কাজী নজরুলকে জাতীয় কবির মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ

নিজস্ব প্রতিবেদক: বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে মর্যাদা দিয়ে গেজেট প্রকাশ করেছে অন্তর্বর্তী সরকার। গত মঙ্গলবার (২৪ ডিসেম্বর)। এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়।

প্রজ্ঞাপনে বলা হয়, কবি কাজী নজরুল ইসলামকে ২৪ মে ১৯৭২ সালে কলকাতা হইতে সপরিবারে ঢাকায় আনয়ন করা হয় এবং তার বসবাসের জন্য ধানমন্ডিস্থ ২৮ নম্বর (পুরাতন) সড়কের ৩৩০-বি বাড়িটি বরাদ্দ প্রদান করা হয়। কবিকে ১৯৭৬ সালের ১৮ ফেব্রুয়ারি তারিখে আনুষ্ঠানিকভাবে বাংলাদেশের নাগরিকত্ব প্ৰদান করা হয় এবং একই বছরে তাকে একুশে পদকে ভূষিত করা হয়। জীবনাবসানের পর কবিকে পরিপূর্ণ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়। পরবর্তীতে তাকে জাতীয় কবি হিসেবে সম্বোধন করে কবি নজরুল ইনস্টিটিউট আইন, ২০১৮ জারি করা হয়।’

‘১৯২৯ সালের ১০ ডিসেম্বর অবিভক্ত ভারতের কলকাতার এলবার্ট হলে সমগ্র বাঙালি জাতির পক্ষ থেকে নেতাজী সুবাস চন্দ্র বসু, বিজ্ঞানী আচার্য প্রফুল্ল চন্দ্র রায়, এস, ওয়াজেদ আলী, দীনেশ চন্দ্ৰ দাশসহ বহু বরণ্যে ব্যক্তিত্বের উপস্থিতিতে কবি কাজী নজরুল ইসলামকে ‘জাতীয় কাণ্ডারী’ এবং ‘জাতীয় কবি’ হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীকালে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ও স্বাধীন বাংলাদেশে কবির জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে প্রদত্ত বাণীতে মহামান্য রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী/প্রধান উপদেষ্টাগণ কবিকে ‘জাতীয় কবি’ হিসেবে আখ্যায়িত করেন। কাজী নজরুল ইসলাম সর্বক্ষেত্রে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে স্বীকৃত হলেও তাকে জাতীয় কবি হিসেবে ঘোষণা করে সরকারিভাবে কোনো গেজেট প্রজ্ঞাপন জারি করা হয় নাই।’

প্রজ্ঞাপনে আরও বলা হয়, যেহেতু কবি কাজী নজরুল ইসলামের জাতীয় কবির মর্যাদার বিষয়টি ইতোমধ্যে প্রতিষ্ঠিত সত্য এবং রাষ্ট্রীয় পর্যায়ে স্বীকৃত এবং যেহেতু বাংলাদেশের জনগণ তাকে জাতীয় কবি ঘোষণা করেয়া সরকারি প্রজ্ঞাপন প্রত্যাশা করে, সেহেতু তাকে ঢাকায় আগমনের তারিখ হতে (৪ মে ১৯৭২) জাতীয় কবি ঘোষণাপূর্বক গেজেট প্রজ্ঞাপন প্রকাশের প্রস্তাব গত ০৫ ডিসেম্বর ২০২৪/২০ অগ্রহায়ণ ১৪৩১ তারিখে অনুষ্ঠিত উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদন করা হয়। যেহেতু কবি কাজী নজরুল ইসলামকে ০৪ মে ১৯৭২ খ্রিষ্টাব্দ হতে বাংলাদেশের জাতীয় কবি হিসেবে ঘোষণা করে গেজেট প্রকাশের প্রস্তাব উপদেষ্টা পরিষদের সভায় অনুমোদিত হযয়েছে, সে কারণে কবি কাজী নজরুল ইসলামকে বাংলাদেশের জাতীয় কবি ঘোষণা করা হলো এবং ইহা সকলের অবগতির জন্য গেজেট আকারে প্রকাশ করা হলো।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

যমুনা সেতুতে একদিনে রেকর্ড টোল আদায়: ৪ কোটি টাকার বেশি

সিরাজগঞ্জ প্রতিনিধি: ঈদুল আজহা উপলক্ষে ঘরমুখো মানুষের ঢল ও যানবাহনের চাপের কারণে যমুনা সেতুতে একদিনে টোল আদায়ের নতুন রেকর্ড গড়েছে কর্তৃপক্ষ। বৃহস্পতিবার (৫ জুন) সকাল

ইরানের খোমেইনে স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার অভিযোগ, ভবন ক্ষতিগ্রস্ত

আন্তর্জাতিক ডেস্ক: ইরানের মধ্যাঞ্চলীয় শহর খোমেইনে অবস্থিত হাফেজ খোমেইনি স্কুলে ক্ষেপণাস্ত্র হামলার ঘটনা ঘটেছে বলে জানিয়েছে দেশটির সংবাদ সংস্থা মেহের নিউজ। হামলায় স্কুল ভবন এবং

সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যা, স্বামীর আত্মহত্যার চেষ্টা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের সলঙ্গায় স্ত্রীকে গলাকেটে হত্যার পর স্বামী নিজেই আত্মহত্যার চেষ্টা করেছেন। পারিবারিক কলহ থেকেই এ ঘটনা ঘটে থাকতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করা

সরকার ও রাজনৈতিক দলগুলো ঠিক করবে, নির্বাচন কখন হবে

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ সরকার ও রাজনৈতিক দলগুলো মিলে নির্বাচনের সময় ঠিক করবে বলে জানিয়েছেন জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গোয়েন লুইস। মঙ্গলবার পররাষ্ট্র সচিবের সঙ্গে সাক্ষাতের পর

সিরাজগঞ্জ-১ এ বিএনপির প্রার্থী সেলিম রেজা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জ–১ আসনে বিএনপির চূড়ান্ত প্রার্থী হিসেবে কাজিপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি সেলিম রেজার নাম ঘোষণা করেছে দলের কেন্দ্রীয় সিদ্ধান্ত গ্রহণকারী পর্যায়। মনোনয়ন নিশ্চিত হওয়ার

কুষ্টিয়া আদালতের এজলাস কক্ষ থেকে ছুরিসহ যুবক আটক

কুষ্টিয়া প্রতিনিধি: কুষ্টিয়ায় আদালতের এজলাস কক্ষ থেকে ধারালো ছুরিসহ জুম্মান খান (২৬) নামের এক যুবককে আটক করা হয়েছে। বৃহস্পতিবার (৯ অক্টোবর) বেলা ১১টার দিকে বিচারকাজ