাস্তা ভাঙা এবং খানাখন্দের কারণে এক ঘণ্টার বেশি সময় লাগে। এ ছাড়া রাস্তার কারণে প্রতিনিয়ত গাড়ির বিভিন্ন যন্ত্রাংশ ক্ষতিগ্রস্ত হয়‌। যাত্রীদের চলাচলে সমস্যা হয় এবং অসুস্থ রোগীদের আনা নেওয়ার ক্ষেত্রেও ভোগান্তি পোহাতে হয়।

কাজটি শেষ করার জন্য ঠিকাদারের সঙ্গে বারবার যোগাযোগের চেষ্টা চলছে বলে জানায় এলজিইডি। সড়কের কাজ অতিশিগগির শুরু করা হবে জানালেও কাজ শেষ না করে টাকা উত্তোলনের বিষয়ে কথা বলতে রাজি নন এলজিইডি নির্বাহী কর্মকর্তা আজিজুর রহমান।

এ বিষয়ে নাজিরপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাজিয়া শাহনাজ তমা বলেন, স্থানীয় সরকার বিভাগের যে সব কাজে দুর্নীতির অভিযোগ রয়েছে এবং তদন্তাধীন রয়েছে সে সব কাজ আপাতত বন্ধ রয়েছে। তবে তদন্ত শেষে কাজগুলো দ্রুত শেষ করার জন্য তৎপর রয়েছে প্রশাসন।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

পিলখানা ট্র্যাজেডিকে রাষ্ট্রীয় মর্যাদা না দিলে ভবিষ্যৎ প্রজন্ম ক্ষমা করবে না: প্রধানমন্ত্রী

নিজস্ব প্রতিবেদক: প্রধানমন্ত্রী তারেক রহমান বলেছেন, পিলখানার ঘটনাকে রাষ্ট্রীয় মর্যাদায় স্মরণ করা আমাদের জাতীয় দায়িত্ব। ২০০৯ সালের ২৫ ও ২৬ ফেব্রুয়ারির ঘটনাকে ইতিহাসে রাষ্ট্রীয় মর্যাদা

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে তীব্র যানজট

টাঙ্গাইল প্রতিনিধি: ঢাকা-টাঙ্গাইল-যমুনা সেতু মহাসড়ক দিয়ে যানবাহনের চাপ বেড়েছে। অতিরিক্ত যানবাহনের চাপে থেমে থেমে যানবাহন চলছে। অতিরিক্ত গাড়ির চাপে অন্তত ১৮ কিলোমিটার এলাকাজুড়ে যানজটের সৃষ্টি

সিরাজগঞ্জে শ্রেণিকক্ষে ছাত্রকে গুলি,শিক্ষক রায়হান অভিযুক্ত হলেও, নাম নেই অস্ত্র ব্যবসায়ী

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের শহীদ এম. মনসুর আলী মেডিকেল কলেজে শিক্ষার্থীকে গুলি করার ঘটনায় অভিযুক্ত শিক্ষক ডা. রায়হান শরীফের বিরুদ্ধে চার্জশিট দেওয়া হলেও, স্বীকারোক্তিতে নাম আসা

সলঙ্গায় র‌্যাবের অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গা থানা এলাকায় র‌্যাব-১২-এর অভিযানে ২৩৭ গ্রাম হেরোইনসহ দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি ট্রাক, দুটি

জামায়াতের ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়ে নিজেদেরই ক্ষতি করছে বিএনপি

অনলাইন ডেস্ক: বেশ ক’দিন ধরে দেশের কয়েকটি জায়গায় মসজিদে পবিত্র কোরআন বিতরণ ও নামাজ প্রতিযোগিতার পুরস্কার বিতরণীসহ ধর্মীয় অনুষ্ঠানে হামলা চালিয়েছে বিএনপি! এর পেছনের কারণ হলো

অভিযোগের মুখে হাইকোর্টের বিচারপতি রেজাউল হাসানের পদত্যাগ

দুর্নীতি, অসদাচরণ ও ক্ষমতার অপব্যবহারের গুরুতর অভিযোগের মুখে সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগের বিচারপতি মো. রেজাউল হাসান পদত্যাগ করেছেন। সোমবার তিনি তার পদত্যাগপত্র সুপ্রিম কোর্ট প্রশাসনের