কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বিজিবির কাছে হস্তান্তর

নিজস্ব প্রতিবেদক: মেহেরপুরের গাংনী উপজেলার কাজীপুর সীমান্ত দিয়ে ১৮ বাংলাদেশিকে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) কাছে হস্তান্তর করেছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)। শুক্রবার রাত সাড়ে দশটার দিকে সীমান্তের ১৪৭ নম্বর মেইন পিলারে পতাকা বৈঠকের মাধ্যমে এ কার্যক্রম সম্পন্ন হয়।

কাজীপুর বিজিবি ক্যাম্প কমান্ডার সুবেদার মো. শাহাবুদ্দিন জানান, বিভিন্ন সময়ে অবৈধভাবে ভারতে প্রবেশ করা এসব নারী-পুরুষকে সেখানকার বিভিন্ন জেল থেকে মুক্তির পর ভারতীয় পুলিশ বিজয়পুর মাঠপাড়া বিএসএফ ক্যাম্পের কাছে হস্তান্তর করে। পরে পতাকা বৈঠকের মাধ্যমে তাদের বিজিবির কাছে ফেরত দেওয়া হয়।

হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন গাংনী উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নাবিদ হোসেন, গাংনী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বানী ইসরাইল ও বিজিবির সদস্যরা।

ওসি বানী ইসরাইল জানান, বিএসএফ থেকে হস্তান্তর হওয়া ১৮ জন বাংলাদেশি বিভিন্ন সময়ে সীমান্ত পেরিয়ে ভারতে প্রবেশ করেছিলেন। তাদের পরিবারের সদস্যদের খবর দেওয়া হয়েছে এবং আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সিরাজগঞ্জে ভ্রাম্যমাণ আদালতে ৯ ইটভাটায় ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা

সিরাজগঞ্জ প্রতিনিধি: সিরাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় অবৈধ ইটভাটার বিরুদ্ধে শনিবার ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে ৯টি ইটভাটা থেকে মোট ১৮ লাখ ১০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।

স্বর্ণ চুরি মামলায় বিএনপি নেতা জেল হাজতে

নিজস্ব প্রতিবেদক: ঝালকাঠি সদর উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক ও কীর্ত্তিপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি আসাদুজ্জামান চপলকে জেল হাজতে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার বিকেলে ঝালকাঠি সিনিয়র

সরকারি জমি দখল করে স্বেচ্ছাসেবক দলের কার্যালয়

নিজস্ব প্রতিবেদক: নারায়ণগঞ্জের ফতুল্লায় জেলা পরিষদের জমি দখল করে বিএনপির অঙ্গসংগঠন স্বেচ্ছাসেবক দলের কার্যালয় নির্মাণের অভিযোগ উঠেছে। ঢাকা–নারায়ণগঞ্জ পুরাতন সড়কের পঞ্চবটি বন বিভাগের সামনের সড়কের উত্তর

সাবেক রাষ্ট্রপতি আবদুল হামিদের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক: ছাত্র আন্দোলনে হামলার ঘটনায় এবার কিশোরগঞ্জে সাবেক রাষ্ট্রপতি মো. আবদুল হামিদের বিরুদ্ধে মামলা হয়েছে। একই মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ

কে এই রহস্যময় আবু ওবায়দা?

অনলাইন ডেস্ক: আবারও আলোচনায় হামাসের সামরিক শাখা আল কাসাম ব্রিগেডের রহস্যময় চরিত্র আবু ওবায়দা। ইসরায়েল তাকে হত্যা করার দাবি করেছে। তবে হামাস এখনও বিষয়টি নিশ্চিত

ডিসেম্বরে ভোট চায় শতাধিক দল

ঠিকানা ডেস্ক: নির্বাচন কমিশনে নিবন্ধিত ও অনিবন্ধিত শতাধিক দল আগামী ডিসেম্বরের মধ্যেই নির্বাচন দাবি করছে। শুধু একটি দল ডিসেম্বরে নির্বাচন চায়-প্রধান উপদেষ্টার এমন বক্তব্যে বিস্ময়