কাজী ডাকতে গেল প্রেমিক, প্রেমিকাকে নিয়ে পালাল বন্ধু-অতপর!

নিজস্ব প্রতিবেদক: বিয়ে করার জন্য বাড়ি থেকে প্রেমিকের সঙ্গে পালিয়েছে প্রেমিকা। বন্ধুর কাছে প্রেমিকাকে রেখে কাজীকে ডাকতে যান প্রেমিক। এ সুযোগে প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায় ওই বন্ধুই।

তবে তারা ধরা পড়ে এবং অপহরণের মামলায় বর্তমানে প্রেমিক ও তার বন্ধু কারাগারে। ঘটনাটি পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া গ্রামের। সংশ্লিষ্ট সূত্র থেকে জানা যায়, পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলার ধাওয়া ইউনিয়নের ৩নং ওয়ার্ডের আব্দুল কুদ্দসের ছেলে আটোরিকশা চালক হাসান (২৯), এর সঙ্গে একই এলাকার ১৪ বছরের এক কিশোরীর প্রেমের সর্ম্পক গড়ে ওঠে।

একপর্যায়ে হাসান ও তার প্রেমিকা পালিয়ে বিয়ের সিদ্ধান্ত নেয়। সে অনুযায়ী গত ১৭ মার্চ বন্ধু ইলিয়াস খান (২৩) তাদের বাড়ি থেকে পালাতে সাহায্য করে এবং তারা দুজনেই আসে ভান্ডারিয়া পৌরসভার ১নং ওয়ার্ডে। সেখানে বন্ধু ইলিয়াস খানের কাছে প্রেমিকাকে রেখে কাজী আনতে যায় হাসান।’

এ সুযোগে ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে বলে হাসান তাদের যেতে বলেছে এবং ইলিয়াস বন্ধুর প্রেমিকাকে নিয়ে পালিয়ে যায়। এরপর হাসান চেষ্টা করেও প্রেমিকা ও বন্ধুর সঙ্গে যোগাযোগে ব্যর্থ হয়। গত ২১ মার্চ দুপুরে ইলিয়াস ও বন্ধুর প্রেমিকা ভান্ডারিয়া বাজারে কেনাকাটা করতে আসলে স্বজনদের কাছে ধরা পড়ে। এ ঘটনায় স্থানীয় ওয়ার্ডের চৌকিদার জামাল আকন শুক্রবার বাদী হয়ে ভান্ডারিয়া থানায় অপহরণের মামলা করেন।

মামলার দিন রাতেই হাসান ও ইলিয়াস দুজনকেই গ্রেপ্তার করে পুলিশ। ভান্ডারিয়া থানার ওসি আহমেদ আনওয়ার বলেন, ‘কিশোরীকে অপহরণের ঘটনায় মামলা হয়েছে। সে মামলায় হাসান ও ইলিয়াসকে গ্রেপ্তার করে শনিবার তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।’

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

গাজায় ত্রাণ নিতে আসা ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে, তদন্তের দাবি

আন্তর্জাতিক ডেস্ক; গাজা উপত্যকায় একটি ত্রাণ বিতরণ কেন্দ্রের সামনে দুর্ভিক্ষপীড়িত ফিলিস্তিনিদের ওপর মরিচ স্প্রে (পিপার স্প্রে) ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে। ঘটনাটি ঘটেছে

হাজারীবাগে ট্যানারির গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ১২ ইউনিট

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগেরএকটি ট্যানারি গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট। শুক্রবার দুপুরে আগুনের সূত্রপাত

ছোট ছোট ভূকম্পনে বড় বিপর্যয়ের শঙ্কা

ঠিকানা টিভি ডট প্রেস: সপ্তাহ না ঘুরতেই আবার ভূমিকম্পে কাঁপল দেশ। মঙ্গলবার সকাল ৭টা ৫ মিনিটে ৭ দশমিক ১ মাত্রার ভূমিকম্পে আতঙ্ক ছড়িয়ে পড়ে। কম্পনের

প্রয়োজনীয় সংস্কার ছাড়া নির্বাচন জনগণ মেনে নেবে না: জামায়াত আমির

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, ‘বাংলাদেশে যে কোনো নির্বাচনের আগে খুনিদের দৃশ্যমান বিচার হতে হবে এবং একই সাথে প্রয়োজনীয় সংস্কার

৭০ বছরের বৃদ্ধের বিরুদ্ধে কিশোরী ধর্ষনের অভিযোগ

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের বেলকুচি উপজেলাধীন এনায়েতপুর থানার আজগড়া ঘোড়াপাড়া মল্লায় আবুল হোসেন ওরফে ভাপা পিঠা আবুলের (৭০) বিরুদ্ধে এক কিশোরীকে ধর্ষনের অভিযোগ ওঠেছে। তারা সম্পর্কে

সিরাজগঞ্জের সাবেক এমপি নুরুল ইসলাম তালুকদার আর নেই

সিরাজগঞ্জ প্রতিনিধি: দুইবারের এমপি হয়েও সাদামাটা জীবনযাপন করা সিরাজগঞ্জ-৬ আসনের মো. নুরুল ইসলাম তালুকদার ওরফে চাঁন মিয়া মারা গেছেন। সোমবার (১৭ নভেম্বর) রাত সাড়ে ১১টার