কাজিপুরে শিশু ধর্ষণকারীর বিচারের দাবীতে থানার গেটে প্রতিবাদ সমাবেশ

কাজিপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ সিরাজগঞ্জের কাজিপুরে সাত বছরের এক শিশুর ধর্ষণকারীকে গ্রেপ্তারের দাবীতে মানববন্ধন ও বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্র জনতা। ধর্ষকের গ্রেপ্তার ও বিচার চাই লেখা প্লাকার্ড নিয়ে তারা মানববন্ধনে যোগ দেন। রবিবার দুপুরে কাজিপুর থানা সংলগ্ন মেঘাই বাজারে তারা এই মানববন্ধন করেন। পরে মিছিল নিয়ে তারা কাজিপুর থানা গেটে এসে এক প্রতিবাদ সমাবেশ করেন।কাজিপুরের স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে এই মানববন্ধন ও প্রতিবাদ কর্মসূচিতে এলাকার সাধারণ জনগণও যোগ দেন। সমাবেশ থেকে শিশু ধর্ষণকারী আব্দুল মজিদ মিনুকে গ্রেপ্তারে প্রশাসনকে দ্রুত ব্যবস্থা নেবার আহবান জানান রাবি শিক্ষার্থী ইয়াসিন আরাফাত বিজয়। তিনি বলেন, ১৩ মার্চ চিকিৎসাধীন অবস্থায় ৮ বছরের শিশু আছিয়ার মর্মান্তিক মৃত্যু আমরা দেখেছি। ২ মাস ১৯ দিন অর্থাৎ ৮০ দিন না পেরোতেই কাজিপুরবাসী এমন ন্যাক্কানজনক ঘটনার সাক্ষী হলো। ঘটনার ৮ দিন অতিবাহিত হয়েছে। এখনও আসামী গ্রেপ্তার হয়নি।আমরা ধর্ষককে গ্রেপ্তারের আহবান জানাচ্ছি।

এক পর্যায়ে ছাত্র সমাজের সমাবেশে আসেন কাজিপুর থানার অফিসার ইনচার্জ নূরে আলম। তিনি ছাত্রসমাজের উদ্দেশ্যে বলেন, আগামী চব্বিশ ঘন্টার মধ্যে আমরা র‌্যাব ও সেনাবাহিনীর সহায়তায় ধর্ষককে গ্রেপ্তারে সর্বোচ্চ চেষ্টা করবো।এসময় পর্যন্ত তিনি ছাত্রদের শান্ত থাকার পরামর্শ দিয়ে বলেন, আপনাদের নিকটে যদি ধর্ষকের খোঁজ থাকে তাহলে আমাদের জানাবেন। শিক্ষার্থী আরমান হোসেন বলেন, আমরা ওসি স্যারের কথায় আশ্বস্ত হয়ে আজকের মতো কর্মসূচি সমাপ্ত ঘোষণা করলাম । আগামী চব্বিশ ঘণ্টার মধ্যে আসামিকে আটক করতে না পারলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

উল্লেখ্য গত ২৩ মে মেঘাই গ্রামের রফিকুল ইসলামের পুত্র সাবেক ছাত্রলীগ নেতা আব্দুল মজিদ মিনু সাত বছরের এক শিশুকে আম দেয়ার কথা বলে ভুট্টাক্ষেতে নিয়ে ধর্ষণ করে। এই ঘটনায় ওই শিশুর ভাই কাজিপুর থানায় প্রথমে একটি অভিযোগ দায়ের করেন। পরবর্তীতে পুলিশ প্রাথমিক তদন্ত শেষে গত ৩০ মে শুক্রবার রাতে মামলাটি রেকর্ড করেন।

Facebook
Twitter
WhatsApp
Pinterest
Telegram

এই খবরও একই রকমের

সাত কলেজ শিক্ষার্থীদের আল্টিমেটাম; যোগ হলো নতুন ৫ দাবি

নিজস্ব প্রতিবেদক: সাত কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দেয়ায় সরকারসহ সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা জানিয়েছে আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সাথে নতুন করে আরও ৫ দফা দাবি

নির্বাচনকালীন তিন মাসের জন্য তত্ত্বাবধায়ক সরকার চায় বিএনপি: সালাহউদ্দিন আহমেদ

ডেস্ক রিপোর্ট: জাতীয় সাংবিধানিক কাউন্সিল (এনসিসি), আইন প্রণয়নে একমত নয় বাংলাদেশ জাতীয়তাবাদী দল- বিএনপি। রুটিন কাজ পরিচালনার জন্য নির্বাচনকালীন তিন মাসের তত্ত্বাবধায়ক সরকার চায় দলটি।

মোদি বিশ্বের সবচেয়ে বড় সন্ত্রাসী: পাকিস্তান

অনলাইন ডেস্ক: ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে ‘বিশ্বের বড় স্বীকৃত সন্ত্রাসী’ বলেছেন পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা মুহাম্মদ আসিফ। বিশ্বে সন্ত্রাসবাদ ছড়ানোর জন্য ভারতকে দায়ী করেছেন তিনি। মুহাম্মদ আসিফ

পিয়ন দিয়ে চলে মৎস্য কর্মকর্তার কার্যালয়

ডেস্ক রিপোর্ট: যশোরের মনিরামপুরে উপজেলা মৎস্য কর্মকর্তার কার্যালয় চরম লোকবলসংকটে ভুগছে। এই দপ্তরে বর্তমানে একজন অফিস সহায়ক (পিয়ন) ছাড়া কোনো কর্মকর্তা-কর্মচারী নেই। পিয়ন এসে সকাল

বেলকুচি মডেল কলেজের প্রতিষ্ঠাতা মজিদ সরকারের মৃত্যু বার্ষিকী পালন

জহুরুল ইসলাম স্টাফ রিপোর্টার: সিরাজগঞ্জের বেলকুচি  পৌর  এলাকার চালায় অবস্থিত বেলকুচি মডেল ডিগ্রি কলেজ এর প্রতিষ্ঠাতা, সাবেক ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মরহুম আব্দুল মজিদ সরকার

বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন

নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামের নাম পরিবর্তন করা হয়েছে। এখন থেকে এই স্টেডিয়ামকে ডাকা হবে কেবল ‘জাতীয় স্টেডিয়াম’ নামে। জাতীয় ক্রীড়া পরিষদের সচিব মোহাম্মদ