কাজিপুর বিএনপির উদ্যোগে শীতার্তদের মধ্যে কম্বল বিতরণ 

জহুরুল ইসলাম, স্টাফ রিপোর্টার: বিএনপি চেয়ারপার্সন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় সিরাজগঞ্জের কাজিপুরে দোয়া মাহফিল ও এলাকার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (৪ জানুয়ারি) দুপুর বারোটায় আলমপুর বাজারে কাজিপুর উপজেলা বিএনপি ও পৌরসভা বিএনপি ও অঙ্গসংগঠনের আয়োজনে এই দোয়া মাহফিল ও কম্বল বিতরণ অনুষ্ঠানে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়। দোয়া মাহফিল শেষে পৌরসভার হতদরিদ্রের মাঝে কম্বল বিতরণ করেন প্রধান অতিথি কাজিপুর উপজেলা বিএনপির সভাপতি ও দলীয় মনোনয়ন প্রত্যাশী সেলিম রেজা।

সেলিম রেজা বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান নির্দেশ দিয়েছেন এই শীতে শীর্তাত মানুষের পাশে দাঁড়াতে হবে। বিগত দিনে ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার বিএনপির শীতবস্ত্র বিতরণ কর্মসুচীতেও পুলিশ ও ছাত্রলীগ দিয়ে বাঁধা দিয়েছে। আমরা দেশবাসীর কাছে দোয়া চাই আপোষহীন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য। খালেদা জিয়া সুস্থ হয়ে দেশে ফিরে আবার বাংলাদেশের উন্নয়নের কাজ করতে পাবে।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন সিরাজগঞ্জের কাজিপুর উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও সাবেক মেয়র আব্দুস সালাম, যুগ্ম সাধারণ সম্পাদক সাইদুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন রতন, উপজেলা ছাত্রদলের সভাপতি রাশেদুল হাসান রিপন, সাবেক সভাপতি আল আমিন। এসময় উপস্থিত ছিলেন, কাজিপুর উপজেলা যুবদলের আহ্বায়ক মঞ্জুর রশিদ রানা, কাজিপুর পৌরসভা যুবদলের যুগ্ম আহ্বায়ক হায়দার আলী বাবু, সদস্য সচিব হাসান আলী সহ উপজেলা ও পৌরসভা বিএনপির অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

প্রফেসর ইউনূসের চিন সফরে বাগড়া দিতে মাঠে নেমেছে পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা সংস্থা: পিনাকী

নিজস্ব প্রতিবেদক: আলোচিত অনলাইন অ্যাক্টিভিস্ট ও প্রবাসী লেখক পিনাকী ভট্টাচার্য বলেছেন,বাংলাদেশের সাম্প্রতিক অস্থিরতার একটা অন্যতম কারণ প্রফেসর ইউনুসের চিন সফরে বাগড়া দেয়া। পার্শ্ববর্তী দেশের গোয়েন্দা

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ

গুজরাটে পাঁচ শতাধিক বাংলাদেশি আটক

অনলাইন ডেস্ক: ভারতের গুজরাট রাজ্যের সুরাট ও আহমেদাবাদ থেকে ৫৫০ জনেরও বেশি বাংলাদেশি অবৈধ অভিবাসীকে আটক করেছে দেশটির আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। শনিবার (২৬ এপ্রিল) ভারতের

বিএনপি নেতার অনুষ্ঠানে বক্তব্য দিলেন হত্যা মামলার আসামি, খুঁজে পায় না পুলিশ

নিজস্ব প্রতিবেদক: জাতীয়তাবাদী শ্রমিকদলের সমন্বয়ক ও বিএনপি চেয়ারপার্সন বেগম খালেদা জিয়ার বিশেষ সহকারী শামসুর রহমান শিমুল বিশ্বাসের অনুষ্ঠানে বক্তব্য রেখেছেন ছাত্র-জনতা আন্দোলনে সরাসরি হামলায় অংশ

কঙ্গোর গির্জায় আইএস-সমর্থিত হামলা, নিহত অন্তত ৩৮

আন্তর্জাতিক ডেস্ক: কঙ্গোর পূর্বাঞ্চলের ইতুরি প্রদেশে এক গির্জায় ইসলামিক স্টেট (আইএস) সমর্থিত বিদ্রোহী গোষ্ঠী অ্যালাইড ডেমোক্রেটিক ফোর্সেস (এডিএফ)-এর হামলায় অন্তত ৩৮ জন নিহত হয়েছেন। নিহতের

ডাকসু নির্বাচন; জয়ের পথে সাদিক কায়েম ও ফরহাদ

নিজস্ব প্রতিবেদক: ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনে ভিপি ও জিএস পদে ছাত্রশিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোট প্যানেলের প্রার্থীরা জয়ী হওয়ার দৌড়ে অনেকটাই এগিয়ে।